বদলে যাও বদলে দাও ব্লগ-এর সকল লেখকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনারা ইতোমধ্যে লক্ষ করেছেন দৈনিক প্রথম আলো মূল কাগজে আপনাদের লেখা ছাপানো শুরু হয়েছে। জানুয়ারি ২০১২ তে ১৮,২৫ ও ৩০, ফেব্রুয়ারি ২৭ এবং ৮, ১৫,২২ মার্চ)’ওয়েব থেকে/ব্লগ থেকে’ শিরোনামে এগুলি ছাপা হয়েছে। এটি অব্যাহতভাবে চলতে থাকবে। আমরা আপনাদের লেখা প্রকাশ করতে কিছুটা সমস্যায় পড়েছি। প্রথমত, আমাদের চলমান তিনটি ইস্যু ভিত্তিক লেখাগুলোকে অগ্রধিকার দেয়া। দ্বিতীয়ত, নির্বাচিত হয়েছে এমন অনেকের লেখা ছাপানোর জন্য মনোনীত হলেও প্রিন্ট মিডিয়ার নীতিমালার কারনে ছদ্ম নাম ব্যবহার জটিলতায় সেসব লেখা আমরা ছাপতে পারছিনা।
আপনাদের প্রতি বিশেষ অনুরোধ বিশেষ করে যারা নিজেদের লেখা প্রথম আলো মূল কাগজে ছাপতে আগ্রহী তারা যেন প্রকৃত নাম (আসল নাম) ব্যবহার করেন। আশা করি আপনারা আমাদের সীমাবদ্ধতা আন্তরিকতার সাথে গ্রহণ করবেন।
সকলকে বিনীত ধন্যবাদ।
সমন্বয়কারী
বদলে দাও বদলে যাও মিছিল






Someone give me the link of those article which was pablished in prothom-alo.com
nice news…..
21 February ” purpose montobbo chai
so nice ………………………………………………….
urmi khaner shathe amio akmot.amnitei shobai khub xcited tar moddhe poster maddhome ovinondon jananor babostha thakle shoby aro beshi utshahito hobe…………..thnx
ঊমি খানের সঙ্গে আমি এক মত। কারণ, তারা আর ও উৎসাহ পাবেন।
Thanks
assalmualaikum,podda setu nirmane amra jodi bidesh thakay rin na niye deshio kono tohobil gothon kore,amar mone hoy amra nijeder desher taka diye PODDA SETU nirman korte parbo.01917008608
যাদের লেখা প্রকাশিত হবে, এখানে একটা পোস্টের মাধ্যমে অভিন্দন জানানোর ব্যবস্থা থাকলে ভাল হয়। ধন্যবাদ…
“I agree u…..
ami khub valo likhte pari na tabuo amar lekha jokhon publishd hote dekhi anonde du chokh neche uthe ………… thanks prothom alo team member der to inspire me
Valo. Kintu security edeshe ekta boro bepar hoye dariyeche. Ami “UDOYTOMORROW” Saheber sathe ekmot. Sobkichu jenesune nijer poribarke bipode thelte parbona, tobe sudhu jodi nijer kotha keu jigges kore tobe desher jonno jibon dite kono somossa nei. Ami apnader moto Banglay type korte parina. Tobe Banglake ami Valobashi. Oneker theke beshi na holeo kom noy sei ongsota. DeshtaAmarMaa eta ami bissas korina sudhu manio. Jedesher matite jonmechi tar jonno jibon nahoy dilam kintu poribarer manushguloje onek apon. Taderke bipode felte parbona. Tobuo ami chesta korbo jotota sotto tototai likhar.
যেমন আমি আমার কথা বলি আমিতো পত্রিকাতে কবিতা বা গল্প লিখলেও জাজাফী নামেই লিখি সেগুলো প্রথম আলো সহ অন্য পত্রিকাতেও মাঝে মাঝে ছাপা হয়। লেখা লেখিতে তো আমি এ নামেই পরিচিত তাহলে আমার আসল নাম লিখলে লাভ কি। যারা চেনে তারাতো আমাকে সবাই এ নামেই চেনে।্আসলে ব্লগে যারা যে নামে লেখে তারেদেরকে সে নামেই চেনা উচিৎ বলে আমি মনে করি।
real namta likhte aktuo ichha korche na…..tobuo try korbo…..but ata shottiiii khub valo akta uddog and i think shoby already onek agroho niyei lekhalekhi shuru kore diache……..
I appreciate with this.
Really এটা একটা খুব ভাল উদ্যোগ। লিখা গুলো কোন পেজ/ফিচার এ ছাপা হবে?
MD Rifat Bin Emdad আপনাকে অনেক ধন্যবাদ। এ উদ্যোগটি প্রথম আলো সাম্প্রতিক নিয়েছে। আমরা ব্লগ লেখকদের গঠণমূলক চিন্তা, পরামর্শ, প্রস্তাব এবং বাংলাদেশের অর্থবহ পরিবর্তনে তাদের আইডিয়াগুলি মূল পত্রিকায় প্রকাশ করতে চাই। ব্লগ থেকে একটি শক্তিশালী লেখক সমাজ গড়ে তুলতে সহযোগিতা করতে চাই। ইতোপূর্বে ৩ দিন ব্লগ লেখকদের লেখা ছাপানো হয়েছে। এই তারিখগুলো: ১৮ জানুয়ারি পৃষ্ঠা নং ৩; ২৫ জানুয়ারি কাজের খবর পাতায় এবং ৩০ জানুয়ারি পৃষ্ঠা নং ৫ এ । নির্দিষ্ট কোন পেইজ এখনও নির্ধারন হয়নি তবে পৃষ্ঠা ৩ বা পৃষ্ঠা ৫ এ আপাতত ছাপা হবে।
আপনাকে আবারও ধন্যবাদ।
সমন্বয়কারি
”আপনাদের প্রতি বিশেষ অনুরোধ বিশেষ করে যারা নিজেদের লেখা মূল কাগজে ছাপতে আগ্রহী তারা যেন প্রকৃত নাম (আসল নাম) ব্যবহার করেন।” – সহমত।
সবাইকে একুশের শুভেচ্ছা । বাংলাকে এবং বাংলাভাষাকে অভিনন্দন । আসুন ভাষার সঠিক ব্যবহার এবং বাংলাভাষাকে প্রাপ্য মূল্যায়ন দিতে একতাবদ্ধভাবে কাজ করে যাই ।
amader jader lekha print hobe tara kivabe jante parbe?eta jar lekha take ki uge jania deo jaina email address..?tahole sobai r o utsaho pabe.ebong ei uddok obossoi desher valor jonno.
সকল পাঠক এবং লেখকগনকে একটা অনুরোধ করছি । আসুন আমরা সবাই প্রতিটা লেখাই একবার করে পড়ি । কারন এখানে প্রতিটি লেখাই বাংলাদেশকে পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে লেখা । ভালো লেখা গুলোর উপর দিক নির্দেশন মুলক মতামত দিলে সে আরও বেশী উৎসাহিত হবে । আমার মনে হয় যে যত ভালো শ্রোতা সে তত ভালো বক্তা ।ঐ রুপ লেখার ক্ষেত্রেও আমরা যদি সবার লেখা পড়ি তবে দিক নির্দেশনার ক্ষেত্রে আশা করি আমরা আরও এক ধাপ বেশী এগুতে পারবো । ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন । ধন্যবাদ ।
একশতভাগ সহমত !
আপনার ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে লেখার জন্য ধন্যবাদান্তে লিখছি । আমাদের দেশে সত্য কথা বলাতে প্রতিবন্ধকতা থাকলেও আশার তরি অনেকটা পথ এগিয়েছে । কোন মানুষ একটা ভালো চিন্তা করে, হয়ত অন্য কোন মানুষ ঐ চিন্তাটাই ভালো কাজে রুপান্তর করে । এজন্য সবার প্রথম যে ঐ চিন্তাটা করে তার সম্মান কিন্তু কমে যায়না । যারা সমাজের জন্য চিন্তা করে এবং ভালো কিছু করতে চায় তারা সবাই একেকজন সমাজ বিজ্ঞানী । সেই কবে আপনিও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আজ তা কিছুটা হলেও সামনের দিকে বেগবান । এটাই বা আপনার স্বপ্নের পুরুষ্কার হিসাবে কম কি । ধন্যবাদ ।
আপনার মন্তব্যটি পড়া মাত্র, নিজেরই অজান্তে কেন জানিনা কি এক অজানা আবেগে আমার দুচোখের কোণে জমে উঠেছে বিন্দু বিন্দু অশ্রু কণা।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মূল পেপারে নির্বাচিত লেখা ছাপানোর জন্য Ptothom-Alo কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি । নির্বাচিত লেখা থেকে প্রত্যেক মাসে ১০ জন সেরা লেখক নির্বাচন করে পুরষ্কৃত কব়াব় জন্য প্রস্তাব ব়াখিছ । Thanks.
Nasrul Islam Ripon আপনাকে অনেক ধন্যবাদ । আমরা আপনার প্রস্তাবটি অবশ্যই ভেবে দেখবো। এই ব্লগটিকে আপনাদের স্বাধীন চিন্তা দিয়ে সাজিয়ে তুলতে আপনারাই প্রধান কান্ডারী। আমরা আপনাদের সহযোগিতায় থাকবো। তবে কে ভালো লিখলো কে খারাপ লিখলো এমন প্রতিযোগিতা এখন না আনাই ভালো। যারা একদম নতুন, যারা লিখতে চেষ্টা করছে বা যাদের ভাষাগত দুর্বলতা আছে তারা সবাই নিজেদের মধ্যে হীনমন্যতার দ্বন্দ্বে আক্রন্ত হতে পারে। আমারা চাই সবাই এখানে লিখুক, নিজের চিন্তা ভবানা, মতামত, প্রস্তাবগুলি সকলের সামনে নিয়ে আসুক। আমাদের এখন এটাই জরুরি কাজ। সকলকে লিখতে উৎসাহিত করা। দেশটার মালিক যে জনগন সেই জায়গাটি সকলের আধিকারবোধে আনতে হবে।
thanks also prothom alo planer der jara ai project shuru korese. amra shabai ai portal join thakbo
thanks to reply! i get it
প্রথম আলো প্রকাশের প্রথম দিন থেকে পড়ছি । এখন সৌভাগ্য ক্রমে প্রথম আলো ব্লগে লিখেতে পারছি জাতির উন্নয়নে নিজের কখাগুলো । আমাদের কথাগুলো টিভি অনুষ্ঠানের মাধ্যমে খুব শীঘ্রই জাতির কাছে পৌছে যাবে তা প্রথম আলোর কল্যানেই । এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই । কারন ভালোর দিকে জাতি হিসাবে বদলে যাওয়ার পিছনে প্রথম আলোর এ অবদান চির স্মরনীয় হয়ে থাকবে । এখন যেটা সবচেয়ে বড় চ্যালেন্জ সেটা অনুষ্ঠানটা যাতে অধিকাংশ মানুষ দেখতে পারে সে ব্যবস্থা করা । আমি অনুরোধ করবো সকল সম্মানিত ব্লগারদের যেদিন অনুষ্ঠানটি প্রচার হবে সেদিন যেন সবাই সবার আশেপাশের মানুষদের এ ব্যপারে অবগত করেন । আমাদের দরকার ভালোকিছুর পক্ষে বেশী করে প্রচার । তবেই ভালো কাজ গুলো বেশী উৎসাহ পাবে । প্রথম আলোকে বলবো রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলোতে এই প্রচার সংক্রান্ত বিজ্ঞাপন দিলে বেশী সারা পড়ত । আমরা আপনাদের পাশে আছি । আবারও ধণ্যবাদ প্রথম আলোকে ।
এটাকেই আমি আমার নিজের ভাষায় বলেছিলাম, “ডিজিটাল বাংলা”।প্র পপপ
প্রধানমণ্ত্রী জনসম্মক্ষে তার “ডিজিটাল বাংলা” Theory ঘোষণা দেবারও অনেক অনেক আগে, কিন্তু, আমার চেনাজনেরা আমার পানে এমন দৃষ্টি বাণ হানলেন যে তাতে তক্ষনি শুধু মূর্চ্ছা নয়, আমার তো একেবারে মৃত্যু হবার অবস্থা।
বলি বাংলদেশটা কি ইউরোপ, আমেরিকার অধার্মিক, কৃষ্টিহীন দেশ নাকি ! এদেশে সাধারণ যদি রাজনীতিক জনের সমালোচনা করে, সেটা হবে পরিবারের কোন বয়োঃকণিষ্ঠ যখন বয়োঃজ্যষ্ঠের সমালোচনা করে, তেমনটা আরকি ! সোজা কথায়, মহাপাপ ! অমার্জনীয় অপরাধ !
দয়া করে আমার ভূলগুলো ক্ষমা করবেন, বেশ কিছু বছর পেরিয়ে গেছে, দেশ আর দেশের মানুষদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সুদূর Canada তে নিভৃতঃ জীবন কাটাচ্ছি।খুব সম্ভবত তৎকালীন The New Nation পত্রিকারই হবেন হয়তো, জনাব নূরুল হুদা সাহেবকে একদিন জানালাম, একটি Website তৈরী করতে চাই। তরুণ আর নতুন প্রজন্মের কাছ থেকে জানতে চাই, আগামীকালের বাংলাদেশে রাজনীতির ধারা আর চর্চাটা কেমন হওয়া উচিৎ! এতুটুকু শুনেই, একটু টেনে, চরম অবহেলার সাথে নূরুল হুদা সাহেবের ছোট্ট মন্তব্য “আই…চ্ছা… কর তোমার Website ”
মতামতের জন্য, একই বিষয়ে কথা বলতে চাইলাম রাজনীতিবিদ্ জনাব কামাল হোসেনের সাথে, সুজোগই আর হয়ে উঠলনা।বলাবাহুল্য, বড় কোন ব্যক্তি বা ব্যক্তিত্বের দেখা পেতে হলে, উপযুক্ত কারণ দর্শীয়ে আবেন করার প্রচলন দেশবিদেশ সবজায়গাতেই একই রকম প্রযোজ্য। আর আমার “ডিজিটাল বাংলা” Theory টা তখনো কোন গুরুত্বপূর্ণ বিষয় বলে বাংলাদেশে বিবেচিত হবার মত না। শত হলেও আমাদের দেশে, আমাদের সমাজে “কি বলা হলো, সেটা বিবেচ্য নয়, বরং কে বললেন, সেটাই জানার বিষয়” এ জন্য প্রধানমণ্ত্রী শেখ হাসিনাকে আমার প্রাণঢালা অভিনন্দন ! তার কল্যাণে আজকে দেশের প্রত্তন্ত অঞ্চলের লোকেরাও জানে “Digital Bangladesh” বলে আরেকটা বাংলাদেশ আছে।ভবিষ্যতে আমরা সবাই সেখানে বাস করতে চাই।
যা হোক, আরো অনেক পরের কথা, বাংলাদেশ কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহীম সাহেবকে পাওয়া গেল। ঐ সময় আবার দেশের নতুন সংযোজন, লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের সাথে নিজেকে তখনো মানিয়ে উঠতে পারছিলামনা একেবারেই।তা কথার খেই হারিয়ে, কথা শুরুর আগেই ধন্যবাদ জানালাম জেনারেল সাহেবকে তার অমূল্য সময় আমার নিমিত্তে বরাদ্দ করার জন্য। সঙ্গে সঙ্গে ভর্ৎসনা জুটলো কপালে। জেনারেল সাহেব খুব স্পষ্ট করেই বলে দিলেন, “তোমাকে এখনো কোন সময় আমি দেইনি, আর আদৌ তোমাকে কোন সময় আমি দেব কি দেবনা, সেটা নিতান্তই আমার ব্যপার”।
যা হোক, সময় অবশ্য তিনি কিছুটা আমাকে দিয়েছিলেন। সরাসরি জানালাম, আপনি ও আপনার দল রাজনীতিতে পরিবর্তন আনার কথা বলছে। আমি মনে করি, প্রধানমণ্ত্রীর “Digital Bangladesh” গড়তে হলে, আমাদের আরো বেশী করে Digital Network” গড়ে তুলতে হবে। সহজ ও অবাধ তথ্য প্রবাহ থাকতে হবে দেশের জনগনের মধ্যে। একদিকে সমস্ত সরকার আর বিরোধীদলগুলো শিক্ষা আর জ্ঞানের উপর সবচেয়ে বেশী গুরুত্ব আর বাজেট বরা্দ্দ করছে, অথচ, স্বাধীনতার এতগুলো দশক পেরিয়ে, বিশ্বমানের বিচারে আমাদের জাতীয় শিক্ষার গন্ডী যেন এখনো শুধু বর্ণমালা রপ্ত করতেই ঘাম ঝরাচ্ছে। আমার ধারণা আমাদের জাতীয় শিক্ষানীতিতে বিশাল ঘাপলা আছে।
মন্তব্যে জেনারেল সাহেব যা বলেছিলেন, তাতে ধন্যবাদ তার প্রাপ্য। কারণ, তিনি সত্যি কথা বলেছিলেন। তার কথার মর্মার্থ হচ্ছে, “সবার জন্য শিক্ষা, শিক্ষিত জাতি, শিক্ষিত দেশ” এটা বহুলাংশেই একটি “Political Propaganda” উন্নয়নশীল যেকোন দেশের মতই বাংলাদেশের অতীত ও বর্তমানের সমস্ত সরকার কিংবা বিরোধী এবং রাজনৈতিক দলগুলো, একটি শিক্ষিত ও প্রজ্ঞাবান জাতিকে সবচেয়ে বেশী ভয় পায়।
আমি পুরোপুরি নিজেকে হারিয়ে অধৈর্য ভাবে বলে উঠলাম, সংবাদপত্র, বেতার, টেলিভিশন, জনসভা, ভাষণ, লেক্চার, মিটিং – মিছিল, সবই শুধু একতর্ফা ভাবে তথ্য প্রদান। হতভাগ্য জনগণ শুধু হা করে শুনেই যায়, কিছু বলার কোন সুজোগই পায়না। আমি বলি “Brain Washing” ! কিন্তু আর কত !
আমি “Website” করতে চাই, “Blog” করতে চাই, এই প্রাণঘাতী গরমে, সারাদিনের কষ্ট শেষে, আমার ছোট্ট শিশু সন্তানকে সামান্য একটা “FAN” এর বাতাসে ঘুম পাড়াতে চাই। আমি মনে করি, একবিংশ শতকে দাড়িয়ে বিদ্যুৎ সেবা, আমি এবং আমার সন্তানের একটি ন্যূনঃতম নাগরিক অধিকার। কিন্তু দিনের সাথে পাল্লা দিয়ে রাতভর “লোডশেডিং আমার আর সহ্য হচ্ছেনা। আমার অপ্রাপ্তির কথাগুলি তাই আমি “Website আর Blog” এ প্রকাশ করতে চাই, একইভাবে আমি অন্যদের অপ্রাপ্তির কথাগুলো জানতে চাই।
অন্তত পক্ষে, আমি পরবর্তী প্রজন্মকে জানাতে চাই যে, পরিবর্তন আনার যোগ্যতা বা ক্ষমতা কোনটাই আমাদের ছিলনা, তবু মুখে কলুপ এঁটে বসেতো আর ছিলামনা, নিজের দুঃখের কথা অন্যদের জানাতে পেরেছিলাম …!
এবার জেনারেল সাহেবও বোধ হয় নিজেকে হারিয়ে ফেললেন, তবে খুব স্পষ্ট করেই আমাকে জানিয়ে দিলেন যে, তার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার যোগ্যতা আমি হারিয়েছি, তবে আমার যাবার আগে বিশেষভাবে হুঁশিয়ার করে বলে দিলেন,” সরকারকে কখনো ক্ষেপাতে যেয়না, তাহলে সেটাই হবে তোমার জীবনের সর্বশেষ ভূল….!!!
ক্ষমা করবেন আপনারা সবাই আমাকে পরিচয় গোপন করে লিখলাম বলে। আমার
সন্তান এখনো অনেক ছোট। সব কিছু বুঝে শুনে তাকে পিতৃহীন, এতিম করার ঝুঁকি নিতে পারলাম না।
prothom alo kato num page a lekha sapa hoyasa ? ami net theke dekhsi tai jante cai. pls kau bolben……
গত বুধবার স্বপ্ননিয়ে পাতার ৩ য় পৃষ্ঠায় দেখুন । তার আগের বুধবারের মুলকাগজে ।
আশা করি এটার মূল কারণটা সবাই বুজতে সক্ষম হবে ।
ধন্যবাদ প্রথম আলোকে ।
namta shes projntho change korthe holo……..
amar sob bloge Paplu Bangali name bloging kore aschi..
প্রথম আলো নিঃসন্দেহে প্রিয় পত্রিকা । তবে, এখনো বহুপথ অতিক্রম করতে হবে আন্তর্জাতিক মান অর্জন করতে। নিঃসন্দেহে জনাব মতিউর রহমান একজন মহান এবং মহৎ সাংবাদিক। তবে, প্রথম আলোতে অনেক সাংবাদিক এবং প্রতিবেদক আছেন যারা, এখনো অনেক ক্ষেত্রেই অনেক সংকীর্ণতার ঊর্ধে উঠতে সক্ষম হননি। আসুন আমরা বরং প্রথম আলো ফেসবুকে আরো বেশী করে একত্রিত হই, কারণ, প্রথম আলো ফেসবুক মডারেটর, পত্রিকা মডারেটরের চাইতে বেশী Moderate. আর কোন কিছুতেই যদি স্বস্তি না পান তবে সরাসরি আমার ফেসবুক Hotobhagyo DigitalBangla তে ঢুঁ মেরে দেখুন, কোন অশ্লীলতা নেই তবে নিঃসন্দেহে আমাদের প্রজন্মের জন্য আছে ভবিষ্যৎ নিয়ে স্বপ্নচারীতার সীমাহীন আর অবারিত প্রতিশ্রুতি। আমি Hotobhagyo DigitalBangla কে বাংলাদেশবাসীর জন্য উৎসর্গ করতে চাই।
হুম,বুঝতে পারলাম আপনাদের সীমাবদ্ধতা। কিন্তু আমরা যারা ৩-৪ বছর ধরে ব্লগে অন্য নিক নিয়ে লেখে অভ্যস্ত তাদের জন্য দু:খ্যজনক।
”আমার মন” নিক নামতো বদলাতে আমরা বলি না। ওটা চালু রাখতেই পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরও ভানুসিংহ নামে লিখতেন। কিন্তু ভানুসিংহ রবীন্দ্রনাথকে ছাপিয়ে উঠতে পারেনি। ওটা তার ছদ্দ নাম ছিলো। আপনার ভালো কোন প্রস্তাব রাষ্ট্র যদি গ্রহণ করে, যদি বিষয়টি নিয়ে অনেকের আলোচনার দাবি রাখে, যদি কোন প্রতিষ্ঠান লেখাটি রেফারেন্স হিসেবে কোথাও উপস্থাপন করতে চায় তখন পরিচয়গত সমস্যা দেখা দিতে পারে। হয়তো নিক নামের কারনে সে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেনা। অর্থাৎ নামের কারনে আপনার ভালো চিন্তাটি কাজে লাগানো গেলো না। আপনি যদি কোন মৌলিক লেখা লিখেন তখন মূল নামটা সামনে আনাটা জরুরি। যেমন, জাতীয় পরিচয়পত্র এমনসব জায়গায় প্রয়োজন আপনি তা এড়িয়ে যেতে পারবেন না। ওটাই আপনার আসল পরিচয়।
Thank you আমার মন ,