Home » ফিচার2 » দেশে মন্ত্রী কয়জন?

দেশে মন্ত্রী কয়জন?

335 বার পঠিত

দেশের বাহিরে থাকি বলে নাকি জীবনে কখনো রাজনীতি করিনি বলে জানি না, কিন্তু দেশের Politics নিয়ে কখনো মাথা ঘামাতে ইচ্ছা করে না। কিন্তু গতো কিছুদিন ধরে সংবাদপত্র পড়ে আর চুপ থাকতে পারলাম না। registration করেই ফেল্লাম।

সংবাদপত্র আর ব্লগে এতো লেখালেখি দেশের অবস্থা নিয়ে কিন্তু দেশ কি শুধু prime minister আর কিছু মন্ত্রী চালায়? বাকি মন্ত্রীরা কি ঘাষ খায়? কি সুন্দর চুপ কইরা বইসা বইসা জনগনের টাকায় চলতাছে আর মধ্যখানে মারা খাইতাছে কালো বিড়াল। কেউ কি বলতে পারবেন আমাদের বাকি VVVVIP রা কি করে?

Dr. Muhammad Abdur Razzaque MP,Ministry of Food & Disaster Management। সংবাদপত্রে এই লোকের নাম দেখি না। Disaster Management না হয় প্রতিদিন করতে হয় না কিন্তু দেশের Food Management এর কি অবস্থা?

Rajiuddin Ahmed Raju, Minister, Ministry of Posts & Telecommunications। দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে অথবা দেশের  ভেতর দরকারি জিনিস বা কাগজ পাঠাতে আমরা কয়জন  Post অফিস যাই  আর কয়জন কুরিয়ার সার্ভিস অথবা প্রাইভেট কোম্পানিতে যাই?  বিদেশ থেকে মোবাইল পাঠাইলে খালি প্যাকেট যায়, গুলশান পোষ্ট অফিস থেকে বিদেশিদের ক্রেডিট কার্ড চুরি হয়। Telecom আর ইন্টারনেট তো প্রাইভেট কোম্পানিগুলো সব করতাছে, আর Ministry তে বইসা বইসা ওনারা ঘুষ খাইতাছে।

DR. HASAN MAHMUD, MP, HON’BLE MINISTER, Ministry of Environment and Forest। আমার তো মনে হয় বিদেশী মিডিয়াগুলো আমাদের এই Ministry থেকে বেশি তৎপর। পরিবেশ দূষন আর জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কি হবে এটা একটা হট টপিক পশ্চিমে। আর  যে হারে দেশে গাছ কাটা হয়, মনে তো হয় আমরা এখনো “কাট গাছ, খাও মাছ” নীতিতে যাচ্ছি।

Md. Ahad Ali Sarkar,  MP, Ministry of Youth and Sports। এই লোক তো খুবই লাকী, আমাদের cricket team ভালো করতাছে আর দেশের বাকি Youth  রা উছন্নে যাচ্ছে। বড় বড় কয়েকটা stadium আছে আর বাকীদের জন্য আছে পাড়ার রাস্তা। যুব উন্নয়ন কর্মসুচী নামে কিছু একটা ছিল, এখন কি আছে কে জানে।

DR. SHIRIN SHARMIN CHAUDHURY, State Minister, Ministry of Women and Children Affairs। ভালো ওয়েবসাইট, জটিল qualification, কিন্তু দেশের শিশুদের জন্য কতটুকু করলেন? ইভ টিজিং প্রতিরোধে কারা এত কিছু করতাছে, এই মিনিস্টি নাকি আমাদের মিডিয়া?

এই সব কথা বলে শেষ করা যাবে না, এই লিংকে দেখেন। এতো Ministry, সবাই ওয়েবসাইট বানাইছে, মার্কেটিং করতে।

শেষ কথা, এক দুই জন মানুষ এই দেশ চালায় না। উন্নতি চাইলে সবাইকে সবার কাজ করতে হবে আর আমাদের মনে রাখতে হবে, এই সব মন্ত্রীরা জনগনের টাকায় চলে। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কাকে ভোট দিবো।


							
মন্তব্য
  • Sohel5 এপ্রিল 28, 2012 at 6:28 অপরাহ্ন

    I THANK ALL PEOPLE SHOULD BE COME TO PROTECT THEIR OWN RIGHTS SPPECIALLY ‘HORTAL’.BECAUSE DY HORTAL REACHING GOAL IS IMPOSSIBLE.IT WILL ONLY HAMPARE THE PUBLICS LIFE .BOTH OF THE POLITICS PARTIES PLAY GAME BY PUBLIC LIFE .FOR POLITICS WHOS LIFE HAS LOST OF THESE LEADES?

  • Sohel5 এপ্রিল 28, 2012 at 6:14 অপরাহ্ন

    FOR THE DEARH OF ZAKIR HOSSAIN AGAINST PARTY IS MOST RESPONSIBLE .

  • Sohel5 এপ্রিল 28, 2012 at 6:09 অপরাহ্ন

    THANKS MAXFORMBD FOR AGGREE WITH ME

  • Md Munna এপ্রিল 27, 2012 at 10:00 পূর্বাহ্ন

    রাজনীতিবীদগণ এত কটিন যার কারণে দেশে প্রতিদিন গুম আর হত্যা । কি চেয়েছি আর কি পেলাম — এ দেশ থেকে । সমধান কি আছে।

  • korikathure এপ্রিল 26, 2012 at 9:22 অপরাহ্ন

    জনগণ সকল ক্ষমতার উৎস কিন্তু আমাদের দেশে তাঁর ক্ষমতার মেয়াদ ১৮২৫ দিনে ১দিন । সেই ১দিনের ক্ষমতাই যথেষ্ট হত যদি তার কার্যকর প্রয়োগ হত । আশা করে যাই হবে ১দিন ।

  • zanasir এপ্রিল 26, 2012 at 8:24 অপরাহ্ন

    Mr Maxfrombd, welcome to bodlejaobodledao. thank you for your thinking about bangladesh, think to do something for the country. i request you to change your profile picture. please do it now, it is very bad sign.

  • সাজ্জাদ হোসাইন এপ্রিল 25, 2012 at 7:21 অপরাহ্ন

    ঠিক বলেছেন,আমরা কাকে ভোট দিব?
    যদি কোন প্রার্থীই যোগ্য না হয় তাহলে ও কেন সবাই লাইন ধরে ভোট প্রদান করে?সেটাও বড় প্রশ্ন।সবার উচিৎ যোগ্যতার গুন বিচার করে ভোট অধিকার প্রয়োগ করা

  • ফারজানা নাজনীন এপ্রিল 25, 2012 at 6:27 অপরাহ্ন

    প্রশ্ন ঃ এ্ক টা কাঁচের গ্লাস ভাঙলে কয় টুকরা হয় ?!
    উত্তর ঃ অগনিত
    maxfrombd……আপনার প্রশ্নের ও উত্তর হল অগনিত মন্ত্রী আমাদের দেশে। এক দুই গুনা ও ভুলে যেতে হবে !!!…।।
    একটা গাছে অনেক ফুল ধরে। কিন্তু সব ফুল থেকেই কি ফল হয় !!
    মন্ত্রী
    উপ মন্ত্রী
    প্রতি মন্ত্রী
    এত মন্ত্রী এত দপ্ত্রর কাজ ভাগা ভাগি টাঁকা কারা কাড়ি তে লেগে যাবে ্বন্দ্ব তাই সকল মন্ত্রিদের নিজদের দপ্তরের কাজ করা বন্ধ !!……

  • বদলে যাও বদলে দাও এপ্রিল 25, 2012 at 5:25 অপরাহ্ন

    maxfrombd আপনাকে অনেক ধন্যবাদ। তথ্য ও যুক্তিসমৃদ্ধ চমৎকার একটি পোস্ট লিখেছেন। কে বলবে আপনি রাজনীতি করেননি? রাজনীতির প্রকৃত রূপ কি হতে পারে আর কি হওয়া উচিত তা আপনার লেখাতেই সুস্পস্ট। এটা সত্য, রাজনীতি সবারই করার দরকার নেই। কিন্তু রাজনৈতিক সচেতন হওয়া সবার জন্য অপরিহার্য। বাংলাদেশের সরলপ্রাণ মানুষগুলি এখানেই মার খেয়েছে, বারবার রাজনৈতিক লুণ্ঠনের শিকার হয়েছে, এখনো হচ্ছে। আমরা দুটি পরিবার আর এর তোষ্যদের ভয়ঙ্কর খপ্পরে পড়ে গেছি। এই দেশটি যে সাধারন মানুষেরা যুদ্ধ করে, বুকের তাজা রক্ত দিয়ে অর্জণ করেছে তার প্রমানগুলো মুছে দিতে চাইছে। এই রাজনীতিকে মানুষ বয়কট করতে কোন ফর্মূলা খুজেঁ পাচ্ছে না। আমার আপনার সকলের কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে, নোংরামি ধরিয়ে দিতে হবে। আমাদের অব্যহত আলোচনায় ঝড় তুলতে হবে। এতে কী লাভ হবে এটা না হয় আমরা এমূহুর্তে নাই ভাবলাম। আমাদের নিরবতা, চুপ করে থাকা, সকল অপকর্ম মেনে নেয়ার সংস্কৃতি আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে। আপনি নিয়মিত লিখুন। বদলে যাও বদলে দাও মিছিল দেশের এমন গভীর সংকটে আপনাদের মত দেশপ্রেমীদের কণ্ঠস্বর একত্র করতে চাইছে। আপনি এই বাংলাদেশের পরিবর্তনের জন্য লিখবেন। অসহায় দরিদ্র নিরুপায় মানুষদের মুক্তির জন্য লিখবেন। আমাদের উত্তর প্রজন্ম এতে হয়ত কালপ্রিট, স্বার্থপর, কাপুরুষ উপাধিগুলি আমাদের না দিতে পারে। আসুন আমাদের দায়িত্বটুকু পালন করে যাই। আপনাকে আবারও বিনীত ধন্যবাদ।

    সমন্বয়কারি
    বদলে যাও বদলে দাও মিছিল
    প্রথম আলো

  • সাআখান এপ্রিল 25, 2012 at 3:02 অপরাহ্ন

    এখন আপনার আর আমাদের মত কেউই আর চুপ থাকতে পারেনা প্রিয় “মাক্সফ্রমবিডি”। এখন আর আমাদের চুপ করে থাকার সময় নেই। আমাদের যে যেখানে আছি সেখান থেকেই চিৎকার করে প্রতিবাদ জানাতে হবে। আশা করছি আপনি নিয়মিত ভাবে এই বদলে যাও বদলে দাও ব্লগে নিজের স্বাধীন মতামত প্রকাশ করবেন এবং এই প্লাটফর্মে থেকে সুন্দর দেশ গড়ার শপথ নিবেন। অনেক ধন্যবাদ।

  • Nur-e-elahi এপ্রিল 25, 2012 at 2:48 অপরাহ্ন

    বাহ্বাবা নাদিয়ে ছোট করতে চায়না আপনাকে, তবে অবস্থাদৃষ্টে আমার যা মনে হয় মন্ত্রী ১টা যার নাম অন্যায় , আর বিরোধী দলের নেতাও ১টায় যার নাম বিষফোঁড়।অনেক কষ্টের মাঝে মনে হ’ল – কি চেয়েছি আর কি যে পেলাম………….

© বদলে যাও বদলে দাও