ব্যক্তি নিয়ে ভাবার সময় হয়েছে । আওয়ামী লীগ আর বিএনপি ক্যাচাল বন্ধ করুন । কেউ যদি আগের বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশের তুলনা করেন তবে আপনি বোকার রাজ্যের নাগরিক । আসুন নতুন করে ভাবি এবং আমাদের আমাদের রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভাবতে বাধ্য করি । ৯০ দশকে আমাদের শিক্ষার হার কম ছিলো, অর্থনৈতিক সচ্ছলতা ছিলো না বেশিরভাগ মানুষের । সময় পাল্টেছে । এখন আমাদের মন মানসিকতার পরিবর্তন হলেই আমাদের নতুন দিনের সূচনা হবে । এটা সবাইকে ভাবতে হবে শুধু মার্কা দেখে ভোট আগে হয়েছে । এখন ব্যক্তি দেখে ভোট হবে । মানুষ এখন অনেক সচেতন । আগে গ্রামে পত্রিকা, ডিস এন্টেনা , টেলিফোন বা মোবাইল ছিলো না । এখন যোগাযোগ ব্যবস্থা মানুষকে সচেতন করেছে । বিটিভিতে ভুলভাল দেখিয়ে কলা দেখানোর দিন শেষ হলো বুঝি । রাজনৈতিক দলগুলো পুরোনো ফরমেটে আমাদের ঠকাতে চাইলে ভুল করবে । জনগণ নিজেদেরটা বুঝে নিতে শিখেছে । নিজের ভেতরের সঞ্চিত আশাগুলোকে মরতে দিবেন না । বরং চিন্তাশক্তি কাজে লাগান । আমি আশাবাদী , বাংলাদেশ আগামী ২ দশকে শুধুমাত্র মধ্য আয়ের দেশেই নয় বরং শিক্ষা, প্রযুক্তি, কৃষি, বস্ত্র, মানব সম্পদসহ নারীর ক্ষমতায়ন , সাস্থ্য সুবিধাতে বিশ্বের কাছে উদাহরণ হতে যাচ্ছে । এখন শুধু রাজনীতিবিদরা একটু ইতিবাচক ভাবলেই এবং সেভাবেই তাদের মন মানসিকতা পরিবর্তন করলে নতুন দিন আসবেই ।
দয়াকরে শিক্ষিত, সৎ, দূরদর্শী নেতা বেছে নিন । উদাহরণ দিতে চাইবে অনেকে যে দেশে ড. কামাল হোসেন-এর মত অক্সফোর্ড শিক্ষক ভোট পায় না ইত্যাদি ইত্যাদি । দয়াকরে তখন কার সময়ে কয়জন মানুষ শিক্ষিত ও সচেতন ছিলো একটু ভেবে দেখবেন । আগের কথা বাদ। নতুন করে ভাবুন, রাজনীতিবিদদের ভাবান ।
দিন বদলাইছে না । ঐ দিন কি আর আছে রে ভাই । ৫০০ টেকা দিলে ভোট! এখন আগের মত ভোট কেনা এতো সহজ না । নেতা পরিবর্তন করুন । মনমানসিকতা পরিবর্তন করুন দেশের রাজনীতি বদলে যাবে । যারা ব্লগ লিখে ও পড়ে তাদের বেশীরভাগই সচেতন নাগরিক বলে সবাই ভাবে । আপনারাই পারেন নতুন সুসংবাদ আনতে । বিএনপি করলে কি আওয়ামী লীগের যোগ্য প্রার্থীকে ভোট থেকে বঞ্চিত করব ? আওয়ামী লীগ করলে কি বিএনপির যোগ্য মানুষকে বঞ্চিত করবো ?
না
কখনই না ।।
দয়াকরে আগের ঐসব চিন্তা বাদ দিন । সবাই দেখেছে তারা দু দলই ব্যর্থ । তাই তাদের ভাল প্রার্থী মনোনয়ন দিতে এভাবেই বাধ্য করতে হবে । ভোট দরকার হলে কাপ পিরিচ মার্কায় দিন, যদি যোগ্য মনে করেন । মনোনয়ন বাণিজ্য আমাদের দেশের সবচেয়ে ক্ষতিকর দিক । কিন্তু প্লিজ ভাই’ডি দল দেখে ভোট দিলে রাজনৈতিক মুক্তি আসবে না । সবাই স্থবির হয়ে চুচিল (সুশীল) না হয়ে , মন – মানসিকতা পরিবর্তন করতে হবে ।
ঐ বুঝি আমাদের ত্রাতা এলেন । ত্রাতা কে বেছে নিতে আপনার হাতেই তো সব ক্ষমতা জনাব । ক্ষমতা (ভোট) সঠিক ভাবে ব্যবহার না করলে অযোগ্য যারা আসবে তারাও সঠিক ক্ষমতা ব্যবহার করবে না । আপনার ভবিষ্যত আপনার হাতে ।
বি দ্রঃ ধন্যবাদ জানাই আমার একটি লেখা দৈনিক প্রথম আলোতে (১২/০৪/২০১২) প্রকাশের মাধ্যমে অসংখ্য দেশ গঠনের সহযাত্রিদের সচেতন করার সুযোগ করে দেবার জন্য । শুভবুদ্ধির জয় হোক ।






Mirza Shahanaoaz Latif Leo অনেক ধন্যবাদ আপনাকে। নেতা নির্বাচনে, প্রার্থি বাছাই করতে আর দলীয় মার্কার ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আপনি যথার্থই বলেছেন ” ব্যক্তি নিয়ে ভাবার সময় হয়েছে” এটা না হলে এই দেশটি আরও তামা হহে যাবে। গ্রাম গঞ্জের হাটে কবিরাজি চিকিৎসকরা যেভাব মিঠা মিঠা বক্তব্য দিয়ে ভুয়া ওষুধ বিক্রি করে দেয় সহজ সরল মানুষদের কাছে তেমনি মিথ্যার ফুলঝুড়িতে দলের মার্কাও গছিয়ে দেয়া হয় এই সাধারন মানুষদের। ভোটের চিন্তা আমাদের বদলাতে হবেই। জনগনের পছন্দের মানুষকে রাজনৈতিক দলগুলি যাতে মনোনয়ন দিতে বাধ্য হয় সেই সংগ্রামে নামতে হবে। রাজনৈক সংস্কৃতি বদলে দেয়া অনেক কঠিন কাজ। সহজ হবে তখনই আমরা যদি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারি, আমাদের চিন্তার সমমনাদের একত্র করতে পারি। বদলে যাও বদলে দাও মিছিল দেশের যে কোন স্বার্থে আপনাদের পাশে আছে।