দুটি শিশু মা’র সেবা করার জন্য মুড়ি বিক্রি করে বেড়ায়। যে বয়সে স্কুলে আনন্দ নিয়ে পড়াশোনা করার কথা সে বয়সে সংসার ধর্ম নিয়ে ব্যস্ত। দু’জনের বয়সই এগারো থেকে কম। তাদের বাবা কোথায় আছে তারা জানে না,মা অসুস্থ তাই নিজেকে উজাড় করে কাজ করে যাচ্ছে মায়ের সেবার জন্য। তাদের সাথে কথা বলে মনটা বেদনায় ভরে গেল আবার সুখের আভা ছড়িয়ে গেল মনে,এ বয়সে এত ভালোবাসা ধারন করে আছে ছোট দুটি দেহ। তাদের ভালোবাসার এক বিন্দু উদারতা যদি সমাজ দেখাত তাহলে পথের ধুলোয় স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পেতে হতো না,কোন স্কুলের বেঞ্চে বসে দুস্তমি আর আনন্দ নিয়ে পড়ার দৃশ্যই দেখতে পেত এ দেশের আকাশ। এমন অনেক ভালোবাসার প্রাণ অল্প বয়সে ঝরে যায় শিক্ষা থেকে শুধু মাত্র সমাজ বধির এবং বাকহীন বলে।
রাষ্ট্রের অপরিহার্য কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু এ দেশ দিনে দিনে হত্যা,গুম,ধর্ষণ,দুর্নীতির অভয়ারণ্যতে রূপান্তরিত হচ্ছে। স্বার্থের জন্য দ্বিধাহীন ভাবে চলছে সব রকম আইন বিরোধী কর্ম-কাণ্ড। সমাজের দুর্ভাগাদের দিকে তাকানোর সময় রাষ্ট্রের মুখপাত্রদের নেই। সবার টাকা চাই,কত টাকা দরকার তার জবাব কেউ দিতে পারবে না শুধু জানে টাকা দরকার,আর এই টাকার কামানোর সব থেকে রমরমা ব্যবসা এখন রাজনীতি। কত শিশু ঝড়ল সামাজিক কাঠামোর ব্যর্থতার জন্য যে হিসেব রাখার জন্য কোন হিসাব রক্ষক নেই। অথচ রাষ্ট্রের মুখপাত্রদের হওয়ার কথা ছিল হিসাবরক্ষক,হিসাব রেখে কাজ করে সমন্বয় করার কথা ছিল প্রতিটি ক্ষেত্রে। কিন্তু এ দেশের প্রতিটি হৃদয় ভেঙ্গেছে বার বার না পাওয়ার যন্ত্রণায়।
রাষ্ট্র গঠনের মূল উপাদান হচ্ছে জনসমষ্টি,নিজ ভূখণ্ড,সরকার এবং সার্বভৌমত্ব। একটি অংশ সরকার যার উদাসীনতার কু-ফল ভোগ করছে সমগ্র দেশের মানুষ। ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছে হাজারো মানুষ কিন্তু ফলাফল শূন্য কারণ যাঁদের হাতে ফলাফল উন্নতির হাতিয়ার তারা নিজ স্বার্থে নিয়োজিত সৈনিকের অবয়ব ধারন করেছে। এখন সময় হয়েছে সবার ঘুরে দাঁড়ানোর। bodlejaobodledao ব্লগ ব্যনারটা আমাদের বড় করে তুলতে,যেন এটা প্রতীবাদের ভাষা এবং ঝরে পরা ফুলগুলোর পরিচর্যা কেন্দ্র হয়ে উঠে। ছোট দুটি দেহে যেমন ভালোবাসা মায়ের জন্য তেমনি ভালোবাসা আমাদের থাকতে হবে আমাদের এ দেশ নামক মায়ের জন্য। ভালোবাসা নিয়ে যখন ঝাঁপিয়ে পরবো তখন পরিবর্তন হতে বাধ্য। প্রতিটি প্রাণ ভালোবাসার মিছিলে এসে কাজ করার জন্য অঙ্গিকার এ আবদ্ধ হলে আমরা আলোর পথ দেখাতে পারব সমাজের প্রতিটি মানুষকে। ভালোবেসে সবাই হাত বাড়িয়ে আরেকটা হাত ধরে আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান bodlejaobodledao.com ব্লগে সামিল হয়ে কাজ করুক সমাজের জন্য এমন প্রত্যাশা রইল প্রতিটি ভালোবাসায় পূর্ণ প্রাণের নিকট। আমরা আর কোন ফুল ঝরতে দিব না,আমাদের পবিত্র মাটি যেকোনো কিছুর বিনিময়ে আমরা পবিত্র রাখবো এমন মন্ত্র ছড়িয়ে যাক অন্তরে অন্তরে।






মূল্যবোধ আর ভালোবাসার সম্পৃতিতে ভরে উঠুক দেশের প্রতিটি মানুষের আত্না । সবাই ১০০ ভাগ ভালোবাসা নিয়ে দেশের জন্য এগিয়ে আসুক এই কামনা সবসময় করি । অশেষ ধন্যবাদ আপনাকে ।
ধন্যবাদ জানবেন।
আমরা সবাই এক আত্মা হয়ে কাজ করবো এই কামনা এই করি।
http://www.news-bangladesh.com/news/
ধন্যবাদ আমার আহ্বান ভালো লাগার জন্য।
আশা করি আমরা এক হয়ে কাজ করবো।
সাজ্জাদ ভাই, “ভালোবেসে সবাই হাত বাড়িয়ে আরেকটা হাত ধরে আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান bodlejaobodledao.com ব্লগে সামিল হয়ে কাজ করুক সমাজের জন্য এমন প্রত্যাশা রইল প্রতিটি ভালোবাসায় পূর্ণ প্রাণের নিকট। আমরা আর কোন ফুল ঝরতে দিব না,আমাদের পবিত্র মাটি যেকোনো কিছুর বিনিময়ে আমরা পবিত্র রাখবো এমন মন্ত্র ছড়িয়ে যাক অন্তরে অন্তরে।” হাজারো শুভেচ্ছা এই আহ্বানের জন্য।