সরকারি চাকরি যেন সোনার হরিণ । সরকারি চাকরি পাওয়া মানেই সোনার খনির সন্ধান পাওয়া । চাকরি পাইলেই রাতারাতি কোটিপতি । সরকারী চাকরি পাওয়ার জন্য যে লক্ষ লক্ষ টাকা ঘুষ আদান প্রদান হয় সেই কথা কারও অজানা না । এমন মানুষ খুব কম আছে যে লক্ষ টাকা ঘুষ না দিয়ে সরকারী চাকরি পেয়েছেন । চাকরি পাওয়ার পর সুদে-আসলে সব টাকা আবার ঘুষ নিয়ে তুলে নেন । টাকার জোরে ঘুষ দিয়ে চাকরি পেয়ে যায় অদক্ষ,অসৎ লোকেরা । যে কারণে আজ সরকারী প্রতিষ্ঠান গুলোর দুরবস্থা । দুর্নীতির জন্য বছর বছর লোকসান দিচ্ছে । সৎ, দক্ষ-প্রতিভাবান লোকেরা চাকরির আশায় আশায় ঘুরে বেড়ায় । তাদের অপরাধ একটাই ঘুষ দেয়ার জন্য বাপের টাকা নেই । অবশেষে তারা চাকরি করেন বেসরকারি প্রতিষ্ঠানে । সরকারী চাকরিতে নিয়োগের নামে সেই ঘোষণা প্রকাশ হয় সেই ঘোষণা শুধু নামেমাত্র । পরীক্ষায় তারাই পাশ করে যাদের নেতাদের সুপারিশ আছে । সেই সুপারিশের জন্য দিতে হয় ঘুষ । সব মিলিয়ে সরকারি চাকরিতে নিয়োগ একটা অনেক বড় বানিজ্য বলে আমার মনে হয় । সরকারি চাকরিতে নিয়োগের জন্য ঘুষ লেনদেন চলবে আর কতকাল ? সরকারি প্রতিষ্ঠানের পিয়ন,দারোয়ান থেকে উপরস্থ কর্মকর্তা সবাই ঘুষ নেয় । তারা সবাই কোটিপতি । জনগনের সেবা করা তাদের কাজ,সেবা তারা করেন ঠিকই তার জন্য তাদের পকেটে কিছু টাকা দিতে হয় । টাকার জন্য তারা কখনো কখনো দেশবিরোধী কাজেও লিপ্ত হন । চোখ বন্ধ করে সাইন করে দেন অনেক ফাইলে । আর এই কারণে যে সাইকেল ঠিক মতো চালাতে পারেনা সে বাস চালাচ্ছে । যে খুনি সে ঘুরে বেড়াচ্ছে,দোষ না করেও ভালো মানুষ জেল খাটছে । সরকারি প্রতিষ্ঠানে এই সব অনিয়ম কী কোনদিন বন্ধ হবে না ?
সরকারী চাকরি ও সরকারী প্রতিষ্ঠান
356 বার পঠিত
মন্তব্য
সাম্প্রতিক মন্তব্য
সুধা রেজা
Farhana Zaman Liza - আপু আমার বাসায় আমার কাজের সহযোগী মেয়েটিও কাওমি মাদ্রাসায় পড়াশুনা করে এসেছে ! মাত্রই আমি আপনার লিখাটি পড়লাম এবং ওর কাছ...– মে 18, 1:14 অপরাহ্ন
Farhana Zaman Liza
ভাই, এখানে কিন্তু সব মাদ্রাসার কথা বলা হয়নি, শুধু কাওমি মাদ্রাসার কথা বলা হয়েছে। আর যারা এতিম, তারাই সাধারণত কাওমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে। ফলে...– মে 18, 12:40 অপরাহ্ন
Md. Habibur Rahaman
This is very true words. I support you strongly.– মে 18, 7:04 পূর্বাহ্ন
সুধা রেজা
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY) মৌলিক , যৌগিক , আপেক্ষিক কিংবা অদৃশ্য , দৃশ্যমান সব ই আমাদের দরকার আছে ! সাথে sacrifise , compromise...– মে 17, 5:09 অপরাহ্ন
সুধা রেজা
সজিব তৌহিদ- এতো অল্পতে চিন চিন করলে হবেনা ভাইয়া ! চেপে ধরুন বেথা ! আর ঐ সব ভোকাল কর্ড আর কবজি গুলু কেটে দিন যারা...– মে 17, 4:58 অপরাহ্ন
সুধা রেজা
Dakua - ভাইয়া যুক্তি , তর্ক , টক শো , মিছিল , সমাবেশ , সংগঠন , আইন সব করা শেষ হয়ে গেছে ভাইয়া ! তাই...– মে 17, 4:56 অপরাহ্নDakua
সুধা রেজা/ যুক্তি তক্কের কী শেষ আছে? তবে উদাহরণ দিতে পারি-আমার পরিচিতা- তিনি নারী কিন্তু নিজেকে নারী মনে করেন না-তিনি নিজেকে মানুষ মনে করেন। তিনি...– মে 17, 2:44 অপরাহ্ন
সজিব তৌহিদ / Sajib Towhid
সত্যি কথাই বলেছেন ভাই। ধন্যবাদ।– মে 17, 11:42 পূর্বাহ্ন
সজিব তৌহিদ / Sajib Towhid
কত বিচত্রভাবেই না মানুষ তাদের জীবন নাট্য চালিয়ে যাচ্ছে ভাবতে গেলে বুকের বাম পাশে চিন চিন করে উঠে।– মে 17, 11:22 পূর্বাহ্ন
সজিব তৌহিদ / Sajib Towhid
আমির হোসেন ভাই, সচেদনতামূলক পোষ্টের জন্য ধন্যবাদ।– মে 17, 11:04 পূর্বাহ্ন
সজিব তৌহিদ / Sajib Towhid
এরই নাম বাংলাদেশ সোনার বাংলাদেশ। মৃত্যূ নিয়েও এদেশে রাজনীতি হয়...!!!– মে 17, 10:58 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
আপু, হরতাল আমরা কেউ চাই না । কিন্তু বিরোধী দলের প্রতিবাদের জণ্য এটা ভাষা বের করা প্রয়োজন যেটা শান্তিপূর্নভাবে হতে পারে । আমার ভালো ভালো...– মে 17, 12:02 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
সংসার, ভালোবাসা, ব্যস্ততা আর প্রাপ্তি বিষয়গুলো যেমন আপেক্ষিক তেমনি একটি মেয়ের পক্ষে সব সামলে সংসার করাটাও আপেক্ষিক । সব দিক একজনের পক্ষে সামলানো যায় না...– মে 16, 11:56 অপরাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
আসলে সুশীল সমাজের নাম দিয়ে আজ অনেকেই নাস্তিক অথবা ধর্মকে তাচ্ছিল্য করে থাকে । এটা অনেক দুঃখের এবং হতাশারও । আবার যারা ধর্মের নাম দিয়ে...– মে 16, 11:27 অপরাহ্ন
Farhana Zaman Liza
ভাই আমি আবারো বলছি, লেখাটা আমার না, আমি শুধু কপি -পেষ্ট করেছি মাত্র। আপনার এবারের কথার সাথে আমি অনেকটাই একমত যে কতকগুলি নিরীহ ধর্মপ্রান মুসলমান...– মে 16, 10:47 অপরাহ্ন
সুধা রেজা
Dakua- পত্রিকার পাতা খুললে এখন আগের মতো চোখ পড়ে না , যৌতূকের জন্য জন্য জীবন বলি , গৃহ বধু খুন , অগ্নিদগ্ধ এই অত্যাচার গুলু...– মে 16, 6:22 অপরাহ্ন
আমির হোসেন
ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, মহামারী ইত্যাদি প্রাকৃতিক দুযোর্গ আমাদের দেশের নিত্যদিনের ঘটনা। এই প্রকৃতিক দুযোর্গকে মোকাবেলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই দুযোর্গ আসার পূর্বেই আমাদেরকে...– মে 16, 6:15 অপরাহ্ন
আমির হোসেন
এখন ঘূর্ণিঝড় মহাসেন দুর্বল হয়ে বাংলাদেশের সীমা অতিক্রম করে মায়ানমারের দিকে যাচ্ছে। আশা করি মহাসেনের মত বাংলাদেশ সরকার বিরোধীদলের প্রতি দুর্বল হয়ে তাদেরকে নিয়ে সমঝোতা...– মে 16, 6:06 অপরাহ্ন
swapon mollal
সাঈদ ভাই , যেই দেশে ভক্ষকেরা পায় রক্ষকের দায়িত্ব, সেই দেশে আপনি কখন ব্রেকিং নিউজ হবেন, সেই প্রহর গুনতে থাকেন ।– মে 16, 3:39 অপরাহ্ন
swapon mollal
ফারহানা জামান লিজা, আপনার নামটা আমি ভালো ভাবে খেয়াল করিনি ঠিক, কিন্ত লেখাটা আমি বেশ মনোযোগ দিয়েই পড়েছি । আপনার লেখাটা পড়ে সবচেয়ে খারাপ লেগেছে...– মে 16, 3:33 অপরাহ্ন
Farhana Zaman Liza
আরেকটি কথা আমি ফারজানা লিজা নই, ফারহানা জামান লিজা। আপনার এই ভুলটিই প্রমাণ করলো যে আপনি লেখাটি সঠিক ভাবে বা মন দিয়ে পড়েননি। পড়লে এই...– মে 16, 12:55 অপরাহ্ন
Farhana Zaman Liza
@ swapon mollal প্রথমেই একটি কথা বলে নেই.... আমি কখনোই ধর্ম শিক্ষাটাকে ছোট করে দেখিনা বরং অনেক বড় করে দেখি। কারণ সঠিক ধর্ম শিক্ষাই একটি...– মে 16, 12:52 অপরাহ্ন
swapon mollal
সনাত দাদা, আপনি ঠিকই বলেছেন যে, ধর্মগুরুরা সব সময় আমাদের সব সত্য আমাদের বলে না । তবে এটার জন্য কিন্ত আমরা সাধারন ধার্মিকেরাই দায়ী ,কারন-...– মে 16, 12:12 অপরাহ্নDakua
সুধা রেজা/ পত্রিকায় একটা পরিসংখ্যান দেখেছিলাম-ঢাকা শহরের ডিভোর্স কেসের ৮০% স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়েছে, আর মাত্র ২০% স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। যদিও এটা ঢাকা শহরের...– মে 16, 10:13 পূর্বাহ্ন
সুধা রেজা
সজিব তৌহিদ / Sajib Towhid- ভালো ! অভিজাত পরিবারে মা নেই ভাইয়া ! ওখানে মম মাম্মি রা বসবাস করেন ! তারা তাদের মম মাম্মি কে...– মে 16, 9:38 পূর্বাহ্ন
সুধা রেজা
সজিব তৌহিদ / Sajib Towhid- ভালো বলেছেন ভাইয়া ! আমি আমার মা কে বলেছি যে লিখেছি ! কি কি লিখেছি ! কিন্তু অভাবে ভাবিনি যে...– মে 16, 9:36 পূর্বাহ্ন
সুধা রেজা
সজিব তৌহিদ / Sajib Towhid - আপনাকেও ধন্যবাদ ভাইয়া ! ভালো থাকবেন !– মে 16, 9:32 পূর্বাহ্ন
সুধা রেজা
নূসরাত - আপু বন্ধ হবে ! বন্ধ করতে হবে ! আর এতার জন্য আমাদের কেই সবচেয়ে বেশী সাহসী এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ! দিন বদলেছে...– মে 16, 9:31 পূর্বাহ্ন
সুধা রেজা
Dakua - ধন্যবাদ লিখাটি পড়ার জন্য ! বিয়ের পাত্রী নিরবাচন করতে গেলে কিন্তু সুন্দরী , সু শিক্ষিতা , ভালো কোন বিশ্ববিদ্যালয় থেকে ভালো বিষয় নিয়ে...– মে 16, 9:24 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
হরতাল গনতান্ত্রিক অধিকার হলেও আমাদের দেশে হরতাল মানেই মানুষের মৃত্যু । আমরা হরতালকে সমর্থন করিনা । বিএনপিকে ধণ্যবাদ জানাচ্ছি তাদের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য ।...– মে 15, 10:29 অপরাহ্ন






সবাই ঘুষ খায়! এটা ঠিক নয়! সমাজে যেমন খারাপ মানুষের দাপট বেশী,ভালো মানুষ চুপ হয়ে থাকে! ঠিক তেমন ঘুষখোরদের শব্দ বেশী শুনা যায়! ভালোরা চুপ চাপ কাজ করে, যা বুঝা যায় না! তবে অনুধাবন করা যায়!
সরকারী কর্মকর্তা/কর্মচারীদের খামখেয়ালী দিন দিন বেড়েই চলছে। তারা নিরীহ মানুষকে জিম্মি করে ঘুষ দিতে বাধ্য করে। তাদের সব কিছু এক রকমের অত্যাচার। এই অত্যাচার বন্ধ করা প্রয়োজন,কিছু একটা করতে হবে।
রাষ্ট্র যারা চালাচ্ছে তারা যখন চাইবে তখন হয়তো বন্ধ হয়ে যাবে সব অনিয়ম।কিন্তু তারা চাচ্ছে না।তাই এখন অনেক মানুষ চাইছে এবং এক হচ্ছে যেদিন সবাই এক কাতারে দাঁড়াবে সব অন্যায় এর বিরুদ্ধে সেদিন সত্যিকারের পরিবর্তন আসবে।
রফিকুল ইসলাম সাগর,আপনাকে ধন্যবাদ এমন একটা সময়োপযোগী বিষয় নিয়ে লেখার জন্য। আমার মনে হয়,এসব দুর্নীতি থেকে মুক্ত তখনি হওয়া যাবে,যখন পুরো দেশটাকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের হাত থেকে মুক্ত করা যাবে।
ধন্যবাদ রফিকুল ইসলাম সাগর “সরকারী চাকরি ও সরকারী প্রতিষ্ঠান” বিষয়টি লেখার জন্য।
আর সেই সুযোগে অধিকাংশ বেসরকারী প্রতিষ্ঠান বা কোম্পানীগুলো খুব কম বেতন দিয়ে কর্মী নিয়োগ করছে। কোন শ্রম আইন মানছে না। কর্মীদের সারা বছরেও ছুটি দেয়না। মালিকপক্ষরা ইচ্ছামত সুবিধা ভোগ করে। অনেক নামকরা বেসরকারী প্রতিষ্ঠানগুলোর অবস্থা ‘বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট’। বছর-বছর পার হয় কিন্তু কর্মীদের পদোন্নতি হয়না; বেতন বাড়েনা ইত্যাদি সমস্যায় জর্জরিত।
আপনাকেও ধন্যবাদ আপনার মতামত প্রদানের জন্য । জানি আমাদের শত লেখা লেখির পরেও কোনও কিছুর পরিবর্তন হবে না । সব কিছু যেমন আছে তেমনই থাকবে । আমরাও সব কিছু মেনে নিয়েছি আর এভাবেই চলছি । তারপরেও আশা আছে । সবার প্রতিবাদ করা প্রয়োজন ।
রফিকুল ইসলাম সাগর সংগ্রমী চেতনার মানুষরা কখনো হতাশ হয় না। আপনার লেখায় কোথাও কারও কোন প্রয়োজন বা উপকারে আসবে না এটা কখনো বলা যায় না। পৃথিবীর কোন শুভ চেষ্টা বৃথা যায় না। সেটা আগে হোক বা পরে হোক। আপনি কাদের জন্য কথা বলছেন সেটাই মূল বিষয়। আপনি খেয়াল করে দেখন NAZNIN JAHAN নামে একজন প্রবাসী বোন সেই ১৫ দিন আগের ফকির রানা রায়হানের একটি পেস্ট পড়ে তাকে সম্মান জানাতে খুঁজছেন। উনি তো আর্কাইভ থেকে এটা পড়েছেন। এখন হতাশ হবার সময় নয়। প্রস্ততির সময়। আমরা হেরে যাব না, কখনোই না। আমাদের প্রজন্ম হাল ধরে না থাকতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম সেই দায়িত্ব নিবে। আমরা এইটুকু দায়িত্ব পালন না করলে ওরা আমাদের স্বার্থপর, অকৃতজ্ঞ প্রজন্ম বলে চিহ্নিত করবে।
এ দেশে যারা প্রতিবাদ করে তাদের পেতে হয় শাস্তি,যারা অপরাধী তারা সমাজের বড় বড় মানুষ । প্রতিবাদীদের সাথে কেউ থাকেনা,অপরাধীদের সাথেই সবাই থাকে। যারা অন্যায় অনিয়মের প্রতিবাদ করেছে,প্রতিবাদ করতে গিয়েছে তাদের হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচারও হয় না।
দুই নেত্রী, দুই দল বাংলাদেশকে ঘুষখোরদের দেশ বানিয়েছেন । দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই এদের শাসনামলেই। একদল ক্ষমতায় গেলে আরেক দলকে শুধু হাকডাক ও ভয় দেখায়, বিচারের কোন পদক্ষেপনেয় না । বিচার হয়না। নিবে কেন ঘুষখোররা যে দুই দলেই আছে…… । সবাব় আগে প্রয়োজন দুই নেতার পরিবর্তন । প্রয়োজন নতুন রাজনৈতিক দলের ।