এক নিঃসঙ্গ বেদনার্ত পথিক একদিন পথ চলতে চলতে একাকী অচেনা এক গভীর বনের মধ্যে চলে যায়। বনপথের পাশে সারি সারি গাছ আর বনের পশুপাখিগুলোকে দেখে বিস্মিত হয় সে। আরো সামনে এগিয়ে গিয়ে সে দেখে নানান রঙের অনিন্দ্যসুন্দর বনফুলের সমাহার, শুনতে পায় পাখির হৃদয়ছোঁয়া কলকাকলি। সে যেন তার দুঃখী জীবনের বেদনাকে ভুলে গিয়ে আনন্দের সমুদ্রে অবগাহন করে। কেটে যায় অনেক সময়। নেমে আসে রাত। তার মনে পড়ে যায় সে পথ হারিয়ে ফেলেছে। এমনই সময় হঠাৎ সে শুনতে পায় ঐ বনের মধ্যে লুকিয়ে থাকা হিংস্র পশুর গর্জন। প্রচন্ড ভয়ে ভীত হয়ে প্রাণপন দৌড়ে পালাবার চেষ্ঠা করতে থাকে সে। চারিদিকে কালো অন্ধকার, ভেসে আসা অদ্ভূত সব শব্দ, আর পিছু নেওয়া হিংস্র প্রাণীর গর্জনে প্রচন্ড ভয়ে ভীত পথিক অনেক অনেকক্ষন ওষ্টাগত প্রাণে দৌড়ে অবশেষে পৌছে লোকালয়ে। তখন সে বিবর্ণ, বিদ্ধস্ত। বেশ কিছুক্ষণ অজ্ঞান থাকার পর যখন সে আবার কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে তখন তার আবারো প্রচন্ড ইচ্ছা হয় ঐ অসাধারণ ফুলগুলোকে আরেকবার স্পর্ষ করার; বনের ভালবাসায় হাতে হাত ধরে আবারো বনের পথে ঘুরে বেড়ানোর। পাশাপাশি যখন তার মনে পড়ে সেই অন্ধকার রাতের ভয়ংকর পশুর গর্জনের কথা তখন তার চোখ থেকে অঝোর ধারায় গড়িয়ে পড়ে অশ্রু; বেদনার্ত জীবনে নতুন করে আরেকটি না পাওয়ার দুঃখ, আরেকটি অপূর্নতার ব্যথা যেন তার সহ্য করার ক্ষমতার বাঁধ ভেঙ্গে দেয়। চোখ বন্ধ করে সে ভাবে, কেনই বা সে গিয়েছিলো ওই বনের মধ্যে তার দুঃখ ভোলার জন্য; আর কেনই বা সে দেখা পেয়েছিল সেই অনিন্দ্যসুন্দর ফুলগুলোর; অথবা কেনই বা হয়েছিলো বনের সাথে মিতালী; আর কেনই বা এখন সেই একটি দিনের স্মৃতি তাকে বারবার আরো বেশি করে কাঁদাচ্ছে, জ্বালাচ্ছে, পোড়াচ্ছে? নিঃসঙ্গ, বেদনার্ত জীবনের হঠাৎ কোন মুহূর্তের ক্ষণস্থায়ী ভালোলাগা অথবা আনন্দের অনুভূতি আর অযাচিত ভালোবাসা কেন বারে বারে জীবনকে আরো বেশি নিঃসঙ্গ, আরো বেদনার্ত, আরো বিপর্যস্ত করে দেয় তার উত্তরটা পথিকের জানা নেই… জানা নেই আমারও… এবং সম্ভবত তোমারও… আপনারও…
মন্তব্য
সাম্প্রতিক মন্তব্য
swapon mollal
নূসরাত আলম, আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন যাতে, যানজট সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যেন আমি অব্যাহত ভাবে চেষ্টা চালিয়ে যেতে পারি এবং...– মে 25, 10:10 পূর্বাহ্ননূসরাত আলম
swapon mollal ভাই যানজট নিরসনে আপনার আন্তরিকতাকে সাধুবাদ জানাই।আপনি আরো চেষ্টা করুন।তাতে জনগনের উপকারই হবে।আশা করছি আপনার চেষ্টা সফল হবে।অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।– মে 24, 9:31 অপরাহ্ন
Md. Galib Mehadi khan
http://aponvubon.com/blog/– মে 24, 8:40 অপরাহ্ন
swapon mollal
সাঈদ ভাই আপনার উৎসাহজনক মতামতের জন্য ধন্যবাদ ।– মে 24, 11:25 পূর্বাহ্ন
কে আই তাজ
ঠিক, সত্যি বলতে কি- আবেগের জোরে সৃষ্ট জেদ দিয়ে যেমন অনেক অসাধ্য সাধন করা যায়, তেমন আবেগের সাগরেই হাবুডুবু খেতে হয়
ভাল থাকবেন– মে 24, 11:16 পূর্বাহ্নDakua
কে আই তাজ/ বাঙালী আবেগপ্রবণ জাতি! এঁরা বাস্তবতার নিরিখে সঠিক বেঠিক বিচার বিশ্লেষণ না করেই আবেগ-তাড়িত হয়ে কথা বলে এবং সেইভাবে কাজও করে, তাইতো তাঁরা...– মে 24, 7:26 পূর্বাহ্ন
সুধা রেজা
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY) - অনিয়মের দেশ এইটা ! নোংরা শহর ! বুয়েট থেকে স্থাপত্য বিভাগ থেকে যেইসব ছেলে মেয়েরা প্রতি বছর পাশ...– মে 24, 12:40 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
সহমত প্রকাশের জন্য আপনাকে ধণ্যবাদ এবং কতৃপক্ষের কাছে আরও জোড়ালো দাবি জানাচ্ছি বিষয়গুলো ভেবে দেখার জন্য । ভালো থাকুন ।– মে 24, 12:36 পূর্বাহ্ন
কে আই তাজ
মন্তব্য নিষ্প্রয়োজন...
– মে 24, 12:28 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
তাজ ভাই, ইনশাআল্লাহ দেখা হবে ...ই ।– মে 24, 12:25 পূর্বাহ্ন
কে আই তাজ
সাইদ ভাই-- বইতে থাকুক না, যে কোন ভাবে, শান্তির একটু খানি সুবাতাস !! শনিবার সাঁঝে যেন তব দেখা পাই !
– মে 24, 12:18 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
কোটা হোক আর নাই হোক ওরা ঠিকই একটা কোটা বানিয়ে ওদের চাকুরি নিশ্চিত করে ফেলে । কিন্তু পিছিয়ে পড়ে থাকে অসহায় মেধাবীরা । যারা একটা...– মে 24, 12:17 পূর্বাহ্ন
কে আই তাজ
দাকুয়া-- এ বাঙালি যে কবে আপন লাইন খুঁজে পাবে... !!! স্রষ্টা মালুম
– মে 24, 12:06 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
গতি আরও বাড়াতে হবেই । তবে সবচেয়ে অশ্বস্তিকর এদের অফারগুলো । বাংলালিঙ্কে প্যাকেজ একটিভেটেড করার পর যদি আবার বন্ধ না করা হয় তবে ঐ টাকা...– মে 24, 12:01 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
আপনার প্রস্তাবের সাথে সহমত প্রকাশ করছি এবং আপনার যানজট নিরশন, সড়ক নিয়ে যেপ্রচেষ্টা তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি । আপনাদের মত দৃড়চেতা মানুষগুলোর জন্যই একদিন এদেশের...– মে 23, 11:52 অপরাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
ঢাকাকে মসজিদের শহর বলা যেমন হয় তেমনি বলা যেতে পারে অনিয়মের শহরও । এখনও ঢাকাকে নিয়ে শুধু পরীক্ষাই চলছে । কিন্তু পরিকল্পনার বাস্তবায়ন হতে যে...– মে 23, 11:36 অপরাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
মিতুল ভাই, আমরা সবাই সবসময় ভালো খবরই দেখতে চাই । কিন্তু কখনও কখনও তা হয়না । হয়ত কখনও কখনও ভাগ্য তা করতে দয়ে না ।...– মে 23, 11:30 অপরাহ্ন
swapon mollal
সজীব তৌহিদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।– মে 23, 7:56 অপরাহ্ন
swapon mollal
সুধারেজা, আপনার ইমেইল এড্রেসটা দিলে মূল নকশাটি আপনাকে ইমেইল করতে পারি । আপনি তো ইন্জিনিয়ার , তাইনা ? ভালোই হবে । আমি সব সময় এটা...– মে 23, 7:55 অপরাহ্ন
শাহিন (shopnoshiri)
SAYED CHOWDHURY,ভাই, বি এন পি তার ক্ষমতায় থাকার সময়ে সাবমেরিন কেবল সংযোগ দেয় নি দেশের তথ্য চুরি হবে বলে, কারন বি এন পি র নেতা...– মে 23, 6:06 অপরাহ্ন
সুধা রেজা
শাহিন (shopnoshiri) - সেই দিনের অপেক্ষায় রইলাম আমরা সকলে ! দেশ প্রেম সকলের মধ্যে জেগে উঠুক !– মে 23, 6:04 অপরাহ্ন
শাহিন (shopnoshiri)
সুধা রেজা -আপু আমাদের দেশে সবই আছে শুধু দেশকে অন্তর থেকে ভালবাসে এমন মানুষ গুলি ক্ষমতায় ছিল না , এখনো নেই।– মে 23, 5:48 অপরাহ্ন
শাহিন (shopnoshiri)
আপনাকেও ধন্যবাদ– মে 23, 5:40 অপরাহ্ন
শাহিন (shopnoshiri)
আপু জীবন গল্পের নায়কদের হার মানায় প্রতি বাস্তবতায়– মে 23, 5:39 অপরাহ্ন
সুধা রেজা
swapon mollal - ভাইয়া এক কথায় অসাধারন প্রস্তাব !! এবং দীর্ঘ সূক্ষ্ম গবেষণার ফলাফল এতো সুন্দর করে তুলে ধরেছেন যে আমি মুগ্ধ ! আপনার এই...– মে 23, 1:26 অপরাহ্ন
সুধা রেজা
Dakua - দরকার নাই ! বার বার বদলালে টাকা লাগেনা !? কিউবি মোডেম টা নষ্ট হোক তারপর কিনব ! মোবাইল এ আছে তো তাই খুব...– মে 23, 12:57 অপরাহ্নDakua
সুধা রেজা/ Banglalion high speed ব্যবহার করে দেখতে পারেন, চলে কিনা?– মে 23, 12:50 অপরাহ্ন
সুধা রেজা
Dakua - নাম বলবো ? শুরুতে সিটিসেল জুম ব্যাবহার করে বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছি ! বর্তমানে বাসায় কিউবি আর অফিস এতো ব্রড ব্যান্ড ! আর...– মে 23, 12:47 অপরাহ্নDakua
সুধা রেজা/ আপনি কোন ইন্টারনেট ব্যবহার করেন? আমাদেরটা এত ধীর গতি নয়! তবে উচ্চ গতিও নয়! কোন রকম চলে.. আমি একটা তথ্য দিতে চাই-কয়েকমাস পূর্বে...– মে 23, 12:29 অপরাহ্ন
প্রীতি রাহা
এটি ময়মনসিংহে অবস্থিত।– মে 23, 10:47 পূর্বাহ্ন






আসলেই তাই। সকল সুন্দরের পিছনেই যে কিছু বাধা থাকে,আপনার এই গল্পের গহীনে তা খুঁজে পেয়েছি।তাই বলে পিছিয়ে থাকতে চাইনা…আমি আবার যাব সকল বাধা অতিক্রম করে,নিরবতার কলকাকলিতে, সবুজের সমারোহে নিজেকে রাঙাতে……
ধন্যবাদ মিজান আব্দুর রশীদ ভাই। আপনার সামনে এগিয়ে চলা সফল হোক, সার্থক হোক… সেটাই প্রত্যাশা। আর তার থেকেও বড় চাওয়া হল আমাদের প্রতিটি মানুষের জীবনে এগিয়ে চলার পথের অযাচিত চাওয়াগুলো যেন জীবনের না পাওয়ার দুঃখগুলোকে অকারণ করুণ থেকে সুকরুণ না করে তোলে সেটা…