গত চারদিন ধরে আশুলিয়া উত্তাল,শ্রমিক রা তাদের ন্যায্য পাওনা চায় আর মালিক রা তাদের পেটোয়া বাহিনি দিয়ে বুটের নিচে পিষে মারতে চায় এই হচ্ছে আবহমান কাল ধরে, দেশ বিদেশে শ্রমিকের নিয়তিই হচ্ছে এইটা । আজ ত্রিপক্ষিয় বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বাস দিছেন ৭ জুলাই এর ভিতরে বেতন সমন্বয় করা হবে।কিন্তু আমাদের দেশের মন্ত্রীরা কোন আশ্বাস দিলেই তো আমরা ভয় পেয়ে যায় এটা কি আদৌ পূরন হবে? কত শতাংশ বেতন বাড়ানো হবে ,নতুন এবং পুরনো শ্রমিকের বেতন কিভাবে সমন্বয় করা হবে এই বিষয়ে একটা সঠিক দিক নির্দেশনা থাকলে ভালো হতো। এই অষ্ণলের শ্রমিক দের গড় উপার্জন ৫৫০০ থেকে ৬০০০ টাকা প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘন্টা পরিশ্রম করে । আর মাসিক খরচ বাড়িভাড়া এক রুম ২০০০ থেকে ২৫০০ টাকা,একজনের মাসিক খাওয়া খরচ ৩০০০ থেকে ৩৫০০ টাকা । এবার আপনারা চিন্তা করুন খাওয়া আর থাকা বাবদ তার বেতন পুরোটাই শেষ,এরপর তার বিনোদন পোশাক ইত্যাদির জন্য টাকা কোথা থেকে আসবে ?আর যার সংসার আছে অথবা বাড়িতে দরিদ্র বাবা মা আছে সে কি করবে? দিনে একবেলা খেয়ে তার টাকা জমানো ছাড়া আর তো কোন গতান্তর নেই। মালিকরা কি ভেবে দেখবে এদের কষ্ট টা। আমি নিজে একটা ফ্যাক্টরীতে প্রশাসন বিভাগে ছোট একটা পদে কর্মরত আছি প্রতিদিন এইসব শ্রমিকের দুঃখ কষ্ট আমি নিজচোখেই দেখি আর সাথে মালিক পক্ষের লোকের শ্রমিক ঠকানো মিথ্যাচার ও দেখি। তাই তো ভয় হয় শ্রমিকের চোখের জল কোনদিন বোধহয় শুকানোর নয়।এরা ঠকতেই থাকবে এদের ঠকানো হবে মাঝ খান থেকে লাভবান হবে ওইসব চামচারা যারা শ্রমিকের বন্ধু সেজে তাদের কে ঠকায় আর মালিক রে বোঝায় কম বেতনে আমরা কাজ চালিয়ে নেবো আপনার চিন্তা নাই আর মালিকের সামান্য পুরস্কারের লোভে এরা হাজার হাজার শ্রমিক কে ঠকায়।তারপর ও মানুষের জয় একদিন হবেই সমস্ত জানোয়ার ধ্বংস হবে এই আশা তো করতেই পারি। শ্রমের জয় হোক মানুষের জয় হোক।
শ্রমিকের চোখের জল শুকাবে কি?
144 বার পঠিত
মন্তব্য
সাম্প্রতিক মন্তব্য
Dakua
শাহিন (shopnoshiri)/ আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল! আমি নিজেও ধর্ম পালন করার চেষ্টা করি! তবে কোনভাবেই আমার ধর্ম পালন বা প্রচার কাউকে সমস্যা করুক এটা...– মে 19, 6:20 পূর্বাহ্ন
শাহিন (shopnoshiri)
@Dakua,যখন কেউ ঘরে বসে লাউড স্পিকারে বা অনুষ্ঠান চলার সময় গান বাজায় তখন তো অনেকের খারাপ লাগতে পারে কই এই কথা তো বললেন না, যখন...– মে 19, 5:59 পূর্বাহ্নশাহ আলম বাদশা
ভাললাগায় অনেক ধন্যবাদ– মে 18, 8:52 অপরাহ্নDakua
Nur-e-elahi/ আপনার লেখায় মৌলবাদ প্রকাশ পেয়েছে-এই মতবাদে মানুষ অসহায় সবকিছু সৃষ্টিকর্তা নির্ধারণ করেন! তাই সবাই সৃষ্টিকর্তার আইন মেনে চলবেন। পৃথিবীতে মানুষ সংগ্রামী-তার জীবিকার জন্য বেঁচে...– মে 18, 6:02 অপরাহ্নDakua
মোঃ হারুন/ আমাদের দেশে চলমান ক্ষমতা বদলের রাজনীতিতে ধর্ম খুবই স্পর্শকাতর! ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হয়-এটা বড়ই উদবেগের বিষয়! এদেশে অধিকাংশ মানুষই ধর্মভীরু!...– মে 18, 5:39 অপরাহ্ন
সজিব তৌহিদ / Sajib Towhid
হাসিনের সাথে আপনার তর্ক বিতর্ক ভালো লাগলো। কিন্তু আমাদের হাল ফ্যাশনের কথাগুলো এবং বাস্তব চিত্রগুলো অনেক বেশি লজ্জাকর, বিব্রতকর এবং কষ্টদায়ক।– মে 18, 5:36 অপরাহ্নDakua
@Ahmedjalal, আপনার লেখাটি যখন পড়ছি, তখন আজান পড়ছে-একটু আগে পাশে এই মাইকে ওয়াজ চলছিল, আমি শুনছিলাম, বেশ-কিছুক্ষণ ধরে ওয়াজ চলছিল!রাত ১০-১১টা অবধি চলতে থাকবে! অত্র...– মে 18, 5:19 অপরাহ্নDakua
সুধা রেজা/ এই তো কবি নিরব এখানেই! এই মেয়েটি যদি ঐ কওমি মাদ্রসায় না পড়ে সাধারণ লেখাপড়া করতো তাহলে সে হয়তঃ আপনার বাসায় অল্প বেতনে...– মে 18, 3:10 অপরাহ্ন
সুধা রেজা
Farhana Zaman Liza - আপু আমার বাসায় আমার কাজের সহযোগী মেয়েটিও কাওমি মাদ্রাসায় পড়াশুনা করে এসেছে ! মাত্রই আমি আপনার লিখাটি পড়লাম এবং ওর কাছ...– মে 18, 1:14 অপরাহ্ন
Farhana Zaman Liza
ভাই, এখানে কিন্তু সব মাদ্রাসার কথা বলা হয়নি, শুধু কাওমি মাদ্রাসার কথা বলা হয়েছে। আর যারা এতিম, তারাই সাধারণত কাওমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে। ফলে...– মে 18, 12:40 অপরাহ্ন
Md. Habibur Rahaman
This is very true words. I support you strongly.– মে 18, 7:04 পূর্বাহ্ন
সুধা রেজা
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY) মৌলিক , যৌগিক , আপেক্ষিক কিংবা অদৃশ্য , দৃশ্যমান সব ই আমাদের দরকার আছে ! সাথে sacrifise , compromise...– মে 17, 5:09 অপরাহ্ন
সুধা রেজা
সজিব তৌহিদ- এতো অল্পতে চিন চিন করলে হবেনা ভাইয়া ! চেপে ধরুন বেথা ! আর ঐ সব ভোকাল কর্ড আর কবজি গুলু কেটে দিন যারা...– মে 17, 4:58 অপরাহ্ন
সুধা রেজা
Dakua - ভাইয়া যুক্তি , তর্ক , টক শো , মিছিল , সমাবেশ , সংগঠন , আইন সব করা শেষ হয়ে গেছে ভাইয়া ! তাই...– মে 17, 4:56 অপরাহ্নDakua
সুধা রেজা/ যুক্তি তক্কের কী শেষ আছে? তবে উদাহরণ দিতে পারি-আমার পরিচিতা- তিনি নারী কিন্তু নিজেকে নারী মনে করেন না-তিনি নিজেকে মানুষ মনে করেন। তিনি...– মে 17, 2:44 অপরাহ্ন
সজিব তৌহিদ / Sajib Towhid
সত্যি কথাই বলেছেন ভাই। ধন্যবাদ।– মে 17, 11:42 পূর্বাহ্ন
সজিব তৌহিদ / Sajib Towhid
কত বিচত্রভাবেই না মানুষ তাদের জীবন নাট্য চালিয়ে যাচ্ছে ভাবতে গেলে বুকের বাম পাশে চিন চিন করে উঠে।– মে 17, 11:22 পূর্বাহ্ন
সজিব তৌহিদ / Sajib Towhid
আমির হোসেন ভাই, সচেদনতামূলক পোষ্টের জন্য ধন্যবাদ।– মে 17, 11:04 পূর্বাহ্ন
সজিব তৌহিদ / Sajib Towhid
এরই নাম বাংলাদেশ সোনার বাংলাদেশ। মৃত্যূ নিয়েও এদেশে রাজনীতি হয়...!!!– মে 17, 10:58 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
আপু, হরতাল আমরা কেউ চাই না । কিন্তু বিরোধী দলের প্রতিবাদের জণ্য এটা ভাষা বের করা প্রয়োজন যেটা শান্তিপূর্নভাবে হতে পারে । আমার ভালো ভালো...– মে 17, 12:02 পূর্বাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
সংসার, ভালোবাসা, ব্যস্ততা আর প্রাপ্তি বিষয়গুলো যেমন আপেক্ষিক তেমনি একটি মেয়ের পক্ষে সব সামলে সংসার করাটাও আপেক্ষিক । সব দিক একজনের পক্ষে সামলানো যায় না...– মে 16, 11:56 অপরাহ্ন
A LIBRARY OF RURAL DEVELOPMENT(SAYED CHOWDHURY)
আসলে সুশীল সমাজের নাম দিয়ে আজ অনেকেই নাস্তিক অথবা ধর্মকে তাচ্ছিল্য করে থাকে । এটা অনেক দুঃখের এবং হতাশারও । আবার যারা ধর্মের নাম দিয়ে...– মে 16, 11:27 অপরাহ্ন
Farhana Zaman Liza
ভাই আমি আবারো বলছি, লেখাটা আমার না, আমি শুধু কপি -পেষ্ট করেছি মাত্র। আপনার এবারের কথার সাথে আমি অনেকটাই একমত যে কতকগুলি নিরীহ ধর্মপ্রান মুসলমান...– মে 16, 10:47 অপরাহ্ন
সুধা রেজা
Dakua- পত্রিকার পাতা খুললে এখন আগের মতো চোখ পড়ে না , যৌতূকের জন্য জন্য জীবন বলি , গৃহ বধু খুন , অগ্নিদগ্ধ এই অত্যাচার গুলু...– মে 16, 6:22 অপরাহ্ন
আমির হোসেন
ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, মহামারী ইত্যাদি প্রাকৃতিক দুযোর্গ আমাদের দেশের নিত্যদিনের ঘটনা। এই প্রকৃতিক দুযোর্গকে মোকাবেলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই দুযোর্গ আসার পূর্বেই আমাদেরকে...– মে 16, 6:15 অপরাহ্ন
আমির হোসেন
এখন ঘূর্ণিঝড় মহাসেন দুর্বল হয়ে বাংলাদেশের সীমা অতিক্রম করে মায়ানমারের দিকে যাচ্ছে। আশা করি মহাসেনের মত বাংলাদেশ সরকার বিরোধীদলের প্রতি দুর্বল হয়ে তাদেরকে নিয়ে সমঝোতা...– মে 16, 6:06 অপরাহ্ন
swapon mollal
সাঈদ ভাই , যেই দেশে ভক্ষকেরা পায় রক্ষকের দায়িত্ব, সেই দেশে আপনি কখন ব্রেকিং নিউজ হবেন, সেই প্রহর গুনতে থাকেন ।– মে 16, 3:39 অপরাহ্ন
swapon mollal
ফারহানা জামান লিজা, আপনার নামটা আমি ভালো ভাবে খেয়াল করিনি ঠিক, কিন্ত লেখাটা আমি বেশ মনোযোগ দিয়েই পড়েছি । আপনার লেখাটা পড়ে সবচেয়ে খারাপ লেগেছে...– মে 16, 3:33 অপরাহ্ন
Farhana Zaman Liza
আরেকটি কথা আমি ফারজানা লিজা নই, ফারহানা জামান লিজা। আপনার এই ভুলটিই প্রমাণ করলো যে আপনি লেখাটি সঠিক ভাবে বা মন দিয়ে পড়েননি। পড়লে এই...– মে 16, 12:55 অপরাহ্ন
Farhana Zaman Liza
@ swapon mollal প্রথমেই একটি কথা বলে নেই.... আমি কখনোই ধর্ম শিক্ষাটাকে ছোট করে দেখিনা বরং অনেক বড় করে দেখি। কারণ সঠিক ধর্ম শিক্ষাই একটি...– মে 16, 12:52 অপরাহ্ন






ধন্যবাদ আপনাদের আশা রইল আপনাদের কলম আমার শ্রমিক ভাইদের পাশেই থাকবে
মামুন আব্দুল্লাহ্ বিনীত ধন্যবাদ আপনাকে। বদলে যাও বদলে দাও মিছিল আপনার চেতনা ও মূল্যবোধের প্রতি সম্মান জানায়। আমাদের যা কিছু খারাপ তা আমাদের দেশের মানুষের দ্বারাই তৈরি। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক কৃষক সে আমাদেরই ভাই বোন । আমাদের মত যারা নিজেদের শিক্ষিত বলে পরিচয় দিই, আমরা একবারও ভাবি না ওদেরই কঠোর শ্রমের পয়সায় আমার বিদ্যাটুকু অর্জণ সম্ভব হয়েছে। তাদের ন্যয্য অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে সরব থাকা উচিত আমাদের, অথচ তাদের প্রতি অমানবিক আচরণগুলি আমরা দূর থেকে উঁকি দিয়ে দেখি। আমরা কি অবজ্ঞা অবহেলা আর এড়িয়ে যাওয়ার স্বার্থবাদিতার প্রপঞ্চ থেকে ক্ষমা চাওয়ার অধিকার রাখি? আজ যদি সংজ্ঞায়িত করি ” দেশে সবচেয়ে ধনী কে- গার্মেন্টস মালিকরা, সবচেয়ে গরিব কে- গার্মেন্টস শ্রমিকরা! এভাবে এত বৈষম্য দিয়ে একটা দেশ কিভাবে পৃথিবীর বুকে নিজেদের সভ্য জাতির পরিচয় দাবি করবে? শিক্ষিতদের অপরাধের বোঝা এখন পাহাড়সম।
ধন্যবাদ মন্তব্যের জন্য, আশা রইল আপনাদের কলম আমার শ্রমিক ভাইদের পক্ষেই থাকবে
বিদ্যমান শ্রমিক আইন না মেনে মালিকপক্ষ শ্রমিকদেরকে সময়মত বেতন না দেওয়া, নিপীড়ন, নির্যাতন করা, তাদের সঠিক ও ন্যায্য মজুরি না দেওয়াসহ নানা রকম বৈষম্যমূলক ও অমানবিক আচরণ করে। অথচ দেশের সামগ্রিক অর্থনীতির মেরুদণ্ড এ শ্রমিকশ্রেণী। তাদের ন্যায্য দাবি দাওয়া পূরণে সংশ্লিষ্ট সবারই এগিয়ে আসা উচিত।