Home » অন্যান্য » ৭০ লাখ টাকা কেলেঙ্কারির সাক্ষী আসামী সবাই পালাতক

৭০ লাখ টাকা কেলেঙ্কারির সাক্ষী আসামী সবাই পালাতক

175 বার পঠিত

শুরু হয়েছে নতুন আরেক নাটক। নিখোজ রয়েছে ৭০ লাখ টাকা বহনকারী গাড়ির চালক আলী আজম। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের অর্থ কেলেঙ্কারির মূল সাক্ষী চালক আজমকে খুঁজে পাওয়া যাচ্ছে না । ঘটনার পর থেকে তার খোজ নেই তিনি কোথায় আছেন কেউ জানে না । বিজিবি গোয়েন্দা পুলিশ সহ প্রধান কর্মকর্তাদের কাছে আলী আজমের কোনও সন্ধান নেই । পুলিশ কমিশনারের কাছেও নাকি কোনও সন্ধান নেই ।
অন্যদিকে এপিএস অমর ফারুক তালুকদার, রেলওয়ে  জিএম আলী মৃধা ও নিরাপত্তা বাহিনীর এনামুল হক গা ঢাকা দিয়েছেন । এমন ঘটনা এখন আমার কাছে হাস্যকর মনে হচ্ছে । দেশের মানুষতো সবাই পাগল,ঘাস খায়, কিচ্ছু বুঝেনা । এত বড় একটা ঘটনার আসামী,সাক্ষী পালিয়ে যায় না ? এই কথা সবাই বিশ্বাস করবে? অবস্য যেই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের খুঁজে বেড় করা হবে কিন্তু আসামীদের এখনো খুঁজে পাওয়া যায়নি সেই দেশে সবই সম্ভব । তারা কেউ পালিয়ে যায়নি তাদের আনন্দ ভ্রমনে পাঠিয়ে দেয়া হয়েছে । সিনেমার  ভিলেনের ডায়লগের মতো বলা হয়েছে—–কিছুদিন গা ঢাকা দিয়ে থাক সব কিছু ঠান্ডা হলে চলে আসবি । দেশের মানুষ সব ভুলে যায় । তাদের খরচের টাকা দিয়ে সুন্দর ভাবে পাঠিয়ে দেয়া হয়েছে ক’দিনে মনে হয় বিদেশেও চলে গিয়েছে । তা  নাহলে যে মন্ত্রীদের গোপন কথা ফাঁস হয়ে যাবে । এতদিন মন্ত্রীর এই ঘটনার সাথে  জড়িত আছেন কী নেই তা নিয়ে সন্দেহ ছিল কিন্তু এখন সব কিছু স্পষ্ট ।  রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এই ঘটনার সাথে জড়িত আছেন নাহলে তারা পালাতে পারত না । সাথে আরও কত মন্ত্রী জানি জড়িত আছেন? এখন নতুন নতুন নাটক সৃষ্টি করে সব কিছু ধামা চাপা দেয়ার চেষ্টা চলছে ।

মন্তব্য
  • Nur-e-elahi এপ্রিল 15, 2012 at 10:29 অপরাহ্ন

    ভাই আপনাকে ধন্যবাদ। সঠিক বলার জন্য- সঠিক চিন্তার জন্য তবে কথা হ’ল চোরে না শুনে ধর্মের কাহিনী।

  • A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY) এপ্রিল 15, 2012 at 2:11 অপরাহ্ন

    নাটকতো হবেই এবং তা সফলও হবে । কারন নাটকের পরিচালকতো সরকার নিজেই । আর টিভি চ্যানেল যদি একটা হয় আর যে সময় নাটক হবে সে সময় টিভি দেখা যদি বাধ্যতা মূলক হয় তবে সফল নাটক আমদের দেখতেই হবে । সাগর-রুনি ছিলো প্রথম পর্ব । সবাই দেখল । দ্বিতীয় পর্ব শুরু হল ৭০ লক্ষ টাকা । তৃতীয় পর্বের জন্য আমাদের অপেক্ষায় রাখলেন আর কি কি চমক আমাদের দেখাবেন ! আর এই নাটকের শেষ পর্বের জন্য আমরা তাদের অপেক্ষায় রাখলাম । কারন এ ঘটনাগুলো উল্টানোর দায়িত্বওতো আমাদের ।
    আশা করি ঐ নাটকটিও সফল হবে । ধন্যবাদ ।

© বদলে যাও বদলে দাও