Home » ইভটিজিংমুক্ত বাংলাদেশ চাই » বিদেশে যাওয়ার বিষয়ে নারীরা সাবধান

বিদেশে যাওয়ার বিষয়ে নারীরা সাবধান

229 বার পঠিত

ভ্রমণ, চিকিত্সা, ব্যবসাসহ নানা ধরনের ভিসায় দালালরা বাংলাদেশী নারীদের বিদেশে নিয়ে যাচ্ছে। স্বপ্নের দেশ বিদেশ গিয়ে রোজগার করে আর্থিক সচ্ছলতা লাভের আশায় দালালদের প্রতারণার ফাঁদে পড়ে বহু নারী প্রবাসে পতিতালয়ে কিংবা বাসাবাড়িতে দুঃসহ জীবন কাটাচ্ছে। লোকলজ্জায় অনেকে এমন লাঞ্ছনার জীবন সম্পর্কে পরিবার ও সমাজে জানাতেও পারছে না। বিদেশে গৃহকর্মীর চাহিদা থাকার সুযোগকে কাজে লাগানোর জন্য প্রতারক-দালালরা বাংলাদেশ থেকে নারী পাচার করলেও সেখানে যৌন হয়রানির শিকার হওয়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতি ও বঞ্চনার মুখোমুখি হতে হচ্ছে তাদের।
প্রতিদিন বাংলাদেশ থেকে বিভিন্ন ফ্লাইটে এ ধরনের পাচারের ঘটনা ঘটছে। বিশেষ করে স্বামী-স্ত্রী সাজিয়ে কৌশলে নারীদের পাচার করে দিচ্ছে দালাল সিন্ডিকেট। কিন্তু বিদেশে পৌঁছেই কঠিন পরিস্থিতির মুখে পড়ছে এসব নারী। কাজ তো দেয়া হচ্ছেই না, বরং মোটা অঙ্কের বিনিময়ে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে । বেশিরভাগ নারীকে মূলত নেয়াই হয় পতিতালয়ের জন্য। বেশিরভাগ নারীরা চাইলেও আর সেখান থেকে ফিরে আসতে পারেন না। যারা বিদেশে পাড়ি জমাতে যান এমন নারীদেরকে বলবো আপনারা সাবধান থাকবেন। আগে সব কিছু ভালো ভাবে জানুন। তারপর সিধান্ত নিন। খুব ঘনিষ্ঠ কারও মাধ্যম ছাড়া বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিবেন না।

মন্তব্য
  • Kuhelika এপ্রিল 19, 2012 at 11:38 পূর্বাহ্ন

    এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। একমাত্র উপায় হচ্ছে চোখ-কান খোলা রেখে পদক্ষেপ নেয়া। কিন্তু নারীর যে একা বিদেশে যাওয়া উচিত নয়- এ ধারনা রাখা ঠিক নয়। স্বামীর সত্তার সাথে নারী কে না জুরে নারীকে আলাদা মানুষ বিবেচনা করে তাদের সচেতনতা বারানো আমাদের দায়িত্ব। আমাদের ভুললে চলবেনা পুরুষেরাও ভন্ড প্রতাকরকদের দ্বারা প্রতারিত হয়ে বিদেশে সম্বলহীন হয়ে পরেন তাই সচেতনতা সবার মাঝে ই বৃদ্ধি করতে হবে।

  • Mohsin Alam এপ্রিল 17, 2012 at 12:09 অপরাহ্ন

    আমার মতে স্বামীর সঙ্গ ছাড়া নারীদের বিদেশ যাওয়াই উচিত না। বিদেশে নানা কিছিমের ভন্ড প্রতারক।

© বদলে যাও বদলে দাও