Home » অন্যান্য » সোহেল তাজকে আমার খোলা চিঠি

সোহেল তাজকে আমার খোলা চিঠি

536 বার পঠিত

প্রিয় সোহেল ভাই,

 

অধমের সালাম নেবেন। আপানাকে নিজের চোখে দেখার সৌভাগ্য কখনও হয়নি। জিয়া-মুজিবের অসংখ্য কোটি  কীর্তণ শুনতে শুনতে, আপনার মরহুম পিতা জনাব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে বেশি কিছু  জানার সময় বা আগ্রহ সৃষ্টি করতে পারিনি। তার সম্পূর্ণ ব্যর্থতা আর গ্লানি গতকাল থেকেই হৃদয়ের গহীন-গভীরে, কুঁড়ে কুঁড়ে পীড়া দিচ্ছে। হয়তো বুঝতে পারছেন যে, আমার জন্ম বাংলাদেশের স্বাধীনতার পরে। বয়সে স্বভাবতঃই আপনার ছোট। তবে প্রজন্ম এবং প্রজন্মবোধের (প্রজন্মের আত্মপোলব্ধি )ব্যবধান যে এতটা কমে বাস্তবতার দোড় গোড়ায় কড়া নাড়ছে, এই কালজয়ী মহা সত্যটি মাত্র গতকালই আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে বিষয়টা অনুধাবন করার পর থেকেই এক অজানা উত্তেজনা এবং এক অজানা শংকা মনের ভেতরে ক্ষণে ক্ষণে এক প্রলয়ঙ্করী অনুভূতির সৃষ্টি করছে।

 

আচ্ছা সোহেল ভাই, ” কি সেই লুকায়িত সত্য যা দেশ, জনগণ ও দলের বৃহত্তর স্বার্থে জনসম্মুখে বলা উচিত না। আর তা সম্ভবও নয়।” ! কি সেই লুকায়িত সত্য, যা শুধু জনগনকে অনুমান করে বুঝে নিতে হবে !

 

প্রাণপ্রিয় সোহেল ভাই, সেই লুকায়িত সত্য, আপনি প্রকাশ না করলেও অন্য একটি উন্মুক্ত সত্য আজ সূর্যের মত প্রতিভাত হয়ে গেল, আর সেটি হলো, “ঘুণে ধরা নষ্ট রাজনীতির ভিত্তিতে আপনি কুঠারাঘাত করেছেন, অর্থ আর প্রতিপত্তি লিপ্সু সুন্দর চেহাড়ার ভন্ড রাজনেত্রী-রাজনেতাদের দানবীয় হৃদয়ে আপনি ব্রম্ম-বজ্রের কাঁপুনি ধরিয়ে দিয়েছেন।”

 

সোহেল ভাই, সময় আপনার কথা বলবে, সময় আপনাকে নিয়ে কথা বলবে। দয়া করে প্রস্তুত থাকবেন সেই মহাক্ষণের অপেক্ষায়। আমাদের সোনার বাংলা, আমাদের প্রজন্মকে ডাক দিয়েছে (আমার দুটো চোখ ছল ছল করছে ), এবার প্রজন্ম জেগে উঠবেই। ঘৃণ্য লালসা আর দূর্বীনিত দূর্ণীতির সমাধি রচনা করে, “ফিনিক্স” এর মত করে নতুন আরেক স্বাধীন বাংলাদেশের জন্ম হবে।

 

সোহেল ভাই দয়া করে আপনি খুব সাবধানে থাকবেন। দেশ-জাতি বা পরিবারের টানে, যদিওবা দেশে আসতে হয়, দয়া করে সবসময় খুব সতর্ক থাকবেন। আর মনে রাখবেন, আপনার প্রবাসী জীবন আর আমার মত বা আর পাঁচ-দশটা সাধারণ লোকের প্রবাসী জীবনের মত থাকল না।

 

আপনি সুস্থ এবং ভাল থাকবেন সোহেল ভাই।

 

ফি-আমানিল্লাহ্

মন্তব্য
  • alam এপ্রিল 25, 2012 at 11:17 অপরাহ্ন

    Sohel Taj should disclose the secret for the sake of the country and the people so that we all can raise our voice of protest in concert to support his righteous cause of resignation.

  • আগামী উদয় এপ্রিল 24, 2012 at 11:32 অপরাহ্ন

    May the Almighty bless and protect him. He is the Pioneer, he must stay safe and sound.

    Amin

  • zanasir এপ্রিল 24, 2012 at 8:40 অপরাহ্ন

    mr agami udoi, i am affraid, sohel taj also will be kidnapped, when he will come to bangladesh. because there is some secrets with him. which can make some problems for govt and ruling party. but i hope he should open the secrets to public.

  • maxfrombd এপ্রিল 24, 2012 at 4:10 অপরাহ্ন

    প্রবাস থেকে দেশে ফিরে গিয়েছিল ভালো কিছু করার জন্য। এটা অনেকেই বুঝবে না কতটুকু sacrifice ছিল। কিন্তু আমাদের দেশের রাজনীতি এখনো সবার জন্য উন্মুক্ত হয় নি। আর এই নোংরা রাজনীতি আর রাজনীতিবিদ দের থেকে দেশকে উদ্ধার এর জন্য কে আসবে নিজের জীবন বাজি রেখে? Che Guevara এর মত কেউ কি আসবে সব কিছু ত্যাগ করে?

© বদলে যাও বদলে দাও