Home » সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে? » সড়ক দুর্ঘটনা এড়াতে সৌদি সচেতনতা ও সংস্কৃতি

সড়ক দুর্ঘটনা এড়াতে সৌদি সচেতনতা ও সংস্কৃতি

251 বার পঠিত

আমি একজন সৌদি প্রবাসী। দীর্ঘদিন যাবত অবস্থান করছি এই দেশে। কর্মের খাতিরে দেশটির বিভিন্ন অঞ্চল আমার ঘুরে দেখার সুযোগ হয়েছে। সুযোগ হয়েছে সেই দেশের কালচার ও সংস্কৃতিকে খুব কাছ থেকে জানার। কিন্তু যেটা দেখে আমি সবচেয়ে বেশি অভিভূত হয়েছি সেটা হল এই দেশের যোগাযোগ ব্যবস্থা। এতো বিশাল একটা দেশ, এক শহর থেকে অন্য শহরের বিশাল দূরত্ব, তারপরেও মনে হয় সবকিছুই যেন হাতের নাগালে। আর এটা সম্ভব হয়েছে তাদের পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থার কারনে। তাছাড়া এই দেশে টহল পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো। আর উৎকোচ গ্রহনের কালিমা থেকেও এরা মুক্ত। যা কিনা আমাদের দেশে অতি স্বাভাবিক নিত্য নৈমিত্তিক ঘটনা। সড়ক পথের যে কোন দুর্ঘটনাই এদের কার্যকর উপস্থিতি দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। কোন দুর্ঘটনাই এদের দৃষ্টি সীমার বাইরে নয়। ইদানিং শহর গুলোর রাস্তার বিভিন্ন পয়েন্টেই সিকিউরিটি ক্যামেরার উপস্থিতি চোখে পড়ার মতো। এক কথায় বলতে গেলে এই দেশের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সন্তোষ জনক। তারপরেও দুর্ঘটনা যে ঘটেনা তা নয়। তবে তা খুবই নগন্য। আমাদের দেশের মতো একসাথে বহু প্রাণহানির ঘটনা এখানে চোখে পড়েনা। মজার ব্যাপার হচ্ছে-এখানে কোন দুর্ঘটনা ঘটলে, দুর্ঘটনা স্থল থেকে কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেনা। বরং উভই পক্ষই টহল পুলিশ আসার অপেক্ষাই থাকে। যেটা আমাদের দেশের সম্পূর্ণ বিপরীত। আমাদের দেশের মতো বিশাল প্রাণহানির ঘটনা কখনো চোখে পরেনি। এর প্রধান কারন বলা যায় সচেতনতা। এই দেশের মানুষ বলা যায় পথচলার ক্ষেত্রে অনেক সচেতন। আমি দেখেছি যথেষ্ট সুযোগ থাকা সত্যেও তারা ট্রাফিক আইন অমান্য করে চলতে আগ্রহবোধ করেনা। যা আসলেই প্রশংসনীয়। আমিতো মনে করি এদের দায়িত্ব-সচেতনতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের সম্মানিত গাড়ি চালকরা তো চলন্ত পথে মোবাইলে কথা বলতে বলতে যাত্রী বোঝাই গাড়ি নিয়ে পুকুরে নেমে যাই। তার জন্য অবশ্য সকল দোষ ওই নন্দ ঘোষের হতে পারেনা। আমাদেরও চোখ কান খোলা রেখে রাস্তায় চলাচল করা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যকে সচেতন করার আগে নিজেকে সচেতন হতে হবে। অন্যথায় শত আইন করেও আমাদের দুর্ঘটনা থেকে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব নয়।

মন্তব্য
  • Harun Ali এপ্রিল 12, 2012 at 3:04 পূর্বাহ্ন

    Lets Do One Thing ? Stop , Gives or Offer A Bribe to any Employee of The Peoples Republic Of BANGLADESH. Its a CRIME by Law & Religion. Please do that as soon as we can.এই সচেতনতাটাই বাংলাদেশের সহজ সরল মানুষগুলোর জন্য সবচেয়ে বেশি দরকার.

  • Harun Ali এপ্রিল 12, 2012 at 3:02 পূর্বাহ্ন

    Lets Do One Thing ? Stop , Gives or Offer A Bribe to any Employee of The Peoples Republic Of BANGLADESH. Its a CRIME by Law & Religion. Please do that as soon as we can.

  • Harun Ali এপ্রিল 11, 2012 at 10:49 অপরাহ্ন

    Lets Do One Thing ? Stop Gives Or Offer A Bribe to any Employee of The Peoples Republic Of BANGLADESH. Its a CRIME by Law & Religion. Please do that as soon as we can.

  • ফারজানা নাজনীন এপ্রিল 10, 2012 at 4:48 অপরাহ্ন

    মিজান আব্দুর রশিদ
    ধন্যবাদ এত সুন্দর করে পুরু সৌদি আরব কে তুলে ধরে জন্য । কিন্তু ভাইয়া এই রকম এক টা বাংলাদেশ আমাদের কন প্রজন্ম পাবে ?? আদৌই পাবে কি ? না ?? আম রা জানি না । আমাদের দেশের যারা চালক তারা ত সপ্ন দেখায় বিভোর !! আর ্বপ্ন বাস্তবায়ন এও বিভোর ! কিন্তু কাজের কাজ কত টুকু হচ্ছে??!!
    এক টা সুন্দর বাংলাদেশের সপ্ন যদি সত্যি আমাদের দেশের চালক গন দেখে আস তেন তবে স্বাধীনতার ৪০ বছর পর ও আমাদের কে নি্লজ্জের মত বলতে হত না ” আম রা গরীব দেশ “। চালক হাল ধরলে সৎ হলে সকল দুর্ঘটনার হাত থেকেই দেশ অ জাতিকে বাঁচানো সম্ভব !

    • মিজান আব্দুর রশিদ এপ্রিল 11, 2012 at 2:56 পূর্বাহ্ন

      আপনাকেও বিনীত ধন্যবাদ,আমার লেখায় আপনার সুচিন্তিত মতামতের জন্য। ভালো থাকবেন।

© বদলে যাও বদলে দাও