গত ১২ এপ্রিল ২০১২ বৃহষ্পতিবার বদলে যাও বদলে দাও মিছিল ব্লগ লেখকদের নির্বাচিত লেখা দৈনিক প্রথম আলো’তে প্রকাশিত হয়েছে । ১৩-এর পাতায় এই লেখাগুলো আপনারা দেখতে পাবেন।
যাদের লেখা ছাপা হয়েছে তারা হলেন: মির্জা শাহনেওয়াজ লতিফ, খন্দকার আশিকুল ইসলাম, সাঈদ মোহাম্মদ ভাই, ও গোলাম সরোয়ার। আপনাদের পরিবর্তনশীল বাংলাদেশ গড়ে তোলার ভাবনাচিন্তা ইস্যু ভিত্তিক গঠণমূলক প্রস্তাব/মন্তব্য প্রকাশ করতে পেরে আমরা গর্বিত। আমরা আশাবাদি সমাজ ও রাষ্ট্রীয় নীতিনির্ধরনী পর্যায়ে আপনাদের বক্তব্য ইতিবাচক ভূমিকা রাখবে।
বদলে যাও বদলে দাও মিছিল-এর পক্ষ থেকে সবাইকে উষ্ণ অভিনন্দন ও বিনীত ধন্যবাদ।
লিংক সমূহ:
দেশ কারও নিজের সম্পত্তি না : মির্জা শাহনেওয়াজ লতিফ
http://www.prothom-alo.com/detail/date/2012-04-12/news/239785
নির্বাচিত প্রস্তাব : খন্দকার আশিকুল ইসলাম
নির্বাচিত মন্তব্য : সাঈদ মোহাম্মদ ভাই ও গোলাম সরোয়ার
http://www.prothom-alo.com/detail/date/2012-04-12/news/239786
জনমত জরিপ ফলাফল :
http://www.prothom-alo.com/detail/date/2012-04-12/news/239787






সাবইকে প্রান ঢালা অভিনন্দন । অনেক দিন ধরেই আশা করছিলাম মির্জা শাহনেওয়াজ লতিফ এর এই লেখাটি প্রকাশিত হবে । আজ হলো । আর্থ-সামাজিক এবং রাজনৈতিক অবস্থার পরিবর্তনে সাহসী কলম চালানো ছাড়া কোন বিকল্প নেই । এখন এই পরীক্ষাটাই আমাদের সামনে সবচেয়ে বড় যে সন্ত্রাসের জয় হবে না কলমের জয় । আমি মনে করি অবশ্যই কলমের । আর সেটার অপেক্ষাই আছি । প্রথম আলোর বদলে যাও বদলে দাও মিছিলকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের মত প্রকাশের এই প্লাটফর্ম করে দেওয়ার জন্য ।
বাংলাদেশের পরিবর্তনের জন্য শিক্ষা আলোকিত পথ। শিক্ষার উন্নয়নে আমাদেরকেই কাজ করতে হবে। এগিয়ে আসি শিক্ষার আলোয় আলোকিত মানুষ হতে এবং কাছের মানুষকে শিক্ষিত করে তুলি।
musaddek আপনাকে বিনীত ধন্যবাদ। আপনি যথার্ধ মতামত দিয়েছেন। আমাদের দেশের সব সমস্যার মূলে ঐ একটি জায়গা ” শিক্ষা” যা আমরা অতিক্রম করতে পারছি না। তবে এর সাথে আরও একটু যোগ করলে বলা যায় যারা শিক্ষিত হয়েছি এদেশের দরিদ্র সাধারণ মানুষের প্রদত্ত রাজস্ব নিয়ে। আমরা শিক্ষিত হয়ে তাদের কথা বেমালুম ভুলে যাই। অকৃতজ্ঞও বলতে পারেন। তাদের কত শত সমস্যা সংকট তার জন্য আমরা একটু এগিয়ে আসিনা, তাদের পক্ষে কথা বলি না। সাধারণ ভূমিকাটি রাখতেও কত কার্পণ্য, অজুহাত!
বদলে যাও বদলে দাও মিছিল আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে এইসব সাধারণ মানুষদের জন্য নিয়মিত লিখতে।