Home » ইভটিজিংমুক্ত বাংলাদেশ চাই » মোবাইল অপারেটর কোম্পানি গুলুর দৃষ্টি আকর্ষণ করছি !!

মোবাইল অপারেটর কোম্পানি গুলুর দৃষ্টি আকর্ষণ করছি !!

267 বার পঠিত

দেশের সর্বত্র ডকুমেন্ট ছাড়া অবৈধ মোবাইল সিম-এ ছেয়ে গেছে গোটা দেশ। এই দিকটায় সরকারের কোন নজর নাই। এদিকে মোবাইল কোম্পানিগুলোর প্রতি বিশেষ নজর দেয়া দরকার । কারণ, ডকুমেন্ট ছাড়া মোবাইল দিয়ে ক্রাইম করতে বেশি সুবিধা ! এ বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও জানার কথা।

একজন মানুষের নামে একাধিক সিম উঠাতে গেলে তারও একটা যৌক্তিক ব্যাখ্যা এবং তথ্য দিয়ে একজন গ্রাহককে সিম দেয়া দরকার ! আমরা দেখছি বিভিন্ন রাস্তার মোড়ে একটি টুল পেতে বা ফুটপাতে চাদর বিছিয়ে ডুকুমেন্ট ছাড়া সিম বিক্রি হয়। দেশে যেভাবে নানামুখী ক্রাইম বেড়ে চলেছে সেখানে আমাদের সাবধানতার একটা অংশ কিন্তু মোবাইল ফোন । সবচেয়ে আরামদায়ক পদ্ধতি যেকোনো ক্রাইম করতে মোবাইল ফোন-এর বিকল্প নাই ।

এই ব্যাপারে যাথাযথ পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রের কি কেউ আছে ? মোবাইল কোম্পানিগুলোর সচেতনতা সব চেয়ে বেশি জরুরি ! এরা ঐক্যবদ্ধ হলেই কিন্তু সমস্যাটির সমধান হয়ে যায় ! সবাই তাদের বানিজ্যিক সুবিধাগুলো নিয়ে নানা রকম প্রচারে ব্যস্ত। অনেক কোম্পানি বেশ কিছু জনসচেতনতামূলক বিজ্ঞাপন ও তৈরি করছে। তারা কি এমন কোন বিজ্ঞাপন তৈরি করতে পারেন, যাতে সিম কিনতে গেলে প্রয়োজনীয় কাগজ পত্র লাগবে ? এতে দেশে দুর্নীতির দুষ্ট কৌশল কিছুটা হলেও কমে যাবে বলে আমি মনে করি !!
মোবাইল অপারেটর কোম্পানিগুলোকেই বলছি অবৈধ সিম বিক্রি করছেন বলে অতিরিক্ত ব্যবসা হচ্ছে ! শুধু সাথে যদি কাগজ পত্রগুলো রেখে দেন তাহলে সাধারন মানুষ কিছুটা হলেও নিরাপদবোধ করবে। দুর্নীতি করা লোকদের আশ্রয় প্রশ্রয় দিবেন না দয়া করে। এক এক করে সবাই সচেতন হলে, নিজেদের ওপর অর্পিত দায়িত্বটি সঠিকভাবে পালন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরাও গড়তে পারব একদিন ইনশাল্লাহ !

এতকিছু বলার পিছনের গল্প হল আমি একজন ভুক্তভোগী ! আমার মত এমন লক্ষ কোটি জনগনও আছেন আমার মত । সম্প্রতি আমি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত নানা নাম্বার থেকে আমাকে ফোন দিচ্ছে এবং ভয় ভীতি দেখাচ্ছ। অবাক ব্যাপার হলও একটি সিম থেকে একবার ফোন দিয়ে ঐ সিমটি বন্ধ করে দেয় ! আমি দুটি অপারেটর থেকে ফোন গুলো পাচ্ছি ! পুলিশ-এর এক এএসপি’কে জানালাম উনি ডি বি পুলিশ সেকশনে আছেন ! বললেন, থানায় জি ডি করতে হবে তারপর জি ডি কপি দিলে ব্যবস্থা নিবে ! কাল যাব জি ডি করতে ! দেখা যাক থানাতে আমাকে কতক্ষণ বসে থাকতে হয়? একাজের জন্য আমি ঘুষ দিবনা !! সবগুলো ঘুষখোড়কে আমি শিক্ষা দিয়ে আসব। এটা আপাতত পরিকল্পনা !

মন্তব্য
  • Qazi Manzur Karim (কাজী মিতুল) মে 15, 2012 at 1:30 অপরাহ্ন

    আমি একটি মোবাইল অপারেটরে কাজ করছি। কাগজপত্রই সমাধান নয়। মূল সমস্যাটি অন্য জায়গায়। আমি দেখেছি একই ছবি দিয়ে প্রায় ১০-১৫ নামে সিম বিক্রি করছে খুচরা বিক্রেতা। ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরী হয় যেকোন কম্পিউটার কম্পোজের দোকানে। কোন অপারেটরের পক্ষে এসব যাচাই করা সম্ভব নয়।
    এ দেশে সরকারী চাকরীতে আবেদন করার জন্যে চারিত্রিক সনদপত্র এবং সত্যায়িত ছবি ও সনদপত্র সংযুক্ত করার একটি প্রহসন চালু আছে (ফটোকপির দোকানে এসব কিনতে পাওয়া যায়)।

    থানায় জি.ডি. করার গল্পটি শোনার অপেক্ষায় রইলাম। ছাত্রজীবনে লালবাগ থানায় আমি বিনা পয়সায় জি.ডি. করতে পেরেছিলাম (হয়ত বুয়েটছাত্র শুনে টাকা নেয়নি)। এখন নিশ্চয়ই পুলিশদের সেইটুকু বিবেক অবশিষ্ট নেই….

  • সাফায়েত আমিন মে 14, 2012 at 1:02 পূর্বাহ্ন

    মোবাইল অপারেটর কোম্পানির দৃষ্টি আকর্ষণ করে কোন লাভ মনে হয় হবে না! কারন তারা আমাদের দেশ এ শুধুমাত্র মুনাফা অর্জন করার উদ্দেশেই এসেছে , আইন শৃঙ্খলার উন্নতি করতে নয়। তবে আমাদের সরকারের এ দিকে লক্ষ রাখা প্রয়োজন।

  • Al Masud মে 8, 2012 at 11:14 পূর্বাহ্ন

    আপনার থানার যাওয়ার ঘটনা জানার আগ্রহ নিয়ে আছি। থানাতে কি প্রত‌্যক্ষ ও পরোক্ষভাবে ঘুষ চাওয়ার কোন ব্যাপার ঘটেছে? আমি একবার মোবাইল হারালে থানায় জিডি করতে গিয়ে পরোক্ষভাবে আমার কাছে ঘুষ চাওয়া হয়েছিল।

© বদলে যাও বদলে দাও