আমার একান্ত ইচ্ছে গণমানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা প্রনয়নকে সহযোগীতা করা , এক্ষেত্রে দারিদ্র্য বিমোচনকল্পে দারিদ্রের উৎস জানতে একটি গবেষণাগার স্থাপন করে হস্তশিল্প ও কৃষিশিল্পের উৎকর্ষ সাধনে হস্ত ও কৃষিজ শিল্পের খুচরা যন্ত্রাংশের সহজপ্রাপ্তি বা কৃষি সরঞ্জাম ও সার-বীজের সহজলভ্যতা অর্জণ সেই সঙ্গে সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎপ্রাপ্তি ও তার মুল্য নাগালের মধ্যে রেখে উৎপাদিত পণ্যের বাজারমূল্য নিশ্চিত করে পণ্য সংরক্ষণের জন্য সুলভে হিমাগার পাওয়ার নিশ্চয়তা প্রদান এবং উৎপাদিত পণ্য শহরে বিপণনের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রণয়ন, এবং পরিবহন চাঁদাবাজী ও পুলিশি বখরা বন্ধে প্রশাসনের নজরদারীর জোরদারের পাশাপাশি বেকার চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থান বৃদ্ধিসহ পুলিশের বেতন বৃদ্ধিতে সরকারকে উৎসাহিত করা যেতে পারে ।
তাছাড়া পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টিহীনতা দূরীকরণে কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করে বিষয়ভিত্তিক কর্মসংস্থান বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের উন্নয়নে যুবসমাজের জন্য নানাবিধ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের উদ্দ্যোগী মনোভাবকে কাজে লাগানো সম্ভব ।
পরিবারের উপার্জনশীল ব্যক্তির অকাল মৃত্যুতে উদ্ভুত অচলাবস্থা মোকাবিলায় সরকারী প্রকল্পের আওতায় পারিবারিক বীমা প্রণয়ন , শিক্ষার হার বৃদ্ধিকল্পে মাধ্যমিক ও উচ্চশিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, এবং নারী শিক্ষার উন্নয়নে বিশেষ সরকারী অনুদান অব্যাহত রেখে ধর্মীয় শিক্ষার আধুনিকিকরণকল্পে বিনামুল্যে পুস্তক ও কম্পিউটার সামগ্রী সরবরাহসহ বিভিন্ন আর্থিক সাহায্যের মধ্যমে মাদ্রাসা শিক্ষাকে ইতিবাচক পৃষ্ঠপোষকতা প্রদান করে ধর্মীয় মূল্যবোধকে উজ্জীবিত করতে নানাবিধ ব্যবস্থা গ্রহণে সরকারী ও বেসরকারীভাবে গৃহিত পদক্ষেপকে উৎসাহিত করতে সরকারের নাগরিক ফোরামে তুলে ধরা যেতে পারে ।






বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে ? তাই বলে কি থেমে থামবে সব ? নানা রকম জু-জু বুড়ির ভয় , পাছে লোকে কিছু নাকি কয় ! এসব ভুলে দেশ করবে জয় !!!!!!!!
আমি শুধু বলবো,সব ভালো হবে। তবে শর্ত একটাই সেটা হল আমাদের মন থেকে চাইতে হবে। একটি দল এবং এক আত্মা হয়ে কাজ করলে আমারা পারব-ই।
ভালো থাকুন সেই কামনা করি।
অনেক কিছুই করা যেতে পারে!! কে করবে? সরকার/জনগণ/দাতাসংস্থা/এনজিও? সর্বক্ষেত্রে ধান্দাবাজি!! গরীবের নামে টাকা এসে ধনীর পকেট ভারী হয়! এটা নতুন কিছু নয়! চির পুরাতন ‘রাজার হস্ত করে কাঙ্গালের ধন চুরী!’ সবার আগে প্রয়োজন দেশ ও জাতীর প্রতি কমিটমেন্ট, দেশ প্রেম ,সততা এই সমস্ত নৈতিক গুণাবলীর বিকাশ হোক!