বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মাধ্যমে দেশের অধিকাংশ মানুষ দলীয় দৃষ্টিভঙ্গি ধারণ করে আলাদা হয়ে যাচ্ছে দেশ থেকে, দেশের জন্য সংগ্রামী মানুষ না থাকলে কখনোই আন্দোলন করে দেশকে ভালো কিছু দেয়া যায় না যা এখন বর্তমানে আমরা অনুধাবন করছি। রাজনৈতিক অস্থিরতার কারণে দেখা যাচ্ছে দেশের উন্নয়নয়ের জন্য সংগ্রাম বিভিন্ন দলের বিরুদ্ধে চলে যাচ্ছে যার ফলে একপক্ষ নিশ্চুপ থেকে যায়,আর এক পক্ষ দলীয় লাভ ক্ষতির হিসেব মিলেতে মিলেতে আধেক নিশ্চুপ থেকে যায়। যার ফলে সংগ্রাম বার বার মুখথুবরে পড়ছে।
আমরা প্রথম আলোর বদলে যাও বদলে দাও মিছিল ব্লগে সবাই দেশের জন্য কাজ করবো বলে এক হয়েছি,কেউ যদি ভাবে লিখার জন্য এক হয়েছি তাহলে দুঃখের সাথে জানাচ্ছি ধারনা ভুল নয়,মহা-ভুল। এখন এই পারব না বাংলাদেশ পরিবর্তন করে দিতে আমাদের সংখ্যা বাড়াতে হবে সর্ব-প্রথম। যখন আমাদের মত পরিবর্তনের অঙ্গিকার নিয়ে অনেকে পথে আসবে তখন এই সত্যিকারের পরিবর্তন সম্ভব। আমাদের প্রধান কাজ যারা দেশের জন্য কাজ করতে চায়,কিন্তু ছড়িয়ে-ছিটিয়ে আছে তাদের এ ব্লগের মাধ্যমে এক সুতোয় বাঁধা। সবাই যখন এক হয়ে কাজ করবো পরিবর্তন হতে বাধ্য,কারণ সমাজের একটা অংশ আলোর পথ দেখলে সবাই সে পথেই হাঁটবে।






সাজ্জাদ হোসেন ভাই, খুব সুন্দর লেগেছে আপনার এই পরিবরতনের আহ্বান। আমার আ.ন.ম. আফজাল হোসেন ভাইয়ের কথাগুলো খুব ভালো লেগেছে। আসুন আমরা নিজেদের পরিচিত মহলে প্রচার চালিয়ে বদলে যাও বদলে দাও এর সদস্য সংখ্যা বৃদ্ধি করি। অন্তত আগামী নির্বাচনের আগেই আমাদের একটা শক্ত অবস্থান প্রয়োজন।
যেভাবে আমরা আন্তরিক হয়ে এগিয়ে এসেছি,আমরা পারবো।আমরা সব আঁধার দূর করে আলোর আভা ছড়িয়ে দিব দেশের প্রতিটি কোনায়।
ধন্যবাদ জানাই বদলে যাও বদলে দাও,অনুপ্রেরণা দেয়ার জন্য
আফজাল হোসেন ভাই কে ধন্যবাদ জানাই।
সত্যি এখন আমাদের লাগামহীন ঘোড়ার লাগাম টেনে ধরতে হবে।আমরা কারো কাছে গিয়ে এখন বলবো না আমাদের ভোট দেন আমার নির্বাচিত হয়ে কাজ করবো।আমরা শুধু এখন এমন মানুষদের চাই যারা সত্যি কাজ করতে চায়,আমরা সবাই এক হয়ে কাজ করলে কোন অপ-শক্তি আমাদের পথ আটকাতে পারবে না।আমরা জিতবো এটা নিশ্চিত হবে তখন,যখন আমাদের কাতার এ অনেক সংগ্রামী মানুষের কাতার হবে। তাই আমরা চাই bodlejaobodledao ব্লগ এ সংগ্রামী সবাই এক হোক।
ভাই সাজ্জাদ হোসাইন এর সাথে আমি এক মত। দলীয় ভাবে আমাদের এই দেশের পরিবর্তন আর সম্ভব নয়। যতেষ্ট সময় গড়িয়ে গেছে। আমাদের এখন নিজেদের পরিবর্তন হতে হবে। নিজের মাধ্যমে সমাজের ভালো দৃষ্টান্ত তৈরী করতে হবে। তাই আমাদের অন্য সকল সামাজিক সাইট যেমন ফেসবুক, টুইটার এগুলোতে প্রথম আলো “বদলে যাও বদলে দাও” ব্লগের ঠিকানা ও ব্লগ একাউন্ট কিভাবে খুলতে হয় তা শেয়ার করতে হবে। দ্রুত আমাদের এই কাজটি করা দরকার। অন্তত: পক্ষে আগামী জাতীয় নির্বাচনের আগে আমাদের ১ লক্ষ্য মানুষের একটি প্লাট ফর্ম তৈরী করতে হবে। জাতীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। ”বদলে যাও বদলে দাও” ব্লগ যেন খুব দ্রুত একটি জাতীয় প্রেসার গ্রুপে পরিনত হয় এ নিয়ে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ সাজ্জাদ হোসাইন ভাইকে একটি সুন্দর বিষয় উপস্থাপনের জন্য।
আ.ন.ম. আফজাল হোসেন অনেক ধন্যবাদ আপনাকে। সাজ্জাদ হোসাইনের লেখার প্রতিক্রিয়ায় আপনি যে মূল্যায়নধর্মী অভিমত দিয়েছেন সত্যই সেটা করা অপরিহার্য হয়ে পড়েছে। মাত্র কিছু মানুষ এই সোনার মত দেশটাকে নষ্ট করে ফেলছে। আমাদের প্রতিবাদ করতে হবেই তা না হলে আমরা আরও অন্ধকার কূপে নিক্ষেপিত হবো। আমরা বিশ্বাস করি প্রতিবাদের মধ্যে দিয়েই একদিন প্রতিরোধের ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এই দেশকে এবং দেশের মানুষের মানবাধিকারের জন্য আপনাদের সকল উদ্যেগের সাথে বদলে যাও বদলে দাও মিছিল সদা সর্বদা বিনীতভাবে পাশে থাকবে। আমরা এই বাংলাদেশের যে কোন শুভ পরিবর্তনের জন্য আমাদের উজাড় করে দিতে প্রস্তুত আছি।
হুম, তবে আমরা এক হওয়ার মাধ্যম সৃষ্টি হয়েছে।এক হওয়ার সময় এসেছে।এখন হাত ধরে এগিয়ে যেতে হবে।
যারা বিভেদ সৃস্টি করছে নিজেদের স্বার্থেই করছে, যারা বিভাজত হচ্ছে নিজেদের স্বার্থেই হচ্ছে । এদের সংখ্যা বেশি নয় কিন্তু সংঘবদ্ধ । আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও বিভাজিত, এক হতে পারছি না ।
আসলে আমরা নিজের
সুন্দর বলেছে আপনি।সত্যি দেশের জন্য চেতনা জাগ্রত হওয়া খুব দরকারি।
নাযমুল ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে গাছ লাগানোর আগে কিছু পরিচর্যা করতে হয়,ক কি বলেছে তাঁর থেকে বড় কথা আমরা কি করতে চাই?শুধু আমাদের বিরুদ্ধে কথা বললে যদি কাজ না করি তাহলে যদি এমন হয় রাষ্ট্রের শাসন ব্যবস্থা আমাদের দমন করবে বলে সিধান্ত নিয়েছে তখন কাজ করবো কেমনে?আপনি আমি কাজ করতে চাই তাই কারো কথা না ভেবে কাজ করে যাওয়া এই তো দেশের মঙ্গল।
সঠিক আহবান। চেতনা জাগ্রত হওক।
সাথে আছি।
আমি চাই না প্রতিবাদের বাণী অপবাদ হয়ে ফিরে আসুক। আমি প্রতিবাদী, তবে আমি শুনতে চাই না যুদ্ধাপরাধীদের বিচার কার্য বাণচাল করার জন্য আমি প্রতিবাদি হয়ে উঠেছি……।। আগে কথা বলার সাধীণতা চাই, লেখার সাধীণতা চাই তারপর দেশটাকে আমার স্বপ্নের মত গড়বার সাধীণতা চাই।