আমরা যে উন্নয়নশীল দেশ না এটা বলেছেনে আমাদের স্বাস্থ্য মন্ত্রী মহোদয়। কথাটা তো আসলেই সত্যি । আমরা তো গরিবই।
আমার অফিস সকাল ৯ টা থেকে। গত দুই দিন হরতালের কারনে অফিস যাই নাই। তাই আমাদেরকে আজ বাধ্য করলো অফিস যেতে। এবং আমি অফিস গেলাম সকাল ৬.৩০ এ । কারন, যেন নিরাপদে যেতে পারি। ফিরব কখন ?? রাতের বেলায়। হরতাল শেষ হলে !! এই যদি হয় আর এমন ভাবে হরতাল চলতে থাকে তাহলে তো আমাকে এইভাবেই অফিস করতে হবে। অনেকেই করছেন জীবনের ঝুঁকি নিয়ে। কিছু করার নাই। আমিও তৃতীয় দিনে যেতে বাধ্য হলাম। এবং আমাকে পরবর্তীতেও যেতে হবেই হবে। অফিস না আসলে তো হবেনা ! দিনের পর দিন এইভাবে দেশ কোন প্রতিষ্ঠান চলতে পারেনা !!
সব কিছু বন্ধ করে মারামারিতে মেতে উঠে কি দেশের লাভ হচ্ছে ? কত টুকু হচ্ছে ? আমাদের দেশ চালকদের দুই পক্ষের এ যদি এই ধারনা এই রাজনীতিকে পরিহার না করে তবে কি তারা আসলে দেশের উন্নতি চায় ??
হরতাল, খুন, বোমাবাজি এগুলু দিয়ে আমাদের মতো একটি গরিব দেশে কখনই সুফল বয়ে আতে পারেনা ! গাড়ি জ্বালাও, মানুষ মারো , এতে কি পচ্ছি আমরা ? হরতাল কি দিচ্ছে ? এইচ এস সি পরীক্ষাসহ এমন অনেক পরীক্ষা বন্ধ হয়ে গেল। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি ! মারা যাচ্ছে কিছু নিরীহ সাধারন মানুষ !
সকল কল কারখানা থেমে গেছে ! ব্যবসা প্রতষ্ঠান বন্ধ !! চলাচলে নাই নিরাপত্তা !! সর্বত্র কেবল হাহাকার। আমরা হরতালের মত নোংরা রাজনীতি থেকে বের হয়ে যেতে কি পারিনা ?মানুষ খুনের রাজনীতিতে যারা লিপ্ত তারা কি তাদের সন্তান মা বাবা হারাচ্ছেন। তাদের তো সব চলেছে । তারা সকলেই বছরের পর বছর ভি আই পি জীবন যাপন করছে !!…মাঝে থেকে আমাদের মতো খেটে খাওয়া আর দিন মজুররা পড়ছেন চরম বিপদে। তাদের পাশে দাঁড়ানোর মানে এই নয় এই রকম খুনাখুনিতে লিপ্ত হতে হবে।
এই দেশ আমার আপনার সকলের !! দেশেকে ভালোবাসলে দেশের জন্য যদি সত্যি কিছু করতে চায় আমাদের বড় দুই রাজনৈতিক দল তবে তাদের প্রতি বিনীত অনুরোধ রইল দয়া করে আপনারা আপনাদের রাজনৈতিক দর্শন বদলান। যুগোপযোগি রাজনীতিতে আসুন। যেটাতে দেশ ও জাতির উন্নতি হবে !!






Hi,every body.actually i want to know about something.keen interest is learning.so,anybody tell me how i write for the left side.i dont know about this.and sorry to writing this.i am ashamed for that.pls tell any body.
ফারজানা নাজনীন,ধন্যবাদ আপনাকে-
বড় দুই দল কি দেশের চিন্তা করে? ওনারা কি দেশের মানুষের চিন্তা করে? ওনারা চিন্তা করে কিভাবে ভোট পাওয়া যাবে; কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে।ওরা ক্ষমতা লোভী। ওরা আধুনিক জমিদার, আমরা প্রজা।
এখন সময় সাধারণ মানুষকে এক হয়ে ওদের প্রতিরোধ করা; আমরা চাইনা ঐ ক্ষমতা লোভীদের দেশের ক্ষমতায় বাসাতে। দেশের এই করুন বিপর্যয় থেকে বাঁচতে আমাদেরই সচেতন হতে হবে। আসুন, আমরাই আমাদের দেশকে বদলানোর চেষ্টা করি।
এত েলখা েলখি করে কি লাভ?আমাদের কথা, রাজনীতিতে যারা লিপ্ত তারা কি ভােব?দেশ ও জাতির কথা ভােব?তারা টাকা চিেন।টাকা, টাকা,.।মরলে কি হবে তাদের?তারা কি পরকাল বিশশাস করবে আদৌ?? অভিশাপ জানাই ।অভিশাপ ছাড়া অার িক িদব??আপনাদের অভিশাপ মন্ত্রী মহোদয় গন।
Nusrat ….ভাল লাগল আপনার মন্তব্যটা পড়ে । সত্যি তো কি হবে !!! আমরা ই মরব আরা ই লড়ব কুফল ভগ করবো আরা আর সুফল ভগ করবা দেশ চালকরা !
প্রশ্ন হোল, বিড়ালের গলায় ঘণ্টা বাজাবে কে? এঁদের কে বোঝাবে? এঁদের এই বিশ্রী রাজনীতির কুফল বয়ে বেড়াতে হবে আর কতদিন?
আমিতো মনে করি দোষ আমাদেরই। আমরাই তো এদের বার বার ভোট দিয়ে ক্ষমতাই বসাই। মুদ্রার এপিঠ নয়তো ওপিঠ। সবার আগে নিজেকে সচেতন হতে হবে। আপনার আমার সচেতনতাই পারে এসব জ্বালাও পুরাও রাজনীতি থেকে দেশটাকে বাঁচাতে।
সত্যি আমাদের রাজনৈতিক দলগুলো এভাবে পরিবেশ নষ্ট করতে থাকলে মানুষের জন্য তা হবে খুবই কষ্টকর।এ অরাজগতার নাম অবশ্যই রাজনীতি নয়,রাজনীতির নামে অপ-কর্মের সমষ্টি।এসব অপকর্ম বন্ধ না হলে দেশ একসময় লাগাম-হীন ঘোড়ার মত আধারের দিকে ছুটে চলবে তীব্র গতিতে।এখন এই সময় সব অপ-কর্ম বন্ধ করে দেশের কাজে সবাইকে একত্র করা।