Home » সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে? » ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করুন …

ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করুন …

212 বার পঠিত

বাংলাদেশ পুলিশ সরকারি চাকরি করে। কিন্তু ছাত্ররা তো আর চাকরি করে না। তারপরেও পুলিশ বাসে উঠলেই কন্ডাকটর পুলিশের ভাড়া নেয় না। অথচ আমরা যারা ছাত্র তাদের কাছে পুরো ভাড়া চায়। এ নিয়ে ঝগড়াও হয়। কিন্তু আমার প্রশ্ন হল পুলিশ সরকারী চাকরি করা সত্তেও কেন পুরো ভাড়া মাফ পায়? আর আমরা স্টুডেন্ট হয়েও কেন আমাদের কে হাফ ভাড়া দিতে গেলেও অনেক ঝগড়া করতে হয়?? মাঝে মাঝে আমাদের কে জিজ্ঞাস করা হয় আমরা ওমুক ভার্সিটি কিংবা তমুক  ভার্সিটি এর ছাত্র কিনা? নির্দিষ্ট ভার্সিটির না হলে আমরা হাফ ভাড়া দিতে পারবনা। নির্দিষ্ট ভার্সিটি ছাড়া কি অন্য কোন প্রতিষ্ঠান এর ছাত্ররা কি ছাত্র না? ছাত্রদের মধ্যে ভেদাভেদ তৈরী করা মোটেই উচিত নয়।
বাংলাদেশ সরকার কি একটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে এই সমস্যাটির সমধান করতে পারে না? কেন প্রতিদিন আমাদের ঝগড়া করতে হবে? বর্তমান যে বাস ভাড়া তা প্রতিদিন কি করে ছাত্ররা যোগার করবে? গরিব পরিবারের ছাত্রদের’তো আরো কঠিন অবস্থা! সরকার ইচ্ছা করলে ছাত্রদের জন্য বিআরটিসি’র বিশেষ বাস চালু করে এই সমস্যাটার অনেকটা সমাধান করতে পারে ।

মন্তব্য
  • LalonMehedi ফেব্রুয়ারী 20, 2012 at 12:47 পূর্বাহ্ন

    গরীবের কথা কেউ শুনেনা ,
    নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আপনার কন্ঠ দুর থেকে নয়, একসাথে তরুন সমাজের মাঝে থেকে আসুন নজরুলের রণ সংগীত গেয়ে এগিয়ে যায় ————-!!!!!!!!!

    আসুন ভাই আপনাদেরকে বলি , দেশের যোগ্য famous and intelligent সন্তানেরা যখন সড়ক দূ্র্ঘটনায় মারা যায় তখন , সড়ক ব্যবস্থার বিপরযয় ঘটে,
    আবার যখন কৃতিমান খূন হয় তখন,আইন শৃংখলার অবনতি ঘটে , so, আমি আপনি আসুন দোয়াকরি every day one or two famous and intelligent people will killed at any cost ,!!!!!!!!!!! be coz We r living in Bangladesh as a
    ” jhenarail Fablick “………….. মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের ক্ষমা করুন।

  • LalonMehedi ফেব্রুয়ারী 19, 2012 at 10:18 অপরাহ্ন

    নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের রাজনীতির বর্তমান ধারা খুব দ্রুত বদলে যাবে। আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখুন। তরুণরা নিজেদের ভেতরকার শক্তি নিয়ে সোজা হয়ে দাঁড়ালে দেশটা এমনিতেই বদলে যাবে। তরুণদের নতুনভাবে রাজনীতি করতে হবে। বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলতে হবে।’

  • সুধা আহমেদ ফেব্রুয়ারী 19, 2012 at 4:51 অপরাহ্ন

    ভাই বুঝতে হবে উনারা পুলিশ আর আপনারা ছাত্র! পুলিশরা আমাদের মত মানুষ না! আপনি যে গাড়িতে চড়বেন দেখবেন হেল্পার আপনাকে গুনছে ! উদ্বাস্তু যাত্রী ৩০ জন আর পুলিশ ৩/৪ জন !! কি বুঝলেন ?? এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা !!! শুধু এখানেই শেষ নয়। একজন পুলিশ গাড়ি থামিয়ে যত্রতত্র নামতে উঠতে পারে কিন্তু সাধারনযাত্রীরা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত ! একজন পুলিশ চাইলে উল্টা ধমক দিয়ে গাড়ি ভাড়র পরিবর্তে ঘুষও নিতে পারে !
    ছাত্রদের হাফ ভাড়াই বা কেন দিতে হবে?? ছাত্রদের ফ্রী সার্ভিস হবে এবং যত্রতত্র নামতে এবং উথতে নামতে দিতে হবে !!!

© বদলে যাও বদলে দাও
WP Like Button Plugin by Free WordPress Templates