
ওরা মনিব,
আমরা ভৃত্য,
ওরা শাসক,
আমরা শাসিত,
আমরা দেই দায়িত্ব,
ওরা ভাবে ক্ষমতা।
একরাতে এই সমস্যার সমাধানের কথা আমরা কেউ বলিনি। স্বাধীনতার ৪০ বছর শেষ। ১৪৯৬৫ দিন-রাত্রি পার করে এখন আমরা অতিষ্ঠ। আমাদের আর কিছু চাওয়ার নেই ওদের কাছে। চাই শুধু একটা বিষয়, ওরা দেশের মানুষকে মানুষ ভাবুক অথবা ক্ষমা প্রার্থনা করুক এই শিশুদের কাছে।






” মুক্তি এখনো আসে নি, বিপ্লব অপেক্ষমাণ “
যাই দেখি যদি তাতে অসহায়ত্ব থাকে তবে নিজেকে কেন জানি বড়ই অপরাধী মনে হয় । অনেক কিছু করতে হবে জানি । কিন্তু পথটা অনেক বন্ধুর মনে হয় । তবুও এই যে অর্থনৈতিক অসামজ্ঞতা তার পিছনের কারন একটা জনগোষ্ঠির অশিক্ষা । এই অশিক্ষার কারন দুর্নীতি এবং মানুষের অসচেতনতা । তাই আপনার, আমার মত যারা নিজেদের সচেতন মানুষ হিসাবে মনে করি তাদেরই এগিয়ে আসতে হবে এই জনগোষ্ঠিকে উপরে তুলে আনার জন্য । চলুন অন্ত একটি শিশুকে পথ দেখানো দিয়ে শুরু হোক আমাদের এই শুভ পথ চলা । আমি কিন্তু অনেক আগেই তা শুরু করেছি । প্রতিটি এলাকা বা মহল্লার জন্য একজন মানুষই যথেষ্ট । ধন্যবাদ ।
মোঃ আখতারুজ্জামান পায়েল আপনাকে বিনীত ধন্যবাদ। আপনার সামান্য কয়েকটি কথায় পুরো দেশটার চরিত্র ফুটেঁ উঠেছে। যে শিশুর ছবিটি পোস্ট করেছেন এর পর আর কোন কথা বলার জায়গা থাকে না। এটা আমাদের জাতিগত লজ্জার প্রতীক! এখন আমাদের কিছু করতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে না।