Home » অন্যান্য » হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি।

হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি।

110 বার পঠিত

চিরাচরিত সেই প্রাচীন বাংলার সংস্কৃতি আজ চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক চক্রান্তে বাংলা দ্বিধাবিভক্ত। রাজনৈতিক ছুরিরাঘাতে প্রাণপ্রবাহিনী গঙ্গা পদ্মাও বিভক্ত । কিন্তু যুগ যুগ ধরে বাঙালি তার সম্মিলিত সাধনার দ্বারা যে অনবদ্য সংস্কৃতির… ডালা সাজিয়েছে তা কি কখনও বাইরের চক্রান্তে বিভক্ত হতে পারে? বঙ্গ প্রেমিকের তাই আজ একমাত্র আশা ভরসা, তাই একমাত্র সান্তনা । আজ দেশ বিভাগের ব্যাপারে কাঁদছে মহুয়া- …মলুয়া- কাজলরেখার দল, ওপারে কাঁদছে ফুল্লরা – খুল্লনা- বেহুলার দল । ভাটিয়ালি বাউলের উপর এসে পরেছে হিন্দি সিনেমার পরিকল্পিত আক্রমন এবং প্রবল পশ্চিমা প্রভাব । এভাবে অপসংস্কৃতির আক্রমণে আজ ঘনীভূত হয়েছে বঙ্গ সংস্কৃতির চরম সংকট । যা অবশিষ্ট আছে , উৎকট যান্ত্রিকতার বিষ- নিঃশ্বাসে এবং ভারতের সংস্কৃতির অগ্নিশিখায় তা ভস্মীভূত হতে চলেছে । ভেতরের ও বাইরের আঘাতে বাংলার সংস্কৃতি আজ ক্ষত বিক্ষত।

 

© বদলে যাও বদলে দাও