মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতার হাত চুইংগামের মত যদি টানা হয় তাহলে ঠিক কতটুকু লম্বা হবে তা জানতে খুভ ইচ্ছে করছে ? আমাদের দেশে অবশ্য প্রধানমন্ত্রীরা সব সময় লম্বা হাতের গর্বিত মালিক হন । সে ক্ষেত্রে মনে হয় চুইংগামের গাম শেষ হয়ে যাবে কিন্তু প্রধানমন্ত্রীর হাত লম্বা হতেই থাকবে । আর এ লম্বা হাত দিয়ে উনারা মন্ত্রী পরিষদ এর সকল দুর্নীতি, অপকর্ম ঢেকে রাখেন পরম মমতায় । ঢেকে রাখেন মানিক দের ধর্ষণ এর সেঞ্চুরি পালনের খবর , ঢেকে রাখেন গুণধর পুত্রদের দুর্নীতির খবর , ঢেকে রাখেন খাম্বা মামুনের খাম্বা ক্যাঁচাল, ঢেকে রাখেন অনির্বাচিত উপদেষ্টাদের দেশ বিরোধী সকল অপকর্মের খবর । বাহ স্নেহের কি পরশ উনাদের ! আমি আমার আগের লিখায় লেখেছিলাম সুরঞ্জিতের রাজকপাল নিয়ে _আসলেই উনার রাজকপাল । তদন্ত হল না, হল না দুর্নীতি দমন কমিশনের সাংবাদিক সম্মেলন , আসলো না কামরুল ইসলাম এর হুংকার, সাহারা খাতুন না হয় উনাকে ভয় পাচ্ছেন না হলে উনি তো চুপ থাকার পাত্র নন । পদত্যাগ করার একদিন পরেই আবার মন্ত্রিত্ব পেয়ে নতুন ইতিহাস করলেন সাবেক রেল বাবু সুরঞ্জিত সেন গুপ্ত । দীর্ঘ ৫ দশকের রাজনৈতিক জীবনের সব চমক বুঝি এবার ঘটতে যাচ্ছে । সুদীর্ঘ রাজনৈতিক জীবনের প্রথমবার মন্ত্রিত্ব পেয়ে পদত্যাগ করার পর আবার স্বরূপে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর বদান্যতায়। পদত্যাগ করে উনি যে ইতিহাসের অবতারনা করলেন আবার প্রধানমন্ত্রী দপ্তর বিহীন মন্ত্রী বানিয়ে পদত্যাগ পত্র গ্রহন করার মাশুল দিলেন সুরঞ্জিত বাবুকে । বাহ অনুকম্পার কি অপূর্ব নিদর্শন । আসলেই প্রধানমন্ত্রী দয়ার সাগর ! উনার দয়ার মহিমায় চালের দাম এখন দশ টাকা । ঘরে ঘরে মানুষ চাকরি পেয়ে মহা শান্তিতে বাস করছে, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমাদের কে দিনে ১০-১২ ঘণ্টার মত লোডশেদিং উপহার দিচ্ছেন , সারা বিশ্বের শান্তি আনয়নে কাজ করে যাচ্ছেন । এই তো তিনি বেশ কয়েক দিন আগেই সমুদ্র জয় করে আনলেন আমাদের জন্য । অন্তত এই একটি কাজের জন্য ধন্যবাদ দিলেও সুরঞ্জিত কে পদত্যাগ এর পরামর্শ দিয়ে আবার তার পরের দিন ই মন্ত্রী বানিয়ে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রীর লম্বা হাতের কথা । এই লম্বা হাত দিয়ে উনি সাগর-রুনি হত্যাকাণ্ড তদারকি করছেন , তার ফলাফল হাই কোর্ট তদন্তে অসন্তোষ প্রকাশ । উনার লম্বা হাতের আড়ালে তৌফিক ইলাহি এখনো বহাল তবিয়তে , আর কয়েক দিন পরে উনার আশ্রয়ে গওহর রিজভি টিপাই মুখ বাঁধের পক্ষে কোমর বেঁধে নামবেন সরাসরি বলে বসবেন ভারতের নাখোশের কথা । উনি লম্বা হাত দিয়ে এখনো পদত্যাগ করা মন্ত্রী সোহেল তাজ কে বেতন ভাতা দিয়ে যাচ্ছেন, তার ফলাফল সোহেল তাজ নিজে চিঠি লিখে কারন জানতে চেয়েছেন । আসল কথা হচ্ছে এ রকম লম্বা হাতের কাহিনীর সমাপ্তি হবে না । শুধু মাত্র হাত বদল হবে , লম্বা হাতের দীর্ঘায়ু কামনা করছি । যেন এ লম্বা হাত দিয়ে আমরা পানি, বিদ্যুৎ, গ্যাস খুঁজলে উনারা আমাদের উপর গুলি চালাতে পারেন , অথবা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার হুমকি দিতে পারেন।
কিন্তু বি এন পি কেন এটা নিয়ে বাড়াবাড়ি করছে বা কোন যুক্তিতে করছে তা কোনভাবেই বোধগম্য নয় ? বিএনপির মূলমন্ত্রই হচ্ছে দুর্নীতি করা , মূলমন্ত্র হচ্ছে জঙ্গিবাদের প্রশ্রয় দেওয়া , ওরাই দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চ্যাম্পিয়ন বানিয়েছিল আমাদের । আর মওদুদ এর কথা কি বলবো – রাজনীতি কোন দিন ই জনগণের মঙ্গলের হবে না যত দিন তার মত বহুরূপী লোক রাজনীতি করবে । আশা করি নিজের বগল এর খবর নিয়েই অন্নের বগল নিয়ে কথা বলবে বিএনপি । আমরা তারেক, কোকো বা মামুন এর হাজার হাজার কোটি টাকার অংকের হিসাব ভুলি নি ।
এই বঙ্গ দেশে বগল পরিষ্কার করে যে শান্তি সে শান্তিও নেই বিএনপি – লীগের রাজনীতিতে । ধিক এ রাজনীতি । যে রাজনীতিতে সাধারন মানুষের মুক্তি নেই ।
প্রধানমন্ত্রীদের ক্ষমতার হাত কত টুকু লম্বা হয় ?
311 বার পঠিত
মন্তব্য






ফারজানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আশা করি সাদা আর কালোর তফাৎ বুঝবেন ।
” মুক্তি এখনো আসে নি, বিপ্লব অপেক্ষমাণ “
ধারাল প্রতিবাদ।ভালো লাগলো খুব। ধন্যবাদ
ধন্যবাদ লেখাটা পড়ে ভালো লাগলো । @সাক একটু দেরী হয় বোধ হয় ; আমার একটা লেখা ছাপা হয়েছে ওটা গতকাল পোস্ট করেছিলাম ।
লেখাটার লিঙ্ক দিলাম
http://www.bodlejaobodledao.com/archives/16013
ভালো লিখেছেন আপনি , চালাই যান ।
আপনার লিখাটি ভালো লাগলো খুব। কিন্তু আমাকে কি একটু জানাবেন, এখানে লেখা জমা দেবার কতদিন পরে তা প্রকাশিত হয়ে থাকে? আমি আমার ২ টি লেখা গতকাল জমা দিয়েছি, কিন্তু এখনও দেখছি যে অপেক্ষমানের ঘড়ে। আমি বদলে যাও বদলে যাও এ নতুন নিবন্ধিত সদস্য। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।
নতুন লেখক হিসেবে আপনাকে অভিনন্দন জানাই । আসলে লেখার পরিমান বেড়ে যাওয়াতে একটু মনে হয় সমস্যা হচ্ছে । ব্যাপার না আপনি লেখা চালিয়ে যান , প্রকাশিত হবে ।
মাসুদ খান ভাই, সালাম নিবেন। অনেক ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সেইসঙ্গে বদলে যাও বদলে দাও ব্লগ টিমকে। যাহোক, আপনাকে আনন্দের সংগে জানাচ্ছি যে বদলে যাও বদলে দাও ব্লগ টিম আমার লেখাটি আজকে ছাপিয়েছে। একজন নতুন লেখকের লেখা ছাপানোর জন্য আমি তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইচ্ছে আছে নিয়মিত সংগে থাকার। ভালো থাকবেন।
sak আপনাকে বিনীত ধন্যবাদ। আপনার প্রশ্নটি ইতোপূর্বে অনেকে করেছিলেন। একটি শৃঙ্খলা মেনে প্রতিটি লেখা অবশ্যই প্রকাশিত হয়। কিছু লেখা থাকে দেশের চলমান সংঙ্কট নিয়ে যেগুলো বিশেষ বিবেচনায় দেখতে হয়। যেমন রেল মন্ত্রীর ইস্যুটি। এখন চলছে গুম-ক্ষুণের ইস্যু। এসব ইস্যুর লেখা বাসি করা যায় না। এরপর আমরা অগ্রাধিকার দিই আমাদের চলমান চারটি ইস্যুর ওপর। বদলে যাও বদলে দাও মিছিল সম্পূর্ণভাবে একটি বিশেষায়িত ব্লগ। এখানে গল্প, কবিতা, ছড়া বা ফান আইটেমের লেখা সাধারনত প্রকাশ বিবেচনায় আনতে চাই না। শুধু দেশ নিয়ে দেশের মানুষের সমস্যা নিয়ে সিরিয়াসধর্মী লেখা নিয়েই একটি প্রতিবাদি মঞ্চ। একটি গণসাংবাদিকতার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। চেষ্টা করে যাচ্ছি দেশপ্রেমিক নাগরিকদের একটি সোচ্চার কণ্ঠস্বর রাষ্ট্রের সামনে প্রতিষ্ঠিত করতে। যাদের লেখাগুলো প্রকাশিত হয় তাদের লেখাগুলি যাতে করে প্রচ্ছদ পাতায় এক-দেড় দিন পাঠকরা পড়তে পারে সেটাও বিবেচনা করা হয়। কেননা, আর্কাইভে চলে গেলে প্রতিটি লেখার পাঠক তুলনামূলক অনেক কমে যায়। আপনিও চাইবেন আপনার পোস্টটি পাঠক এক দেড় দিন পড়ুক। আপনার লেখাটিও একই নীতিমালায় পড়বে। আমাদের ভুল বুঝবেন না। আমরা আপনাদের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল।
উত্তর দেওয়ার জন্য ব্লগ টিম কে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি । sak আশা করি আপনি বুঝতে পেরেছেন ।
প্রিয় বদলে যাও বদলে দাও, অনেক অনেক ধন্যবাদ উত্তরের জন্য এবং সেই সংগে আমার লেখাটি প্রকাশের জন্য। খুব ভালো লেগেছে, একজন নতুন ব্লগার হিসেবে আমার লেখাটি প্রকাশিত হবার জন্য। ইচ্ছে আছে নিয়মিত লেখা চালিয়ে যাবার।
বাড়তি বিদ্যুৎ তারপরও লোডশেডিং কেন?
http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=105&cat_id=1&menu_id=23&news_type_id=1&index=1
আসলেই কি উৎপাদন হচ্ছে না কি রুপকথার গল্প শুনানো হচ্ছে ?
সাঈদ মোহাম্মদ ভাই , আপনাকে ধন্যবাদ । এ হাতের লাগাম টেনে ধরতে না পারলে দেশটাকে গিলেই খাবে ।
ஜ۩۞۩ஜஜ۩۞۩ஜ
আপনার লেখা পড়ে মেজাজটা বেশ ফুরফুরে লাগছে। এত লম্বা হাতে কি দারুণ যাদুর পরশ, তাই না? চালের দাম হাতের নাগালে, ঘরে ঘরে রেন্টাল বিদ্যুতের ছোঁয়ায় সারা দেশ আলোকিত। সন্ত্রাসের বিষ দাঁত ভেঙ্গে দিয়ে দেশ যেন শান্তির প্রতিমা সেজেছে। এই সেই দেশ যেখানে অপভ্রংশের গোষ্ঠী আজ দেশ ছাড়া। সমাজে আজ নৈতিকতা আর সততার জয় জয়কার। কি অপরূপ শুভায় সেজেছে টেকনাফ থেকে তেতুলিয়া। বাহ! কি সুন্দর, আমার বাংলাদেশ।
ஜ۩۞۩ஜஜ۩۞۩ஜ
ধন্যবাদ। চমৎকার লিখেছেন।
saeedmbhai@hotmail.com