Home » ইভটিজিংমুক্ত বাংলাদেশ চাই » ভোলায় স্কুলছাত্রী হত্যার বিচারের দাবীতে লাশ নিয়ে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

ভোলায় স্কুলছাত্রী হত্যার বিচারের দাবীতে লাশ নিয়ে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

110 বার পঠিত

ভোলা পৌর ৯নং ওয়ার্ডের চরজংলা এলাকার স্কুলছাত্রী সিমা হত্যাকান্ডের বিচারের দাবীতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে শহরের যোগীরঘোল এলাকায় প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয় করে। এ সময় তারা শিমা হত্যাকান্ডের সাথে জড়িত রফিক ড্রাইভারের ফাঁসী দাবী করেন।

১১ জুন সেমাবার দুপুরে ভোলা সদর হাসপাতালে সিমার লাশের ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে রাস্তায় জড়ো হতে থাকে এলাকাবাসী। এরপর বিকাল সাড়ে ৫টায় শহরের যোগীরঘোল এলাকার জনতা ব্যাংক চত্বরের সামনে নিহত স্কুল ছাত্রী সিমার লাশ নিয়ে প্রথমে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শত শত বিক্ষুদ্ধ এলাকাবাসী সিমার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধন থেকে এলাকাবাসী দাবী করেন, পৌর ৯নং ওয়ার্ড বসিন্দা বাবুর্চী ইদ্রিস মেয়ে ও পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী সিমাকে একই এলাকার রফিক ড্রাইভার নির্যাতন করে গলায় ফাস লাগিয়ে হত্যা করেছে। এসময় তারা অবিলম্বে ঘাতক হত্যাকারীর গ্রেপ্তার ও ফাঁসীর দাবী জানান।

উল্লেখ্য, প্রতিদিনের মতো ১০জুন রোবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে দরজা বন্ধ করে সিমু ঘরে শুয়ে ছিল। বিকেল ৫টার দিকে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখেতে পায়।

এব্যাপারে ভোলার পুলিশ সুপার বশির আহমেদ জানান, ছাত্রীটির মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। এটি হত্যা কান্ড না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না।

© বদলে যাও বদলে দাও