গণতন্ত্রের এই ভরা মৌসুমে আমরা আরো একজন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করলাম। তার নাম বদর আলী, তিনি বাসের ভেতর শ্রমক্লান্ত হয়ে ঘুমিয়ে ছিলেন।
প্রিয় বদর আলী, গোটা জাতি ঘুমিয়ে আছে। আর রাজনীতিবিদরা ঘরে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। কারও ঘুম ভাঙছে, কারও ঘুম ভাঙছে না। আপনি মরে বেঁচে গিয়েছেন আর আমরা বেঁচে থেকে কেবলই জ্বলছি।
গণতন্ত্রের হত্যা-বেঁচে থেকে কেবলই জ্বলছি
162 বার পঠিত
মন্তব্য






আমাদের মনের আগুন দিয়ে আমরা সচেতনতা বাড়াবো,মানুষের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবো।
আমার বারবার বলতে ইচ্ছা করে আমরা এ গনতন্ত্র চাইনি, আমরা মানুষ পোড়ানোর গনতন্ত্র চাইনি, চাইনি দুই দলের খাই-খাই গনতন্ত্র। এ ক্ষমতায় যাওয়ার ও ক্ষমতা ধরে রাখার মরিয়া ভাব, দূর্নিতী, চোর-খুনী ভরা দলকে শাষন ভার দেয়ার গনতন্ত্র থেকে আমাকে ফিরিয়ে দাও শাষকহীন বন্য সমাজ!