Home » ইভটিজিংমুক্ত বাংলাদেশ চাই » নারীর প্রতি সহিংসতা

নারীর প্রতি সহিংসতা

231 বার পঠিত

১.
গুলবার ছিলেন আফগানিস্তানের একজন নারী ,যাকে ২০০৫,নভেম্বরে তার স্বামী শরীরে আগুন লাগিয়ে দিয়েছিল। স্বামীর প্রতিদিনের নির্যাতন সহ্য করতে না পেরে মায়ের কাছে চলে এসেও তিনি স্বামীর ‘বর্বরতা’ থেকে বাঁচতে পারেননি । স্বামী তার শ্বশুরবাড়ি এসে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা তার আর্ত চিৎকার শুনে বাঁচাতে ছুটে আসলেও শরীরের আগুন নেভাতে নেভাতে ৪০% দগ্ধ হয়ে যায়…! কিন্তু এমন ‘অমানুষিক,নির্দয়’ কর্ম কান্ডের বিরুদ্ধে ‘বর্বর’ স্বামীর নামে কোন কেসই পুলিশ নেয়নি…!! (RAWA report, Jan 26, 2006)
২.
২৪শে মার্চ,২০১১…. নর্থ দিল্লীর একজন ‘বাবা’ গ্রেফতার হয় তার ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করার দায়ে। এই বাবা তার মেয়েকে ২বছরে অসংখ্যবার ধর্ষণ করেছে। (www.thewip.net)
৩.
সেপ্টেম্বর,২০১০…রমজান মাস…হোগালপাতিয়া হাফিজিয়া মাদ্রাসা….১১বছরের একজন ছাত্রীকে গুরুতর অবস্থায় পাওয়া যায় স্কুলে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল,শরীরে কালশিটা পড়ে গিয়েছিল। সে স্কুলের শিক্ষক আব্বাস আলী(৩৫)  কর্তৃক ধর্ষিত হয়েছিল ২রা সেপ্টেম্বর,২০১০। মেয়েটির মা বলেন, ‘স্কুলে সবার ছুটির পরে আমার মেয়ে জোর করে রেখে দিয়ে কয়েকবার ধর্ষণ করা হয়।
৪.
গতবছরের মাঝামাঝি এক বস্তিতে ২বছরের শিশুকে একা ঘরে পেয়ে ধর্ষণ করা হয়েছিল। শিশুটির মা বুয়ার কাজ করার জন্য বাড়ির বাইরে ছিল,বাবা রিকসা চালক। শিশুটিকে হাসপাতালে নেয়ার পরেও এমন অবস্থা ছিল যে সে মা ছাড়া আর কাউকে দেখলেই ভয় পেয়ে কাঁদতো।
এরকম আরও শতশত ঘটনা আছে যা প্রতিদিন হয়তো প্রিন্ট বা ভিচুয়াল…কোন ধরনের মিডিয়া পর্যন্তও পৌঁছাতে পারেনা। রোমানার মতো কিছু ঘটনা হয়তো প্রথম পাতায় বা সংবাদ শিরোনামের প্রথম অংশে স্থান পায়;আর বেশিরভাগ ঘটনা পেছনের পাতায় কোনরকমে জায়গা করে নেয় কিংবা সেটাও পারেনা। কত ঘটনা এভাবেই হারিয়ে যায় আমাদের অজ্ঞাতেই। আমরা কি করি? এরকম ঘটনা শুনলে একটু সমবেদনার স্বরে মন্তব্য করি,কয়েকদিন মিডিয়ার খোরাক জোগায়…বেসরকারি সংস্থাসমূহ ‘নিপীড়ন’ শিরোনামে গবেষণার দরুন ডোনারদের থেকে একরাশ অর্থ বরাদ্দ পায়…কিন্তু আসল কাজ কিছুই হয়না। যৌন নিপীড়ন আদৌও বন্ধ হয়না….
দ্য টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী,আমাদের প্রতিবেশি রাষ্ট্র ভারতের দিকে তাকালে দেখা যাবে,প্রতি আড়াই ঘন্টায় ১৬ বছরের নিচে এবং প্রতি ১৩ ঘন্টায় ১০ বছরের নিচে শিশুরা ধর্ষণের শিকার হয় (২০১১) ।
অন্যদিকে আমাদের দেশের অবস্থাও প্রায় একই। যেকোন নিপীড়নের ক্ষেত্রে এইদেশে ডায়রি করানোই এত ঝামেলাপূর্ণ যে একজন আমজনতার পক্ষে সেই কঠিন কাজটা করা অনেক দূরহ দুষ্কর। বিশেষ করে যৌন নিপীড়নের ক্ষেত্রে মামলা পর্যন্ত বেশিরভাগ পরিবার এগোতে চায়না মেয়ের পরবর্তী জীবনের কথা চিন্তা করে। কারণ একজন ধর্ষিত মেয়ের ক্ষেত্রে সমাজ,বৃহৎ পরিবার,প্রতিবেশিদের নানা ক্ষেত্রে নানা অসহযোগিতাই মেয়ের পরিবারকে ভীত ও অসহায় করে তোলে। এভাবেই খুব সহজেই নিপীড়নকারী নিস্কৃতি পেয়ে যায়। আর নিতান্তই সাহসী হয়ে কোন পরিবার মামলা দায়ের করেই ফেলে তখন সেই ধর্ষিত নারীকে উল্টো দোষারোপ করে মূল বিষয়টিকেই আড়াল করে দেয়া হয়।

আমরা যৌন সহিংসতার ভয়াবহতাকে দেখতে চাইনা;বরং এর অন্তরালের কারণ অনুসন্ধানে সদা সচেষ্ট থাকি। আর এই বিয়ষগুলো নিয়ে যখন আমি একজন মোনুষ হিসেবে উদ্বিগ্ন হই;তখন আমাকে শুনতে হয় ‘নারীবাদী’ বা ‘তাসলিমা নাসরিন’…..এইরকম অনেক কিছু! আমি প্রতি মুহুর্তে বিস্মিত হই,ক্রদ্ধ হই… একইসাথে অসহায়বোধ করি….এইজন্য যে এইধরনের ‘গুরুতর’ আলোচনা শুধুমাত্র ‘সুশীল’ সমাজের চায়ের টেবিল বা কলমের মাঝেই আটকে আছে…. আমার মতো আমজনতার চেতনায়….উপলব্ধিতে এখনও তা যেন শূণ্যতায় ভাসছে। তাই আজও আমাকে …আমাদেরকে শুনতে হয়….‘এগুলো নিয়ে চিন্তা করার জন্য বহুত মানুষ আছে….আমি বা আমরাই কেন?”…………

কিন্তু মানুষ হিসেবে আমার বোধের জায়গা থেকে আমি বলতে চাই…..প্রতিটা ঘরের কাহিনী….আজ হয়তো অন্য ঘরে হচ্ছে…কে বলতে পারে কাল হয়তো আমাদের ঘরেও হবে…..তাই কোনটা কার চিন্তা করার দায়িত্ব তা নিয়ে বৃথাই সময় নষ্ট করে কেন আমরা প্রতিদিন এত অসংখ্য নির্মমতার জন্ম হতে সাহায্য করছি….কেন আজও আমরা ঠেকাতে পারিনা আমাদের ঘরের আর বাইরের এই সহিংসতাগুলো…..?

মন্তব্য
  • mannankhan777 ফেব্রুয়ারী 18, 2012 at 8:32 পূর্বাহ্ন

    You r right,at first this feelings grow our mind.We see hypocrites everywhere around us. They speak one but act other.Pls come hate them.

    Thanks Eshita for u great writtings

    • Eshita Binte Shirin Nazrul ফেব্রুয়ারী 20, 2012 at 5:13 অপরাহ্ন

      thank you for comment.However,everybody should feel this crisis.I am waiting for that moment when everyone will feel & resist.

© বদলে যাও বদলে দাও
WP Like Button Plugin by Free WordPress Templates