আর্কাইভ

ঢাকা অঞ্চলে আজ লোডশেডিং হবে না

প্রথম আলোর এই নিউজটা পরেই পাশে বসা সহকর্মীকে বলে উঠলাম। ফিরোজ সাহেব আজকে ঢাকায় লোডশেডিং হবে না! রাতে ভাল থাকবেন আশা করছি। কিছুক্ষণ আগেই উনি বলেছিলেন বিদ্যুৎ থাকে না রাতে তাই কষ্ট হয় এবং অফিস এসে তাই ঝিমান!  বলার সাথে সাথেই নিজেই হতভম্ব! কারন মাত্র আমাদের অফিসে বিদ্যুৎ আসলো এক ঘণ্টা পর! তাও গুলশানের মতো

বিস্তারিত

মফস্বল সাংবাদিকতা : তথ্য সেবায় নিবেদিত হোক

ইংরেজী ‘জার্নাল’ এবং ‘ইজম’ থেকে জার্নালিজম বা সাংবাদিকতার উৎপত্তি। ‘জার্নাল’ শব্দের অর্থ কোন কিছু প্রকাশ করা এবং ‘ইজম’ শব্দের অর্থ অনুশীলন বা চর্চা করা। সে হিসেবে কোন কিছু জনসমক্ষে প্রকাশ করার জন্য যে চর্চা বা অনুশীলন তাকে সাংবাদিকতা বলা হয়। আর যিনি সংবাদপত্রের জন্য সংবাদ সংগ্রহ করেন ও লিখেন তিনিই সাংবাদিক। তবে, তথ্য প্রযুক্তি যুগের

বিস্তারিত

আঁধারের গল্প

অন্ধকার খুব ভয় পায় চিত্রা, তবুও আঁধারে বসে আছে চুপটি করে। এছাড়া আর কোনো উপায় নেই তার। বন্ধ দরজায় ঘন্টা দু এক করাঘাত করে মেনে নিয়েছে নিয়তি কে। বাপি…আম্মু …ভাইয়া…বলে কিছুক্ষন কান্না করেছে,তারপর চুপ করে গিয়েছে। আর প্রত্যাশার কি বা আছে তার। ছিন্ন স্যাঁত স্যাঁতে পোশাকে টিনের ঘরটির মেঝেতে নিজের রক্তকে পাশ কাটিয়ে বসে থাকা

বিস্তারিত

বোনাস অফার! ফ্রি অফার! কাড়াকাড়ি মূল্য ছাড়!

একটি হারপিক কিনলে সাথে একটি আর এফ এল মগ ফ্রি(!) দুইটি শার্ট কিনলে একটি শার্ট একদম ফ্রি(!) দুইটি টিশার্ট কিনলে ১০% মূল্য হ্রাস(!) হরলিক্স কিনলে বিস্কুট, পেন্সিল বক্স ফ্রি (!) ৫০০০/- টাকার বাজার করলে তিনটি সাবান ফ্রি(!) ২০০০/ – টাকার পণ্য কিনে জিতে নিতে পারেন ব্যাংককের বিমান টিকেট (!) প্লট কিংবা ফ্ল্যাট বুকিং দিলে গাড়ি

বিস্তারিত

জিপিএ ভিত্তিতে কলেজে ভর্তি- মেধার চরম বিপর্জয় ডেকে আনবে

গত এসএসসি পরীক্ষার কথা বলছি । প্রায় প্রতিটি পরীক্ষার আগের রাত্রিতেই শুনতাম প্রশ্ন নাকি আজও ফাঁশ হয়েছে! ইংরেজী পরীক্ষায় শূণ্যস্থানসহ সবই নাকি হুবুহ কমন পড়েছে ! বিভিন্ন রাজনৈতিক সংঘাত এবং হানাহানির কারনে এসএসসি পরীক্ষা চালিয়ে যাওয়াই এবার কষ্ট হচ্ছিল। ঠিক ঐ সময়ে কিছু কিছু অসাদু মানুষই হয়ত প্রশ্নপত্র ফাসেঁর এমন পায়তারা করে থাকতে পারে। যদি

বিস্তারিত

নির্বাচনী দাবী এবং প্রস্তাবনাসমূহ

আমি আশা করি, আমার নিম্নলিখিত প্রস্তাবগুলি সাংবিধানিক আইনে পরিনত করে যদি তা আমাদের দেশের পরবর্তী নির্বাচন গুলো থেকে কার্যকর করা যায, তবে নির্বাচনে অন্যায়, দূর্নীতি, জালিয়াতি, সন্ত্রাস, সহিংসতা দূরীভূত হবে এবং একইসাথে নির্বাচন গুলোতে মিথ্যেবাদী, অসৎ, অযোগ্য, দূর্নীতিবাজ, চাঁদাবাজ, জালিয়াত, চাটুকার, লুটেরা সন্ত্রাসীদের অংশগ্রহন বন্ধ হবে। তার ফলে এদেশের আপামর জনসাধারন নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগের

বিস্তারিত

দিবসহীন যারা, ওরফে চেঙ্গু

আমি এখন যে গল্পটি বলব, সেটা নিছক কোনো গল্প নয় । যে জীবনকে ঘিরে প্রতিদিন তৈরী হয় অসংখ্য গল্প, সেই জীবনেরই কয়েক মূহুর্তের কথা । আমাদের বাড়ি থেকে চার বাড়ি পেছনে নসিবুদ্দিনের বাড়ি । বাড়ি তো নয় যেন এক ঝুঁপড়ি । মাটির সেঁতসেঁতে দেওয়াল, ধানের খড় দিয়ে ছাওয়া ঘরের চাল, এতেই ওদের কষ্টের দিনাতিপাত ।

বিস্তারিত

সর্বমহলে উপেক্ষিত অধিকারবঞ্চিত শিশুরা

প্রতিদিন আমরা প্রায় প্রত্যেকেই কোন না কোন ভাবে শিশু শ্রমিকের সেবা নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে বাসায় কাজ করতে আসা ছোট্ট শিশুটিকে দিয়ে যার শুরু। এরপরে রাস্তায় বুটপলিশ, চায়ের দোকানে চা বিক্রেতার সহযোগী, গাড়ির হেল্পার কারো না কারো সহযোগিতা কম বেশি নিতেই হয়। ভুল ভাল হলে দু একটা চড় থাপ্পড় মারতেও দ্বিধা করিনা। এমনকি রাস্তায়

বিস্তারিত

হায়রে ভূতানুভূতিরে!

আগে জানতাম কারো ধর্মানুভূতিতে আঘাত করা অপরাধ। এবং সেটি আইনত দণ্ডণীয়। কিন্তু আজকাল রেডিও ফূর্তিতে গভীর রাতে যেভাবে ভূতের আজগুবি গল্প মানুষের মাঝে প্রভাব বিস্তার করছে। তাতে মনে হয় একটা শ্রেণীর ধর্মানুভূতির মত ভূতানুভূতি তৈরি হয়েছে। সেই ভূতানুভূতিক আদর্শিক মানুষদের সাথে ভূতের বিরুদ্ধে কিছু বললেই তুল-কালাম অবস্থা তৈরি করেন। তাই মনে হচ্ছে কবে যে সরকার

বিস্তারিত

আমাদের দায়িত্ববোধ আর জাফর ইকবাল স্যারের একটি বক্তৃতা

‘তোমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে জীবনের পরের ধাপে পা দিতে যাচ্ছ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় চলে আসার কারণে দেশের সবাই এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়ায় কতো খরচ হয় তার একটা ধারণা পেয়ে গেছে। সেই তুলনাটি থেকে তোমাদের ধারণা হতে পারে তোমরা বুঝি খুব অল্প খরচে একটা ডিগ্রী পেয়েছ- সেটি কিন্তু সত্যি

বিস্তারিত

মানুষের জন্য, মানবিকতার জন্য চে

বিপ্লবী চে গুয়েভারা বলেছিলেন, ‘পৃথিবীর কোন বিপ্লবেই রক্ত ছাড়া সফল হয়নি’। পুরো নাম আর্নেস্তো চে’ গুয়েভারা (স্প্যানিশ উচ্চারণে ‘আর্নেস্তো চে’ গেভারা’) ১৯২৮ সালের ১৪ই জুন আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহন করেন। বাবার নাম আর্নেস্তো গুয়েভারা লিঞ্চ মা সেলিয়া দে লা সারনা। ১৯৪৮ সালে তিনি আর্জেন্টিনার ইউনিভার্সিটি অফ বুয়েনস্‌ আয়ার্স এ চিকিৎসাশাস্ত্রে পড়াশুনা শুরু করেন। কিন্তু তার ছিল

বিস্তারিত

বাবার চোখের শেষ জল!

ছুটিতে বাড়িতে আসলেই আব্বা, আমি, ছোট ভাই, বড় বোন এই চারজন মিলে লুডু খেলতে বসতাম। আমার সঠিক বয়সটা মনে নেই। তবে প্রাইমারী স্কুলে পড়াশুনার সময়টায়ই হবে। আমি সেই লুডু খেলায় প্রতিবারই চতুর্থ হতাম! আমার ছক্কা উঠতো না। যাও উঠতো আমাকে সবাই মিলে আমার গুটি কেটে একাকার করে ফেলত! আমিও ছিলাম সেরকম একজন! হাউমাউ করে চিৎকার করে

বিস্তারিত

ম্যানহোল কভার চুরির ফলে জনভোগান্তি

ঢাকা মহানগরীতে বসবাসকারী সকল জনগনই ম্যানহোল চিনেন । এটি কি কাজে ব্যবহার হচ্ছে তা ভাল না বুঝলেও এটি যে একটি গহ্বর এ বিষয়ে সবারই স্বচ্ছ ধারনা রয়েছে । অলি গলি রাজপথে সব খানেই ম্যানহোল নামক উন্মূক্ত গহ্বরের দেখা মেলে। কারন একশ্রেণীর লোক ম্যানহোলের দামী কভারগুলো চুরি করে নিয়ে যায় । এসব কভার পূণঃস্থাপনের আগে বেশির

বিস্তারিত

এপ্রিল ফুল দিবসটি যেভাবে ক্যালেন্ডারের বুকে স্থান করে নিল…

ক্রিং ক্রিং…হ্যালো…হ্যাঁ সিয়াম আজকে দুপুরের প্র্যাক্টিক্যাল ক্লাসটা কি হবে?…হ্যাঁ দোস্ত হবেতো …ওহ ! আমি আবার খুব সকালে ঢাকা এসেছি একটা কাজে। আচ্ছা আজকে না আসলে কি খুব ক্ষতি হবে?…আজকের ক্লাসটা নাকি খুব জরুরী হানিফ স্যার বলল। তুই তাড়াতাড়ি চলে আয়…আচ্ছা দেখছি…এই বলেই কোন মতে বাস ধরে তাড়াতাড়ি নারায়ণগঞ্জ রওনা হলাম। ওমা ! কলেজে এসে দেখি ক্লাস

বিস্তারিত

বিজ্ঞাপনের ভাষা যখন “কাঁচা খাইয়া ফালামু”!

ভদ্রলোক খুবই হাসিখুশি একজন মানুষ। যেমন হাসেন তেমনি হাসান। সারাক্ষণই সবাইকে মাতিয়ে রাখেন। তার দর্শন হল সর্বদা মনকে প্রফুল্ল রাখবেন কোন বালাই স্পর্শ করতে পারবে না। না রোগ না বস(তিরস্কার)। স্বাভাবিকভাবেই অফিসের প্রিয় মুখ তিনি। নেতিবাচক ঘটনার ভেতর থেকেও তার ইতিবাচক কিছু একটা বের করা চাই-ই চাই। এহেন একজন সজ্জন মানুষ যখন চরম হতাশা গ্রস্ত

বিস্তারিত

রাষ্ট্র কাঠামো- দায়িত্ব এবং এক্তিয়ার

ছোট একটা উদাহরন দিয়ে আরম্ভ করতে চাই। একটি ব্যাংকের ভল্ট খুলতে যদি দু’টি চাবির প্রযোজন হয়, আর চাবিগুলোর দু’টিই যদি একত্রে ব্যাংক ম্যানেজার অথবা ক্যাশিয়ারের কাছে থাকে তবে তাদের মধ্যেকার চাবিধারী ব্যক্তি নিজ ইচ্ছা অনুযায়ী ব্যাংকটির ভল্ট খুলতে পারবেন। কিন্তু চাবিগুলোর একটি যদি ব্যাংক ম্যানেজারের কাছে থাকে এবং অপরটি যদি ক্যাশিয়ারের কাছে থাকে, তবে দুজনের

বিস্তারিত

দেশের মেধাবি তরুণরা আর কত বঞ্চিত হবে?

আমার সবচেয়ে কাছের একজন বন্ধুর কথা দিয়েই শুরু করি। আমাদের ব্যাচের এমনকি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন জিনিয়াস প্রোগ্রামার হিসাবে ওর খুব সুনাম ছিলো। বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে বছর চারেক আগে বাংলাদেশের একটি খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসাবে আমাদের সাথেই যখন ও আবেদন করে তখন আমরা সবাই ভেবেছিলাম ওর মত ট্যালেন্টের চাকুরিটা হয়েই যাবে। কিন্তু ওর

বিস্তারিত

আরজে হওয়ার ফাঁদে কে কে পা দিচ্ছেন?

রাজধানী ঢাকাতে ১০ টির বেশি এফএম রেডিও রয়েছে। আর অনলাইন রেডিও তা তো হিসাব করেই শেষ করা যাবে না। এসব রেডিওতে উদীয়মান সেলিব্রেটি আরজে, নিউজ রিপোর্টার কিংবা নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য অনেক তরুণ- তরুণী মহাপাগল। তাদের সেই উঠতি ইমোশনকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান সেলিব্রেটি বানানোর নামে নানা ধরনের কোর্স ও ট্রেইনিং বাণিজ্য চালু

বিস্তারিত

রূপসী বাংলাকে কোন প্রাণে করে তুলছি হতশ্রী

প্রকৃতির স্নেহধন্য আদরের দুলালী যেন এই সোনার বাংলাদেশ। নানান সুন্দর উপকরণে সে সাজিয়েছে দেশটিকে। সৌন্দর্যের কোন উপকরনটি নেই এদেশে? প্রকৃতি একে রূপ মাধূর্যে কানায় কানায় ভরে দিয়েছে। এর পরতে পরেতে আনাচে কানাচে রূপের ছোঁয়া। এই দেশের বুক চিরে বয়ে গেছে আটশ ছোট বড় নদী। কি সুন্দর ছন্দময় সেগুলোর পথ চলা। নৃ্ত্য আর সুরের লয়ে তাদের

বিস্তারিত

সম+সার= সংসার

পল্লী কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার সেই দাদীর কথা আপনাদের মনে আছে? যার জন্য তার স্বামী কবরের পাশে গিয়ে চোখের জল ধরে রাখতে পারতেন না, তার জীবনের রক্তিম দিনগুলো ঘিরে শুধু একজনেরই প্রতিচ্ছবি আঁকতেন! ছোট ছোট শখে বাধা জীবনটা তার কাছে মৃত্যুর পরও কতটা রঙিন! সেই পুতুল খেলার জীবন থেকে একটি মেয়েকে নিয়ে ঘর বাধার পর

বিস্তারিত

ধ্যানে বসলেই কর দিতে হবে কেন?

সংসদ ভবন থেকে বাজেট অধিবেশন সরাসরি টিভি দেখানো হয়েছে। এক সময় বলা হচ্ছিল “কালো টাকা সাদা করার সুযোগের কথা” ওমনি আমার ৮ বছরের ছেলের প্রশ্ন তার মামা কে – টাকা কি সংসদ ভবনে বানায়? ওখান থেকে কালো টাকা সাদা হয়ে তারপর আমাদের কাছে আসে? তাই বলা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ এসেছে? আমার ভাই

বিস্তারিত

সংস্কৃতির বিবর্তন না ক্ষয়!

দু তিন দশক আগেও এদেশে সনাতন রীতিতেই বিয়ে শাদি হত। নিমন্ত্রণ পত্রও বিলি হত। অনেক সময় নিচে লেখা থাকত- পত্র মারফত নিমন্ত্রণজনিত ত্রুটি মার্জনীয়। দাওয়াত পত্রটি হত বাংলায়, উপরে সৃষ্টিকর্তার প্রশংসা সূচক আরবী লেখা থাকত। এখন অবস্থা পাল্টে গেছে। নিমন্ত্রণ পত্র অবশ্যই হওয়া চাই ইংরেজীতে। যদিও যাদের কাছে বিলি করা হচ্ছে তারা সবাই এদেশের খাঁটি

বিস্তারিত

মাদক ব্যবসায় সরাসরি বৈধতা দিয়ে এবং উচ্চ ভ্যাট বসিয়ে সরকার আদায় করতে পারে কোটি কোটি টাকার রাজস্ব

বয়সে ৮০ পেরোনো সদাহাস্যোলাপী, নিজ সিদ্ধান্তের প্রতি যার অগাধবিশ্বাস, নিজ সমালোচনাকদের কঠোর ভাষায় সমালোচনাকারী আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার সরকারের মেয়াদ শেষের বাজেটে একবিরাট ঘাটতি বাজেট দিয়ে জনগনকে তুষ্ট করার প্রানান্তকর কি চেষ্টাটাই না করেছেন! তাই আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাই। জনগনকে এতো বড় বাজেট দেখিয়ে খুশী করার তার চেষ্টাকে সাফল্যমন্ডিত করার জন্য

বিস্তারিত

স্নেহবলে সুন্দরবন মাতা, বাহুবলে রাজা – অদিতি ফাল্গুনী

রবীন্দ্রনাথের অমর নৃত্যনাট্য চিত্রাঙ্গদায় পাণ্ডব বীর অর্জুন যখন দস্যু আক্রমণের ভয়ে ভীত গ্রামবাসীকে জিজ্ঞাসা করেন যে তাদের কোনো ‘রক্ষক’ রয়েছে কি না, গ্রামবাসী তখন তাদের রাজকুমারী চিত্রাঙ্গদার নাম করে জানায় ‘তীর্থে গেছেন কোথা তিনি গোপনব্রতধারিণী, স্নেহবলে তিনি মাতা, বাহুবলে তিনি রাজা।’ কবির এই অনিন্দ্য সুন্দর রূপক একটু ঘুরিয়ে আমরা বোধ করি আমাদের সুন্দরবন সম্পর্কেও বলতে

বিস্তারিত

আর্তনাদ

আমি আকাশ দেখতে দেখতে লিখি। কে থাকে ঐ আকাশ জুড়ে ? কে উড়ে বেড়ায়, মেঘের মতো? কে আলো ছড়ায়, চাঁদের মতো? ভাবি এই জগত্সংসার ছেড়ে আকাশে চলে যাব। ছোট্ট একটা ঘর বাঁধবো। আচ্ছা, আকাশে কি কেউ ঘর বেঁধেছে? তারা কোথায় ঘুরে বেড়ায়? সিনেমা দেখে কোথায়? গান শোনে কি করে? ভাবনার ইচ্ছেরা বড় নিষ্ঠুর। তাদের আমি

বিস্তারিত


  • Page 1 of 122 
  •   
  • 1
  • 2
  •  
  • 3
  •  
  • 4
  •  
  • 5
  •  
  • 6
  •  
  • 7
  •  
  • 8
  •  
  • 9
  •  
  • 10
  •  
  • 11
  •  
  • 12
  •  
  • 13
  •  
  • 14
  •  
  • 15
  •   
  • >
  •  
  • >>
  • © বদলে যাও বদলে দাও