Home » অন্যান্য » কে দেখবে?

কে দেখবে?

171 বার পঠিত

বাসায় আসতে মা বলল সন্ধ্যে থেকে বিদুৎ নাই তুই একটু বিদুৎ অফিসে ফোন কর। রাত তখন ৯টা বাজে,সারাদিন পরিশ্রম করার পর বাসায় একটু বিশ্রাম নিব তার কোন উপায় নেই।
ফোন দিচ্ছি বাজছে ধরছে না। কয়েকবার চেষ্টা করার পর একজন ধরল। রাগ রাগ কন্ঠে ওপাশ থেকে একজন বলল কি হয়েছে? হ্যাঁ, তিনি বিদুৎ বিভাগের শ্যামপুর ডিভিশনের টেলিফোন অপারেটর। আমি বললাম ভাই সন্ধ্যে থেকে আমাদের এখানে কয়েকটি বাসায় বিদুৎ নাই, লোকটি আরও রেগে আমাকে বলল এখন কেন বলছেন আরো আগে বলতে পারেননি…..এখন পারব না জান বলে টেলিফোনটি এমন ভাবে রাখল যে আমি ফোন করে অপরাধ করে ফেলেছি। আমার প্রশ্ন হল আমি বিদুৎ এর একজন বৈধ গ্রাহক আর একজন গ্রাহক যখন সমস্যায় পরবে তার সমাধা করা তাদের কাজ। কিন্তু এই লোকের ব্যবহার এমন হলে সে কিভাবে মানুষের অভিযোগ শুনবে? এই ধরনের লোকগুলোকে নিয়োগ দিয়েছে? যে তার কাজ কি তা জানেনা। বিদ্যুৎ এখন বেসরকারিকরন হয়েছে কিন্তু লোকগুলো সরকারই রয়েগেছে।

মন্তব্য
  • Dakua মে 9, 2012 at 12:28 অপরাহ্ন

    বেসরকারী লোক কি ভালো ব্যবহার করে? এখানে সরকারী বেসরকারী কিছুটা আছে, তবে বড় হলো সামাজিকভাবে আমাদের নৈতিক দায়িত্ববোধ? এটা ভালো না হলে কোন কিছুই হবে না! বেসরকারী প্রতিষ্ঠানে কি খারাপ কাজ হয় না?

  • AmieShameem মে 8, 2012 at 9:04 অপরাহ্ন

    কারণ বিদ্যুৎ বিভাগ বেসরকারি হলেও আগের লোকগুলোই রয়ে গেছে।

© বদলে যাও বদলে দাও