Home » অন্যান্য » Gift A good Government by our self and Koronio

Gift A good Government by our self and Koronio

216 বার পঠিত

আমার প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

”আমার মনে হয় আমরা সব মিলিয়ে প্রায় ১ কোটি লোক প্রবাসে থাকি। ১ কোটি লোক কমপক্ষে ৪ কোটি ভোটারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছি। আমার মনে হয় এই ৪ কোটি ভোটের সমর্থন এ ২টা  দল থেকে অন্তত দূরে রাখতে পারি। যদিও সেটা হবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তবুও। আর এই ৪ কোটি ভোট আমরা নতুন একটা দলকে দেই। সেই দল জয় লাভ করুক আর নাই করুক। তাছাড়াও নবীন শিক্ষিত সমাজ যারা প্রকৃতই শিক্ষিত তারাও আমাদের সাথে থাকবে। এখন আমাদের একজন এমন মানুষ খুঁজে বের করতে হবে যে আসলেই একজন ভাল মানুষ। যিনি দুর্ভাগা বাংলাদেশের কান্ডারি হতে পারবেন”।

আসলে আমরা যে মানুষ গুলো বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে, পত্রিকাতে নির্লজ্জের মত বিভিন্ন কমেণ্ট্স করি, ভাল ভাল কথা বলি এটা তো আমাদের নিছক মুখের বুলি, এটা আমাদের মনের কথা নয়। এটা তো আমরা একবার ভাবিনা এটা আমাদেরই ভুল। আমাদের জন্মই কী আওয়ামী লীগ আর বিএনপি এর জন্য? আমরা কী অন্য কিছু ভাবতে পারি না? আমার একটা প্রশ্ন আমার প্রিয় দেশবাসীর কাছে সেটা হল আমাদের দেশে কী খারাপ মানুষের সংখা বেশি? না কী শান্তিপ্রিয় ভাল মানুষের সংখা? যদি ভাল মানুষের সংখা বেশি হয় তাহলে এই 2 টা দল নিয়মিত ক্ষমতায় আসে কিভাবে? দেশবাসীর কাছে আমার একটা আবেদন অন্ধ ভাবে এদেরকে ভোট না দিয়ে ভাল কাউকে খুঁজুন। ভাল মানুষ না থাকলে ভোট দেয়া থেকে বিরত থাকুন আপনি, আপনার পরিবার এবং আপনার অধীনস্থ সবাই। তবুও এদেরকে ভোট দিয়ে নিজেদের সর্বনাশ করবেন না। অর্থাত্‍ নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। ভোট আপনার আমার অধিকার, সেই অধিকার আপনি অন্যায়কারীকে দিয়ে অন্যায় করবেন। চুরির অংশীদার হবেন? নাকি ভোট না দিয়ে বিরত থাকবেন। একটা কথা ভাবুন আমাদের মাটির খাচার মধ্যে আল্লার হুকুম যেকে বলে রুহ, জীবন বা প্রাণ এটার মালিক শুধু আল্লাহ আর আল্লাহ আমাদেরকে চলার জন্য বুদ্ধি দিয়েছেন এবং আমাদের বিচার হবে। শান্তি, অশান্তি দুটি জিনিস। আপনার হইত বলবেন আমরা ভোট না দিলেও তো তারা ক্ষমতায় আসবে। তাতে কী হয়েছে আসুক ক্ষমতায় কিন্তু ভাল মানুষের তো একটা দল হবে। আসলে ভাল মানুষ কী খারাপ মানুষকে খুব বেশি ভয় পায়। হয়ত তাই তবুও আমাদের এক হওয়া খুব দরকার আমাদের নিজেদের সার্থে। আমাদের ভবিষ্যত সম্প্রদায়ের জন্য। আর যদি আমরা এক হতে পারি। ভাল মানুষ না পেলে ভোট দেয়া থেকে বিরত থাকতে পারি। তাহলে আমাদের অন্তত একটা সার্থকতা যে আমরা অন্তত অন্যায় এর সাথে আপোষ করি নাই। যারা নিতান্তই অবুঝ তারা এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে আনুক তাতে তো অবস্থা যেটা আছে সেটাই থাকবে। কিন্তু ভাল নিরীহ মানুষের তো একটা দল হবে। যদি ভাল মানুষের একটা দল থাকে তাহলে নিশ্চয় ভাল প্রার্থীও আমরা পাব ইনশা-আল্লাহ। আর আমাদের সব ভাল মানুষকে এখন থেকে এই প্রচারণায় নামতে হবে। আমাদের একটা স্লোগান এখন থেকে সকল ভাল মানুষ এক হও এক হও। আর আমরা যে যাকে পারি এই পথে আস্তে উদ্বুদ্ধ করব।

পরিশেষে আমি সকল প্রবাসী, শান্তিপ্রিয় সুশীল সমাজ, নিরীহ এবং ভাল মানুষ সবাইকে আবার অনুরোধ করব। আপনারা সবাই আমাদের দেশ রক্ষায়, নিরাপদে পথ চলতে, আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম নিয়ে পথ চলার রাস্তা প্রশস্ত করতে আমার এই উদাত্ত আহ্বানে সারা দিয়ে সবাই এক হন।

মন্তব্য
  • Lutfar এপ্রিল 26, 2012 at 11:20 পূর্বাহ্ন

    অনেক অনেক ধন্যবাদ খান ভাই
    আমার মনে হয় শুধু বদলে যাও বদলে দাও এর সংগে জড়িত যারা তারাই নয় আমাদের পরিচিত বন্ধু, বান্ধব, বড়, ছোট দেশে, বিদেশে যারা নেট বাবহার করেন সবাইকে এই লিঙ্ক টা অন্তত সেন্ড করার জন্য সবাই চেষ্টা করব এবং আমাদের সাথে থাকতে সবাইকে উদ্বুদ্ধ করব এবং আমাদের পরিবারের সদসসদেরকেও বলব তারাও যেন তাদের প্রতিবেশী বা বন্ধুদেরকে উদ্বুদ্ধ করে।

  • সাআখান এপ্রিল 25, 2012 at 8:02 অপরাহ্ন

    ১০০ ভাগ সংগে আছি। আসুন আমরা লুতফর ভাইয়ের এই আহ্বান সানন্দে গ্রহন করি। আমরা সকল প্রবাসী আর দেশবাসী যারা বদলে যাও বদলে দাও এর সংগে জড়িত, তারা সবাই আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকট পাড়া প্রতিবেশী সহ সকল পরিচিত জনকে ভোট না দেয়ার জন্য উদ্বুদ্ধ করি। অবশ্য আমি আমার নিজের পরিবার কে প্রায় ১৫ দিন আগেই বলেছি ভালো লোক না পেলে এবার “না” ভোট দেবার জন্য।

© বদলে যাও বদলে দাও