Home » অন্যান্য » ফ্লাটের বারান্দায় ফুলের টবে পাখির বাসা

ফ্লাটের বারান্দায় ফুলের টবে পাখির বাসা

228 বার পঠিত

ছোট বেলায় গ্রামে থেকেছি, তাই আমার জীবনে সৌভাগ্য হয়েছিল পাখির বাসা দেখার। আমার মেয়ের সেই সৌভাগ্য হয় নি! কারণ সে শহরে ফ্লাটে বাস করে। আমার মেয়ে সূচী আমাকে একদিন বলছে-’আব্বু জানো আমাদের বারান্দায় ঝুলন্ত ফুলের টবে পাখি বাচ্চা তুলেছে!’ আমি বিশ্বাস করতে পারছিলাম না! তারপর যেয়ে দেখি সত্যিই পাথির বাচ্চা! দুটো বাচ্চা বড় বড় হা করে খাবার চাচ্ছে, আর ওদের মা খাবার দিচ্ছে! কী মজার দৃশ্য! শহরে গ্রামের আমেজ! আমার মেয়ে সেটার ছবি তুলে রেখেছে! আরে পাখির নামই  তো বলা হয় নি! কুঝ্ঝটিকা পাখি! আমার বউ সাগর সে ফুলের টব যে কী ভালোবাসে তা ভাষায় প্রকাশ করা যাবে না! ফ্লাটের বারান্দা মানে ছোট খাটো কৃত্রিম বন! নানান ধরণের ফুলের টব, কোনটা বা ঝুলানো, আবার কোনটা বা লতার মত বরান্দা গ্রিল বেয়ে নামছে! এটা তার এক অদ্ভুত অভ্যাস! যাহোক তার এই কৃত্রিম বাগান সৃজনের ক্ষুদ্র প্রচেষ্টার কারণেই হয়ত বাচ্চাদের মা বাবা এখানে ফুলের টবে ডিম পেড়েছিল আর সেই ডিমে তা দিয়ে তা থেকে বাচ্চা হয়েছে। আবার আরেকটি ভয় কিন্তু এখনো রয়ে গেছে, সেটা হলো কাক বা অন্য কোন হিংস্র রাক্ষুসী পাখি বা প্রাণি এই বাচ্চাদের না মেরে/খেয়ে ফেলে! এই বাচ্চারা এখনো অনেক ঝুঁকির মধ্যে রয়েছে! আমি আশা করি এই দুটো প্রাণ বেঁচে থাকুক! পৃথিবীর এই অনাবিল আনন্দ উপভোগ করুক!

আজকে আমার এই সামান্য কথাটা কিন্তু আমি গল্প বলার জন্য বলি নি! আমি বলতে চেয়েছি নগরায়ণ জীববৈচিত্রকে কতনা হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে! পাখি কোথায় বাসা বাঁধবে? গাছ তো নেই! আছে শুধু কংক্রিটের জংগল! হিংস্র স্বার্থপর মানুষ?(সবাই না) তাদের নিজেদের স্বার্থে সব কিছু ধ্বংস করে দিতে এতটুকু দ্বিধা করে না! আসুন আমরা সবাই পরিবেশের কথা ভাবি! জীববৈচিত্রকে রক্ষা করি!

মন্তব্য
  • (ব্লগার সাজ্জাদ হোসাইন ধূসর).সাজ্জাদ হোসাইন মে 3, 2012 at 1:25 পূর্বাহ্ন

    সুন্দর বলেছেন
    সত্যি ভাই আমাদের জীববৈচিত্রকে রক্ষা করার জন্য সাধ্য মত কাজ করা উচিৎ

  • সাআখান এপ্রিল 30, 2012 at 7:08 অপরাহ্ন

    সহমত।

© বদলে যাও বদলে দাও