বদলে যাও বদলে দাও এ আমরা আমাদের সমস্যাগুলোর কথা লিখি , সমাধানের কথা আলোচনা করি …..কেন ? যে দায়িত্ব নেবার কথা রাষ্ট্রের , যে কাজ করার কথা সংসদের ! সে কাজ আমরা কেন করব ? আমরা কেন প্রশাসনের দয়াভিক্ষার আশায় মাথাকুটে মরব ! এসব প্রশ্নের উত্তর , একটাই ….কারন এখানে আমরা মনে করি জনপ্রতিনিধিরা ব্যর্থ । তারা সংসদে আমাদের কথা বলেন না, তারা আলোচনা করেন কাকে,কখন কিভাবে কোন ব্যাংকের লাইসেন্স দেয়া যায় । কে তাদের নামে সমলোচনা করল…তাকে কিভাবে ইমপিচ করা যায় , কখন বিরোধী দল সমাবেশ ঢাকছে ….কিভাবে তা ব্যর্থ করে দেওয়া যায় । কোন মন্ত্রী কখন চুরি করে ধরা খেলো….তাকে কিভাবে রক্ষা করা যায় । কোন সাংবাদিক তাদের স্বেচ্ছাচারের বিরুদ্ধে লিখছে….তাকে কিভাবে পুলিশ-গুন্ডা দিয়ে পিটিয়ে পঙ্গু বানানো যায় । পুরনোগুলো সংস্কার না করে …কিভাবে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র বানানো যায় । দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে কোন কার্যকর পদক্ষেপ না নিয়ে …..কিভাবে তেল,গ্যাস,বিদ্যুতের দাম বাড়ানো যায় । আরো কত কি যে ভাবছে তা লেখতে গেলে মাথা গরম হয়ে যায় ।
তাই আমি মনে করি , আমাদের এক নম্বর সমস্যা হলো রাজনৈতিক নেতাদের হীন মানসিকতা । ওদের এই মানসিকতা না বদলালে কোন কিছুই হবার সম্ভাবনা নেই । ১৬ কোটি মানুষকে বদলানোর চেষ্ঠা না করে , আমাদের ৩০০ জন মানুষকে বদলানোর চেষ্ঠা করাটাই অধিক যুক্তিসঙ্গত । এই ৩০০ মানুষ কে বদলানোর সবচেয়ে উত্তম উপায় কি হতে পারে আমি জানি না । তবে আমার মনে হয়, তারা যদি নিজেকে শুধরাতে রাজী না থাকে তাহলে ওদেরকে ডিভাইড করার চেষ্ঠা করা হোক । আওয়ামীলীগ ও বিএনপিকে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করার চেষ্ঠা করা হোক । তাদের মনোবল ভেঙে দেওয়া হোক । এ কাজ একমাত্র মিডিয়ার দ্বারাই করা সম্ভব । আপনি বলতে পারেন এ পথ শুদ্ধ নয়, এ পথ বাকা পথ ! আমি বলব , যুদ্ধ জয়ের জন্য যখন প্রতিপক্ষকে হত্যা করা হয় তখন’ত ওপথকে কেউ বাকা পথ বলে না । বরং যুদ্ধজয়ীকে বীরের সম্বর্ধনা দেওয়া হয় । হত্যাকারীকে ফাসির আদেশ দেওয়ার মধ্যে’ত আমি কোন শুদ্ধ পথ দেখি না । বরং একে ন্যায় বিচার বলা হয় !
যারা কাউকেই সহ্য করতে পারে না, নিজের মত বিরুদ্ধ কোন মতই যাদের কাছে গ্রহনযোগ্য নয় । যারা দূর্নীতিকে অবিরত রাখতে বদ্ধপরিকর , তাদের দলে ভাঙন ধরিয়ে দেওয়ার চেষ্ঠা করা হোক । তাদের যত ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা যাবে, ততই ওদের মধ্যে অপরাধ প্রবনতা কমবে বলেই মনে হয় । যদি এ পন্থ া আপনার ভাল না লাগে, তাহলে আসুন কম্পিউটারের কিবোর্ডের উপর থেকে অত্যাচার সরিয়ে রাজপথে নামি । ড.ইউনুস স্যার সহ যারা রাজনীতিতে আসতে আগ্রহী তাদের পাশে দাড়ায় । আমি বিশ্বাস করি, কয়েক লক্ষ লোক যদি সংসদভবনের সামনে দাড়িয়ে চিৎকার করে তাহলে ভিতরের অবস্থিত নেতাদের পেটে চাপ দিবে, দেখবেন টয়লেটে যাওয়ার জন্য সবাই দৈাড়াইতেছে । এ বিশ্বাসের মুলে আছে, হরতালকারী পিকেটাররা । কেননা আমরা দেখি হরতালের সময় ১০-২০ হাজার মূর্খ পিকেটার পুরো বাংলাদেশকে অচল করে দেয় । আর কয়েক লক্ষ সচেতন,শিক্ষিত লোক কি এ দেশের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য যথেষ্ঠ হবে না ?






ভাই মির্জা,
আপনার লেখাটা পড়ে ভালো লাগলো। আমার মনে হয় যেদিন আমরা এই আওয়ামী লীগ ও বিএনপি থেকে বেরিয়ে আসতে পারবো সেদিনই আমরা এদেশকে নিয়ে অনেক কিছু আশা করতে পারবো।আজ থেকে ১০ বছর পরে হয়তো দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন হবে, কারণ তখন এই দুই দল এতটা মজবুত থাকবে না। কিন্তু পরিবর্তনটা যত দ্রুত করা যা্য়, ততই মঙ্গল।
প্রফেসর ডঃ ইউনূসের প্রসঙ্গে দুটি কথা বলতে চাই। তিনি আসলে রাজনীতির ব্যাপারে খুব একটা আগ্রহী নন। গত নির্বাচনের আগে তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, কারণ তখন দেশের বেশির ভাগ শীর্ষ নেতারাই জেলে ছিলেন, তাই হাল ধরার জন্য অনেকেই তাকে অনুরোধ করায় তিনি রাজি হয়েছিলেন। এখনও অনেকে চাইছেন, তিনি নতুন দল গঠন করুন। আসলে তিনি দল করলে আমরা নিশ্চয়ই অনেক ভালো কিছু আশা করতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত তিনি কি করবেন তা এখনো অনিশ্চিত।
আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আমি এতটা শিওর হয়ে এসব কথা কিভাবে লিখছি? আসলে আমার একটি প্রজেক্টের কাজ করার জন্য আমাকে গ্রামীন ব্যাংক ও ইউনূস সেন্টারে নিয়মিত যেতে হচ্ছে। আগামী ২৮ জুন, তৃতীয় বারের মত পালিত হতে যাচ্ছে “Social Business Day 2012″। আমি ওটা নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি। আশা করছি এর পর ইউনূস স্যারের সাথে সরাসরি কিছুক্ষণ কথা বলার সুযোগ পাবো।
ধন্যবাদ, স্যারকে একটু অনুরোধ করবেন । উনি কি বলেন ওইটা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।
এই ব্যাপারে যদি স্যার কিছু জানান তবে অবশ্যই তা আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন।
িমজ’া ভাই,
আপনাব় ভাবনা-টা সুনদব়, আপনাব় ভাবনাব় সংেগ একমত । িকনতু কাজটা খুবই কিঠন । তেব কিঠন বেল বেস থাকেল চলেব না । Prothom-Alo ও ”বদেল যাই-বদেল দাও” এব় কতৃপকেখা – েদশ-েপব়িমক, িবেবকবান সকল েপশাব় নাগিব়ক -েদব় সংেগ িনেয় পিব়বত’েন়ব় েচষটাটা েযন কেব় । ও হৈা পিব়বত’ন টা িকনতু েবকিতেক নয় , েবকিতেদব় িচনতা-েচতনাব় পিব়বত’েনব় উদেদইেশ হেত হেব । nasrul1971@yahoo.com
আশা করি, ভাবনার মত, ভবিষ্যতে আমরা মাঠে ঐক্যবদ্ধ থাকব ।
রাজনৈতিক নেতাদের শক্তির উৎস জনগণ! তাই জনগণ তাদের হাতের মুঠোয়! নেতারা যা বলেন জনগণ তাই বিশ্বাস করে এবং নেতাদের নির্দেশ মোতাবেক কাজ করে। বুদ্ধিজীবীরা কথা বলেন সুন্দর কিন্তু কাজ করেন সেরকম না।ফলে বুদ্ধিজীবীদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ! তাইতো রাজনৈতিক নেতারা এত শক্তিশালী! তারা অনেক কিছু করতে পারেন যা সাধারণ লোক ভাবতেও পারে না! যেমন-মানবতাবিরোধী অপরাধীদের মন্ত্রী পদে অধিষ্ঠিত করা, খুনীকে মাপ করে দেয়া, আরো কত কী? এইগুলো সবই জনগণের প্রদত্ত ক্ষমতাবলেই তারা করে থাকেন! তাই সকল ক্ষমতার উৎস জনগণ!
জনগন সকল ক্ষমতার উৎস ঠিক আছে, কিন্তু এই সিস্টেমে আপনার সামনে অপশন পর্যন্ত নেই, হয় আওয়ামীলীগ নয়ত বিএনপি ! বাকী যাদের সাপোর্ট করবেন তারাও জোট-ফোট বাইন্ধা আখের গোছানোয় ব্যাস্ত । যতই বলবেন, জনগন সকল ক্ষমতার উৎস ততই আমার হাসি পায়……জানি না কেন !
mirza আপনাকে বিনীত ধন্যবাদ। আমাদেদের দেশের রাজনীতি কিন্তু দু দশক আগেও এরকম ছিল না। ৯০ এর পরে এদেশের মানুষ আশা করেছিল গণতন্ত্রের মৌলিক কিছু দিক পরিবর্তন হবে। আমরা আমাদের প্রত্যাশার ঠিক উল্টোটা পেলাম। বদলে গেল রাজনীতি, বদলে গেল রাজনীতিবিদ। এখন রানৈতিক পরিচয়টি একটি সম্পদে পরিনত হয়েছে। সকল রাজনীতিবিদ ব্যবসায়ী হয়ে পড়েছেন আর সকল ব্যবসায়ী রাজনীতিবিদ বনে গেছেন। দেশের মানুষ ভরসা হারিয়ে ফেলেছে বর্তমান রাজনৈতিক সংস্কৃতি থেকে। অথচ আমরাই এদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছি।
আপনি ঠিকই বলেছেন ৩০০ জনকে পরিবর্তন করলেই তো সব কিছু মিটে যায়। এটাই সত্য। কিন্তু তারা কিভাবে বদলাবে? তারা সাধারন মানুষের দ্বারা প্রত্যাখ্যত না হলে তো অনুভবই করতে পারবে না তারা কোন খারাপ কাজ করছেন! তাই আমাদের স্বার্থে আমাদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। আমরা কি পছন্দ করছি না, কি ঘৃণা করছি, কোথায় নিগৃহিত হচ্ছি তা তো আমাদেরকেই বলতে হবে। মানুষের সামনে খারাপ দৃষ্টান্তগুলি তুলে না ধরলে তারা কিসের ভিত্তিতে তর্ক বিতর্ক করবে? আমাদের একটাই বড় হাতিয়ায় তা হলো আমাদের ভোটাধিকার। এটা সঠিকভাবে প্রয়োগ করতে হলে আমাদের মধ্যে অব্যহত আলোচনা প্রয়োজন, প্রতিবাদের কণ্ঠস্বর প্রয়োজন। এটা করতে না পারলে আমাদের সামনে আরও খারাপ কিছু অপেক্ষা করছে।
ধন্যবাদ, তবে বঙ্গবন্ধু এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, আমাদের কমিউনিজম হবে আমাদের মত, রাশিয়ার মতও নয় আবার চীনের মতও নয় । কিন্তু বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে রাজনীতি করা লোকেদের মধ্যে দেখি সব কিছুই প্রাইভেটাইজেশন করার প্রবণতা । মানুষের দক্ষতা উন্নয়নে কাজ না করে, মানুষের অপরিসীম লোভকে ব্যবহার করে ডেভলপম্যান্টের চিন্তা ওদের প্রতিটি কর্মে ফুটে উঠেছে । আপনাদের ধন্যবাদ, এই কারনে যে আপনারা মানুষের নৈতিকতার,ভাবনার উন্নয়নে অবদান রাখছেন…..অথচ যে কাজটা সরকারের করার কথা ছিল । অসংখ্য ধন্যবাদ ।
আরেকটা কথা, আপনারা ধর্ম নিয়ে কিছু লিখলে তা এডিট করে ছাপান কেন ? এই দেশটা এখন সাংবিধানিক ভাবে সেক্যুলার রাষ্ট্র । বাংলাদেশের মানুষের ধর্ম জ্ঞান খুবই কম, এতই কম যে কেউ ধর্মের উদ্ধৃতি দিয়ে হুমায়ুন আজাদ মত স্যারের জ্ঞানী-গুনী লোকেদের হত্যাকারীদের পর্যন্ত সাপোর্ট করে….। এক হাতে মদের গেলাস আর অন্যহাতে যারা রুপকথার গল্প বলে ছাগলামী করে তাদের মেন্টালিটি পাল্টানোও দরকার বলেই মনে হয় ।
ধন্যবাদ mirza,
অনেক সুন্দর করে আক্রনাত্বক প্রতিবাদী ভাষায় লিখেছেন আপনি। আপনার লেখার তীক্ষন্ ধারে অনেক মানুষ সচেতন হবে; প্রতিবাদী হবে, কিন্তু ঐ ৩০০ জনের বিবেক কে এতটুকু নাড়া দেবে না বলে মনে হয়। ক্ষমতার লোভে ওদের লজ্জা, কান্ডজ্ঞান, বিবেক, বিবেচনা বোধ, মনুষ্যত্ববোধ, মানবিকতা কিছুই থাকছে না। আমাদেরকেই এগিয়ে আসতে হবে; রাজপথে নামতে হবে। অপেক্ষায় থাকলাম….
স্বাগতম, শুধূ একটি ডাকের অপেক্ষায় । পাইপ লাইনে অনেক মানুষ অপেক্ষা করছে । ধন্যবাদ ।
mr mirja, you are right. we have to change the 300 mps. it means have to change the politicians or the politics. we can not change them, unless untill we get strong to do it. we need unity, need power. there are so many intalectuals in our country, those only use to do round table dialogue. why they don’t come on the street, and raise their voice. you said, dr yunus. i was hopefull on him, but when he steped back, i was extremly dishearted. may be his thinking was, ” i have got everything in my life, why should i go for politics?” because, politics is the most profitable business. he did not need anymore business. look at sohel taj. ok, he could not fight against corruption being in the party! why did he hide himself. he is enjoing his life in USA, leaving his people in trouble. how politician he is? so far, we can do something to chose the mps. or we can build a third power. please think and go ahead. i am with you. ” shohagy1@yahoo.com.
tnx, I mentioned the name of dr.yunus as a example. we can’t wait till someone like him. we need to change this mentality that someone like yunus,abed,hasina,khaleda only can get succedss in politics . i think we should not invole politics for success, we should involve at politics for peace, to change others mentality. i think if we came out with a new name, new party then awamileague and bnp mentality will be developed more then present.