চৌধুরি আলম থেকে ইলিয়াস আলী, এ সংখ্যার বুঝি শেষ হবে না – এ ধরনের নিখোঁজ বা গুমের পরিমান দৃশ্যমান যত অদৃশ্যমান তার চাইতে কয়েকগুণ বেশিই হবে। রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলো ভেঙ্গে পড়ছেই বিরতিহীনভাবে । এক এক করে আবারো দুর্বার গতিতে এগিয়ে আসছে আরও একটি বিভীষিকাময় এক-এগারো, যদিও বা এটা হবে এক -বারো। কিন্তু কাণ্ডকারখানা দেখে মনে হচ্ছে এবারের’টা হবে আরও ভয়াবহ, আরও করুন । সরকারি দল বা ধোঁয়া তুলসি পাতা বিরোধী দল সবাই অধীর আগ্রহেই অপেক্ষা করছে কখন আসবে। আবারো উৎসব করা হবে মৃত লাশের উপরে । কখন শুনবো আবার: মরলে শহীদ বাঁচলে গাজী।
সুরঞ্জিত বাবুর মাত্র ৭০ লক্ষ টাকার কেলেঙ্কারি বলি বা আন্দোলন ইস্যুর জন্য বিএনপি নিজেই_ যদি বলি তারাই ইলিয়াস আলী’কে গুম করে রেখেছে কিন্তু এতে সাধরন জনগণ কোথায় ? এখানে আমাদের স্বার্থ কোথায় ? হ্যাঁ, দিনে বা রাতে এক জন মানুষ গুম হয়ে যাবেন আর মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে বাহাস করে যাবেন তা হতে পারে না , বা উদ্ধার করার জন্য বিরোধী দল কমান্ডো অভিযান না চালায়ে টানা ৩ দিনের হরতাল দিল তবে ইলিয়াস আলী উদ্ধারের অগ্রগতি কোথায় ?বরাবরের মত কিছু ফাঁকা বুলিই দেখি বহাল আছে । ইলিয়াস আলীকে উদ্ধারের ডামাডোলে চাপা পড়ে গেল সুরঞ্জিতের দুর্নীতি , আটকা পড়ে গেল এইচ এস সি পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা । ইলিয়াস আলী উদ্ধার’তো দূরে থাক উল্টা কয়েকজন মানুষের লাশে পরিনত হওয়া বা বেশ কিছু গাড়ি ভাঙ্গা ও পেড়ানো আর সাধারণ মানুষের সীমাহীন কষ্ট ছাড়া হরতালের কোন লাভ দেখতে পেলাম না ! চোরের বড় গলার মত আবারো হরতালের ঘোষণা আসছে রবি বার থেকে। হায়রে রাজনীতি এ হরতাল যদি মেঘনায় লঞ্চ ডুবি নিয়ে হত, এ হরতাল যদি সীমান্তে ফেলানির লাশ কেন ঝুলছে এ মর্মে হত, এ হরতাল যদি সাংবাদিক দম্পতি হত্যা নিয়ে হত, না তা না হয়ে একজন ইলিয়াস আলীর গুরুত্ব অন্যান্য সব কিছুকেই ছাপিয়ে গেল !
কিন্তু এ কথাও অস্বীকার করছি না ইলিয়াস আলীর সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা _ইলিয়াস আলীর টিপাই মুখ বিরোধী আন্দোলনের সক্রিয় ভুমিকা পালন করা বা সিমান্ত হত্যা নিয়ে সিলেট বাসীর আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা “র ” এর জড়িত না থাকাটাকে মোটেও হালকা করে দেখা উচিত হবে না , বা ইসরায়েল এর ভয়ানক গোয়েন্দা সংস্থা মোসাদ এর হাত না থাকাটাও বেমালুম চেপে যেতে পারছি না । পর্দার আড়ালে অনেক কিছুর বাস্তবায়ন হতে পারে সরাসরি সরকারের ইন্ধনে । কারন টিপাই মুখ বাঁধ নিয়ে সাধারন জনতার মত আরেকটি বড় ফাঁড়া সিলেটবাসী এবং ইলিয়াস আলী , সেটা বিএনপির চাল হলেও দৃশ্যমান সত্য হচ্ছে সরকারের বেশ কিছু উপদেষ্টা যারা ভারতীয় মহলের হয়ে কাজ করছে কিন্তু বাংলাদেশের বেতন ভুক্ত কর্মচারী, তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইলিয়াস আলী ।
ইলিয়াস আলীকে না হয় সরকারের ইশারাতে গুম করা হয়েছে কিন্তু বাদ বাকি গুমের হিসাব গুলো কিভাবে মেলাবো ? আসল কথা হচ্ছে সাহারা খাতুন সম্পূর্ণ অনভিজ্ঞ একজন মন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য শুধু মাত্র আল্টিমেটাম দিলেই হয় না এটার বাস্তবায়ন ও করতে জানতে হয়_ এখানে একটি বিশেষ কথা বলা বাহুল্য সাহারা খাতুন আগের স্বরাষ্ট্র মন্ত্রী বাবর এর কার্বন কপি । শুধু মাত্র আগের জন সব সময় শত্রু দেখত আর উনি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিতেই সিদ্ধহস্থ।
রাষ্ট্র নিজেই যখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যখন দেশের মানুষের বিরুদ্ধে কাজ করে তখন সে রাষ্ট্রের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়_ আবার হয়ত’বা পলাশীর মত বিশ্বাস ঘাতকতা অপেক্ষা করছে আমাদের সামনে , এক পলাশী তে আমরা শত শত বছর পরাধীন ছিলাম নব্য পলাশীতে কয় দিন পরাধীন অবস্থায় থাকতে হবে তা অনুমান করেও কুল কিনারা করতে পারছি না !
না কি লীগের এ কার্যক্রম কে সামনে রেখেই লিস্ট মতে গুম করা হচ্ছে এদের_একটি রাষ্ট্র নিজেই বাঁছাই করে নিচ্ছে কারা তাদের পথের কাঁটা, কারা ক্ষমতায় আসতে বাঁধা হিসেবে কাজ করছে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন নিচের লিঙ্ক এ ______________________
http://ukbdnews.com/deshjure/55586-2012-04-25-11-10-57.html






হা জাকির হোসেন এর কথা কেও বলছে না । আন্তরিকভাবে দুঃখিত ,আমার লেখাতেও বাদ পরে গেল । আসলেই এটাই আমাদের এখানে গণতন্ত্র !
MORE AND MORE TOLD ELIAS ALI BUT ZAKIR HOSSAIN IS VAVUELESS IS NOT HE ?BUT POLITICAL LEADERS ISSUE FOR ELIAS ALI AND TOLD ‘HORTAL’IT IS DONEONLY FOR THEIR OWN RIGHTS .BUT ZAKIR HOSSAINS FAMILY DEPENDS ON HIM .