Home » অন্যান্য » ড.মুহাম্মদ ইউনূস সকাশে এক খানা আর্জি

ড.মুহাম্মদ ইউনূস সকাশে এক খানা আর্জি

420 বার পঠিত

 

 

প্রথমেই লক্ষ লক্ষ তরুণের পক্ষ থেকে আমি আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ বিপ্লবী অভিনন্দন । দেশের ক্রান্তিকালে আপনি ভাল আছেন এটা বুকে হাত রেখে বলতে পারছি না । দেশে বিরাজমান বিরুপ আবহাওয়া সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন । স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস খুবই করুন তা আশা করি আপনাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না । বারবার আমরা গণতন্ত্রের মোড়কে পেয়েছি পরিবারতন্ত্র অথবা সামরিকতন্ত্র । জনমানুষের ভাগ্য নিয়ে প্রতিটি দলই নিরন্তর ছিনিমিনি খেলে যাচ্ছে । আর আমরা শোষিত হয়েই যাচ্ছি । রাজনীতি আমাদের স্বাধীনতা এনে দিলেও প্রত্যাশিত মুক্তি এনে দিতে পারে নি , বলা যায় অনেক কষ্টে অর্জিত মুক্তি আজ অরক্ষিত হয়ে পড়ছে রাজনীতির সর্বগ্রাসী ছোবলে । ইতিবাচক রাজনীতির ধারা এখন পর্যন্ত কোন দলই শুরু করতে পারলো না। জনগণের চাওয়া পাওয়াকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে রাজনৈতিক দলগুলো শুধু মাত্র রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার জন্য রাজনীতি করছে । বার বার জনগণ আষাঢ়ে গল্পে বিশ্বাস করে রাজনৈতিক দল গুলোকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, পরিবর্তনের আশায় ভাবে এবার হবেই। কিন্তু হয়ে উঠে না । সাধারন জনমানুষের প্রত্যাশা, নাগরিক হিসেবে রাষ্ট্রযন্ত্র তাদের দাবিগুলো পূরণ করবে, থাকবে মত প্রকাশের স্বাধীনতা , থাকবে না ধর্মীয় গোঁড়ামি , প্রতিষ্ঠা করা হবে সংখ্যালঘুদের নাগরিক অধিকার। কিন্তু সে আশায় গুড়েবালি। পরিবর্তন আজও শুকতারার মত অনেক দূরেই অবস্থান করছে । আর এ অবস্থা চলতে থাকলে আমাদের মুক্তি অসম্ভব বলা যায় ।

শ্রদ্ধেয় স্যার,

এখন সবে ধনে নীল মনি হিসেবে আপনিই আছেন । আপনিই পারেন ইতিবাচক রাজনীতির সুচনা করতে । রাজনীতির সোনালি ইতিহাস অক্ষুণ্ণ রাখতে আপনি হাল ধরুন । আশা করি আপনি তা পারবেন । কারন আপনি যে হাল ছাড়ার পাত্র নন সেটা সবারই জানা আছে । আপনি আপনার প্রজ্ঞা,অভিজ্ঞতা ও সমসাময়িক ভাবধারাকে কাজে লাগিয়ে এই জঞ্জালমুখর জনপথকে আশার আলো দেখাতে পারবেন। রাজনীতির কুটিল আবর্তে আপনি মোটেও একা নন, আপনার মত সৃষ্টিশীল মানুষদের এক কাতারে এনে শুরু করুন জনকল্যাণের রাজনীতি । যে রাজনীতিতে হরতালের মত জন বিরোধী কার্যকলাপ থাকবে না, জ্বালাও পোড়াও থাকবে না, ক্রসফায়ার, গুম এসব থাকবে না, আর আশা করি আপনাকে রাজনীতি করার জন্য লাশের প্রয়োজন হবে না ।

যখন আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে জোবরা গ্রাম থেকে ক্ষুদ্রঋণের প্রকল্প শুরু করেছিলেন তখন অনেক অর্থনৈতিক বোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনার কর্মকাণ্ড দেখে মুচকি হেসেছিলেন, কিন্তু আপনি দেখিয়ে দিয়েছেন ইচ্ছা ও অদম্য মনোবল থাকলে সব কিছু করা সম্ভব। অর্থনীতির Rules কে Falls করে আপনার এ কার্যক্রম সারা বিশ্বেই সমাদৃত । যার অবদানের স্বীকৃতি স্বরুপ ” নোবেল শান্তি পুরস্কার ” লাভ। ঠিক রাজনীতিতে আপনার আগমনে অনেক রাজনীতিবিদ, সুশীল সমাজ বা তথাকতিত দেশদরদিরা ভ্রু- কুঁচকাবে । তারা হয়ত’বা আপনাকে সাম্রাজ্যবাদের নতুন প্রতিভূ হিসেবে আখ্যায়িত করবে। বলে বেড়াবে আপনি তাদের হাতের পুতুল। আশা করি আপনি এ অপবাদকে মিথ্যা প্রমানিত করতে পারবেন এবং মাঝখানে আপনি যে রাজনীতিতে এসে পিছুটান নিলেন তাও হয়তবা প্রচার করবে । কিন্তু আপনি দমে যাবেন না , কারন শুধুমাত্র তরুণরাই নয় সারা বাংলার মুক্তিকামী মানুষ যারা পরিবর্তন চাই তারা সবাই আপনাকে সমর্থন করবে। আর আপনার রাজনীতিতে তরুণরাই হবে প্রাণশক্তি । সব ধরনের ষড়যন্ত্র , ভ্রান্ত ধারনা , মোড়লদের, সুশীলবাবুদের ভ্রূকুটি উপেক্ষা করে আসুন জনতার কাতারে । পরিবর্তন চাই, ইতিবাচক পরিবর্তন । এটাই শেষ কথা । একটি রাজনৈতিক দল চাই যেটি জনগণের ভাষায়, গণতন্ত্রের ভাষায় কথা বলবে ।

 

ধন্যবাদান্তে ,

মুক্তিকামী এক জন তরুন ,যে বিশ্বাস করে ” মুক্তি এখনো আসে নি, বিপ্লব অপেক্ষমাণ “।

মন্তব্য
  • baniyachong মে 25, 2012 at 1:11 অপরাহ্ন

    তরুণরা চায় দেশে এগিয়ে যাক, শুধু এখন প্রয়োজন অবিভাবক

  • bobmalert মে 25, 2012 at 11:27 পূর্বাহ্ন

    আমি গেরান্টি দিয়া বলতে পারি সেই দিন আসবে না।কারন ataataaaaatadadsআমরা বাঙ্গালী।কেয়ামতের আগে বাংগালী পরিবরতন হবে বলে আমার মনে হয় না।এইকারনে পরিবরতন সম্ভভ না যে দেশে ১৬ kolkokkk koti মানুশ থাকলে তাদের প্রত্যকের মতামত ভিন্ন।সুতরাং পরিবরতন সম্ভভ না।যদি পরিপরতন হয় সেদিন পসছিম দিক থেকে সুরজ উথবে।

    • zanasir মে 25, 2012 at 11:42 অপরাহ্ন

      Mr, Bobmalert, i think you should not be in the blog BODLEJAOBODLEDAO. because, in this blog, except you we all are together. so first, you change yourself and then log in. otherwise get offfffffffffff.

      • bobmalert মে 26, 2012 at 12:25 পূর্বাহ্ন

        Hi zanasir I telling you…I have changed many days ago and trying to making a peaceful world from many days ago but I am frustrated and hopeless because when i start this “boblejaobodledao” blog style system but I am failed.Why failed because we are bangalee .This bangalee is very bad ..they get change in minute or sec for a little own issue.But really i support this blog and i am also with them but i know they would not success sure because we are bangladeshi.Here 16 coror peoples and 16 koti opinion ..understood…If not then why bangladesh has 76 politics party …could you tell me man…please tell me soon ..waiting for your response.

  • Z.Islam মে 25, 2012 at 10:40 পূর্বাহ্ন

    Shoti jodi tai hoto tahola desher manus mukti pato, janina sedin kobe asbe, biswas kori nichoy asbe.

  • masud khan মে 24, 2012 at 2:14 অপরাহ্ন

    হতাশ হওয়ার কোন কারন নেই । পরিবর্তন আসবেই ।

    • bobmalert মে 24, 2012 at 10:04 অপরাহ্ন

      আপনি কিভাবে বুঝলেন যে পরিবরতন আসবে।ata কনদিন সম্ভভ না।তবে হা পরিবরতন akta আসবে সেTA খুব খারাপ পরিবরতন যেতা মানুশের জন্য কল্লান কর নই সেই পরিবরতন। বুঝে সুনে তার পর কথা বলেন মিয়া।ভাল করে একবার দেশের সবতাই ভাবেন দেশের কি অবস্থা।কন কিছু থিক আছে।

      • বদলে যাও বদলে দাও মে 25, 2012 at 10:39 অপরাহ্ন

        bobmalert বিনীত ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলি নেতিবাচক পোস্ট পাঠিয়েছেন। যেগুলো আমাদের নীতিমালার মধ্যে পড়ে না। আমরা আশা করব আপনি আর কখনও এদেশের নারী সমাজ, এদেশের নাগরিকদের নিয়ে এমন অবমাননাকর দৃদ্টিভঙ্গি নিয়ে আর কোন লেখা এখনে পাঠাবেন না। শুধু একটি কথা মনে রাখবেন আপনি যে দেশের মাটিতে দাড়িয়েঁ কথা বলছেন এই দেশটি বদলে দেয়ারই একটি জীবন্ত উদাহরণ। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বদলেছে এই দেশ। সে শহীদের তালিকায় নারী পুরুষ সকলেই আছে। আপনি ঘরে ফিরে যে থালায় ভাত খান একবার ভাববেন এদেশেরই কোন কৃষক রোদে পুড়ে ঐ আহার তৈরী করেছে। সে সবচেয়ে বড় বদলে দেয়ার কর্মী। নারীদের নিয়ে এমন অরুচিকর উদাহরণ টেনে এনেছেন যা প্রমাণ করে আপনি কোন নারীর গর্ভে জন্ম নিয়েছেন কি না। মুক্তিযুদ্ধের সময় এদেশে সাত কোটি মানুষই মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু সে সময়েও কিছু মানুষ ছিল আপনার দৃষ্টিভঙ্গির মত। মনে রাখবেন আপনাদের মত মানুষ এদেশে সংখ্যায় খুবই নগন্য। অপেক্ষা করুন এই দেশ ঠিকই বদলাবে। তখন তার সুবিধা আপনিও ভোগ করতে পারবেন, এখন যেমন স্বাধীন দেশের সুবিধা ভোগ করছেন। এদেশের মানুষের বিত্ত্ব বৈভব নেই কিন্তু মানুষ হিসেবে তারা অনেক উন্নত, অকৃতজ্ঞ নয়।

        • bobmalert মে 26, 2012 at 12:43 পূর্বাহ্ন

          Prothome ami apnake salam janai abong sei sathe apnar mohan uddoger jonno apnake sroddha janai amar hridoyer govir theke.Ami apnake akhon je kotha gulo bolbo please doa kore mon kharaph na kore akbar vebe dekhben.Ami akjon krishoker chele abong mone prane krishoker chele ar tai matir khub kacha kachi thaka hoy.Ami jani kivabe kon foshol folata hoy ,krishoker kon kaje kemon kosto kenona ata amar practical lifer kotha bolchi kono banano kotha na.Amra jokhon mathar gham paya phele dhan folacchi 2000 taka urea sarer bosta nia ar kichu high leveler shorer neta gota ra arame boshe boshe air conditioner moddhe theke dhaner dam nirdharon koren 40 kg 4oo taka ..apni ki bolta parben ai tader ke diache?.Ami akjon krishok ami jotoi porlekha kori na keno ar jotoi upor level a uth te chai na keno tokhon apnar somaj amake krishoker chele bole abohela kore dure keno thele dei bolte parben ki?Ami akjon sadharon jonogon rajniti bujhi na ami jani kivabe du bela vat khete parbo sei chinta.ar sekhane apnar desher sorkar AC te boshe cold drinks,pizza,KFC food, ar party nia besto ata amar kono apotti nai amar apotti holo amader ki thik moto biddut and nitto proyojonio drobbo kina khaoar adikar nei?tobe keno ai vodrotorotar arale jibon nia chinimini khela?uttor dita parben ki?Ami ajonno kotha gulo bolchi je ami apni kivabe valo thakbo jodi amader charpasher poribesh poristhiti amader rugno kore tole.ar jodi sei rog hoa thake cancer jar kono osud nai..asa kori ami khub druto amar uttor pabo.

        • bobmalert মে 26, 2012 at 6:24 পূর্বাহ্ন

          Bhai apni kichu mone na korle ami ki apnar phone number ta pete pari..jodi kono apotti na thake.Ami apnar sathe aktu kotha bolte chai telephone.

  • Ryad মে 23, 2012 at 3:38 অপরাহ্ন

    Ekta gan ache..beshi kichu asa kora vul………..
    ami bodhoi pichutaner voie noirashhobadi hoie gelam…

  • masud khan মে 21, 2012 at 12:27 অপরাহ্ন

    Ryad ভাই হয়তোবা প্রথম আলো এটা নিয়ে দ্বিমত পোষণ করে তাই প্রকাশ করে নাই । আফসোস নেই শুরু তো হল _উনার রাজনৈতিক অভিজ্ঞতা সুখের না দুঃখের আমি সেটা বিবেচনাই আনি নি । আমি চাচ্ছি পরিবর্তন আসুক সেটা যার হাত ধরে হওক না । যেই সত্যিকারের পরিবর্তন আনবে তাকেই সমর্থন করবো ।

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ । মনে রাখবেন পরিবর্তন যে কোন মুহূর্তে আসতে পারে নিজেকে সেভাবে তৈরি করুন । যাতে নিজের পদধূলি রাখতে পারেন । আপনি আমি সবাই মিলে চাইলে কেন পরিবর্তন আসবে না , পরিবর্তন অবশ্যম্ভাবী , শুধু সময়ের অপেক্ষা ।

  • Ryad মে 16, 2012 at 1:38 অপরাহ্ন

    Kintu ses porjonto ja hobar tai holo…amader ei arti…ei abedon… Younus sir er kase pouchalona…..amra bolg ei bondi thaklam….prothom alo ki parena amader samanno ei abedonta sir er kache pouchate????

  • atik_bd_99@yahoo.com মে 15, 2012 at 12:22 পূর্বাহ্ন

    ” পরিবর্তন চাই, ইতিবাচক পরিবর্তন । এটাই শেষ কথা । একটি রাজনৈতিক দল চাই যেটি জনগণের ভাষায়, গণতন্ত্রের ভাষায় কথা বলবে”

    এই বিশ্বাস মনে ধারন করা আমাদের মত তরুনরা যদি স্রতের বিপরীতে চলে হাপিয়ে না উঠি … আমাদের বিশ্বাসের কাছে , শক্তির কাছে পরাজয় তাদের পরাজয় হবেই ।।

  • সাফায়েত আমিন মে 14, 2012 at 11:12 অপরাহ্ন

    awesome

  • masud khan মে 14, 2012 at 9:16 পূর্বাহ্ন

    Ahmed Yousuf ভাই আপনার লেখা কিছুই বুঝা যাচ্ছে না ।

  • Ahmed Yousuf মে 13, 2012 at 10:32 অপরাহ্ন

    ড. ইউনুস বাংলাদেশের কতজন মানুষকে দারিদ্র মুক্ত করেছেন সেটা প্রশ্ন সাপেক্ষ। সে প্রশ্ন আমি করতে চাই না। কারন আমরা সাধারন মানুষ। ড. ইউনুস বাংলাদেশের জন্য যে বিরল সম্মান বয়ে এনেছেন তাতেই আমি আপ্লুত। নোবেল পাওয়ার জন্য যে যুদ্ধ জয় করতে হবে এমন কথার কোন ভিত্তি নেই। কারন যুদ্ধ জয় করার চেয়ে দারিদ্র জয় করা অনেক কঠিন বলে আমি মনে করি। এক্ষেত্রে ড. ইউনুস কতটা সফল হয়েছেন সেটা অবশ্যই বিবেচনার বিষয়। ড. ইউনুস দেশের জন্য যে বিরল সম্মান ও গৌরব বয়ে এনেছেন তা অবশ্যই প্রশংসার দাবীদার। তাই আমাদের উচিত কারো সমালোচনা না করে তার গৌরবময় অর্জনকে যথাযথ মূল্যায়ন করা। ধন্যবাদ মাসুদ খান
    আহমেদ ইউসুফ
    ঢাকা ১৩ মে ২০১২ ইং

  • Hasan মে 13, 2012 at 8:52 অপরাহ্ন

    এ ধরনের লেখা প্রাপকদের কাছে পাঠানোর ব্যবস্থা করলে ভালো হয়। আশা করবো, সাদা মনের মানুষদের নিয়ে একটি নতুন দল হবে, আমরা সাথে আছি।

  • Nur-e-elahi মে 12, 2012 at 11:26 অপরাহ্ন

    ধন্যবাদ মাসুদ ভাই অসাধারন প্রস্তাব, আমি আপনার সাথে যোগ দিলাম।সাথে কাংক্ষিত ব্যক্তির আগমন এখন সময়ের ব্যপার মনে করছি।যদিও সময় বড় পিড়া দিচ্ছে।

  • sameen মে 12, 2012 at 11:07 অপরাহ্ন

    বাংগালী জাতীর পক্ষে ইউনুস সারের কাছে আমি ক্ষমা প্রার্থী যে তঁাকে আমরা তঁার যথাযোগ্য সম্মান তো দিতে পারিইনি, বরং কারনে- অকারনে, নিজেকে তথাকথিত্ জ্ঞানী প্রমান করার সহজতম উপায় হিশেবে ধরে নিয়েছি উনাকে অপমান, অপদস্হ করা। যে যত বর গলাইয় সারকে গালিগালায করবে, সে তত বর ঞ্জানী,(পড়ুন আঁতেল), তার রাজনৈতিক ভবিষ্যত তত উজ্জ্বল তাই, যাই হোক শুরু কর মুকঃত কচ্্ছে গালিগালায,

  • Ryad মে 12, 2012 at 8:59 অপরাহ্ন

    Thanks Mr. Masud…but amader ei arti ki Younus sir sunte pachhen??…ar koto pichpa hoben sir??..please come on…nirbachone harleo somossa nai..valo ekta birodhi dol to pabe bangladesh.. setao kom ki? 1st hote na parar voie to ar porikhha theke pichpa howa jaina.. AJ Lokhoo koti totuner arti..Please rajnitite asun sir..Aj nojrulke mone porche..

    Durgomo Giri Kantar Moru
    Dustor Parapar Hai
    Longhite Hobe Raatri Nishite
    Jattri-ra Hushiyar…

    Duliteche Tori Fuliteche Jol
    Bhuliteche Majhi Poth,
    Chiriyache Paal Ke Dhoribe Haal
    Aache Kaar Himmot

    Ke Aacho Jowan How Aagoyan
    Hakiche Bhobitshot.
    Ey Tufaan Vari Dite Hobe Paari
    Nite Hobe Toori Paar.

    • masud khan মে 13, 2012 at 1:20 অপরাহ্ন

      আমার কথা হচ্ছে নির্বাচনে জিততেই হবে এমন ধ্যান ধারনা ত্যাগ করতে হবে ___ আর যারাই আসুক না কেন নিরঙ্কুশ সমর্থন যেন না পাই কারন এতে সরকারগুলু আর সরকার থাকে না হয়ে যায় শাসক আর এই শাসকরাই আমাদের শোষণ করে যাচ্ছে । আসল কথা হচ্ছে তৃতীয় শক্তির উত্তান দরকার । যাতে অন্তত ভারসাম্য আসে ।

      সবাইকে বিপ্লবী অভিনন্দন , প্রস্তাবনার সাথে একাত্মতা পোষণ করার জন্য ।
      আশা করি এই লিখাটা আরও বৃহৎ পরিসরে প্রকাশ পাবে । সম্ভব হলে স্যার এর নিকট ও পাঠানো হওক ।

      বদলে যাও বদলে দাও কে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আশা করি মানবতার পক্ষে আপনারা সব সময় থাকবেন ।

  • A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY) মে 12, 2012 at 6:21 অপরাহ্ন

    রাজনীতির নামে আমাদের রাজনীতিকরা যে সমস্ত কথা বলে বেড়ান তা নিত্যান্তই আমাদের শুধু হতাশই করে না ভীতও করে । আমরা এসব কথা মানীগুনী লোকদের সম্পর্কে শোনার জন্য প্রস্তুত নই । আস্তে আস্তে আপনারা এদেশের রাজনীতি থেকে বিতারিত হবেন । আমরা অপরাজনীতি কখনই দেখতে চাই না ।
    আপনার মত আমিও সম্মান জানাচ্ছি আমাদের সম্মানিত দেশবরেন্য নোবেল বিজয়ী নেতা ইউনুস স্যারকে ।
    অভিনন্দন মাসুদ ভাইকে ।

  • Al Masud মে 12, 2012 at 5:43 অপরাহ্ন

    বিল্পবী অভিনন্দন মাসুদ খান আপনাকে। আমাদের দেশের এই অরজাকতা অবস্থার পরিবর্তনের জন্য এমন প্রস্তাব খুবই দরকার। আমরাই পারি আমাদের দেশের পরিবর্তন আনতে। আমরা ঐ ক্ষমতা লোভীদের আর ক্ষমতায় দেখতে চাই না।

© বদলে যাও বদলে দাও