আগামী ১৫ দিনের মধ্যে বাড়বে বিশেষ শ্রেণীর বিদ্যুতের দাম । যাদের টাকা আছে তারা ভোগ করবে সব। এটা বাংলাদেশের নীতি। আমি ক্ষুদ্র একটা মানুষ, অত-শত বুঝিনা বাপু! তবে এটুকু আন্দাজ করতে পারছি তা হল–বিদ্যুৎতের কোন উৎপাদন না করে বিশেষ শ্রেণীকে নিরিবিছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য যা উৎপাদন হবে বা হয় তা থেকেই তাদের সরবরাহ করবে। তা হলে কি দাঁড়ালো ? যেখানে২৪ ঘণ্টাতে ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ থাকত এখন তা ও থাকবেনা! সাবাস !! আপনাদের মাথায়ই সব ঘিলু আর সবার মাথায় গোবর !
আপনাদের মাথায় অনেক ঘিলু তাইত আপনারা টাকা কামিয়ে বড়লোক হয়েছেন। বড়লোকদের ইউনিট প্রতি ১-২ টাকা বাড়ালে কি হবে?? কিন্তু আমরা সাধারনরা বুঝি ১-২ টাকা বাড়লে কি হয়।
দোয়া করি আপনারা আরও ভালো থাকেন!!এসি ছেড়ে দিয়ে সুখে শান্তিতে বসবাস করেন।






subrosumon আপনাকে বিনীত ধন্যবাদ। বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে আপনি যে জায়গাটিতে ধরেছেন সেটা এদেশের স্বল্প আয় নিম্ন আয়ের সকল সাধারন মানুষেরই প্রশ্ন। কিন্তু তারা এসব সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলতে পারে না, কিছু করতে পারাটা তো অনেক দূরের ব্যাপার! এর জন্য প্রধান অন্তরায় গরিবরা অসংগঠিত। তাদের হয়ে কথা বলবে, লড়াই করবে এমন কোন প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলও দেশে নাই। অপর দিকে বিত্তবানরা নানা প্লাটফর্মে নানা প্রভাবশালী কাঠামোতে সংগঠিত। সরকার তাদের কথাতেই চলে। এই শ্রেণীর মানুষরা বিগড়ে গেলে সরকার বিপদে পড়ে যায়। আর সরকারি বেসরকারি উভয় দলেরই নেতারা কোন না কোন ভাবে শিল্প প্রতিষ্ঠানের, বড় ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। দেশে এখন যা কিছু পরিবর্তন হয় সব কিছু এই শ্রেণীর মানুষদের স্বার্থের কথা মাথায় রেখেই করা হয়।
বদলে যাও বদলে দাও মিছিল দেশের আপামর সাধারণ মানুষদের স্বার্থের কথা, অধিকার বঞ্চিত অসহায় মানুষদের জন্য একটি মুক্ত মঞ্চ হয়ে উঠতে চায়। আপনার লেখায় তাদেরে স্বার্থের কথাই ফুটে ওঠেছে। এজন্যে আমাদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা।
দেশ নিয়ে সবাক থাকুন। বদলে যাও বদলে দাও মিছিলে নিয়মিত লিখুন। আমরা বিবেকের তাড়নায়, দায়িত্বের মূল্যবোধ নিয়ে যতটুকু পারি কাজ করে যেতে চাই। একদিন নিশ্চয়ই কাজে আসবে।