পথ চলা হোক শুভ্রতার সন্ধানে । স্বপ্ন একটাই সোনার বাংলা । চাই শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সবার সক্রিয় অংশগ্রহণ । কিন্তু এ পথ কি এতই সহজ তাও আবার আমাদের দেশে ? স্বপ্ন দেখতে তো মানা নেই , নেই কোন সীমানা । কিন্তু কে করবে স্বপ্নের বাস্তবায়ন । কে করবে পূরণ , যাকে বলে বিড়ালের গলায় কে বাঁধবে ঘণ্টা ? সবার কেমন জানি গা এড়িয়ে চলার মনোভাব, ভাবখানা এমন যে আমার গায়ে তো লাগে নি । একবারও ভেবে দেখে না যে নিজেও একদিন একই পরিস্তিতির মুখে পড়তে পারেন । একথা অনস্বীকার্য সবাই মিলে সমস্ত অন্যায় কাজের প্রতিবাদ করলে দেশ এতদিনে সোনায় সোহাগা হত । শুভ ক্ষণের প্রহর গুনা এখনো শেষ হচ্ছে না তবে আশাবাদী অচিরেই হবে ।
লিখছিলাম ব্লগ আঙ্গিনা নিয়ে –
বিকল্প মাধ্যম হিসেবে ব্লগের অবদান অপরিসীম । কিন্তু বলছি না সংবাদপত্র গুলো জনগনের আশা পূরণ ও চাহিদার তুলনায় ফ্লপ মেরেছে তবে হলুদ সাংবাদিকতার পরিমান বেড়েছে আশংকাজনকভাবে । তারই ফলশ্রুতিতে বিকল্প মাধ্যম হিসেবে বাংলা ভাষায় ব্লগের উত্থান । যেখানে কথা হবে ইচ্ছেমত । নেই কোন বিধি নিষেধ । সমাজের শুভ্রতার পক্ষে নিপীড়িত, লাঞ্ছিত এবং গণতন্ত্র আনয়নে এক এক জন অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করবে । কিন্তু ইদানিং বল্গের ভাষা যেন ঠিক ভাষা নয় মনে হয় দলের বা বিচ্ছিন্ন কোন গ্রুপের প্রতিভু হিসেবে কাজ করছে । কারনে অকারনে রেষারেষি অহেতুক বিতর্ক জুড়ে দেওয়া, নারী ব্লগারদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব, দলের ধ্যান ধারনা থেকে বের হতে না পারা সর্বোপরি বিচার মানি তালগাছ আমার এই নীতির যেন প্রতিফলন হচ্ছে । কিন্তু এত দিন আশার কথা ছিল এই যে অন্যান্য ব্লগে এ সব জোরেশোরে চললেও “ বদলে যাও বদলে দাও” মিছিল এর আওতামুক্ত ছিল । যেখানে স্বাধীনতা আছে তবে অপব্যাবহার নেই । মুক্ত চিন্তা থাকাটা ভালো কথা কিন্তু আপনি মুখে যা আসে তা বলতে পারেন না তাও আবার কোন নারী লেখককে উদ্দেশ্য করে । কিন্তু তাই বলে যে তর্ক বিতর্ক হবে না তা বলছি না মোটেও ।
সবার মতামতের ভিত্তিতে উঠে আসুক করনীয়, দূর হয়ে যাক সমাজের যত আবর্জনা । তবে হ্যাঁ আসলে সমাজ এখনো নারীকে পুরুষের সম মর্যাদায় দেখার পক্ষপাতী নয় তার ই প্রতিফলন দেখতে পাচ্ছি । “বদলে যাও বদলে দাও” মিছিল এর শুরুতে অনেকটা এ ধরনের অভিযোগ থেকে আওতামুক্ত ছিল কিন্তু সময়ের পরিক্রমায় ভালো ভালো লেখক যেমন এসেছে ঠিক তেমনি লেখার মানও আগের চাইতে অনেক বেড়েছে বলা যায় ব্লগের মাঠে এখন এই ব্লগটি খুভ সম্মানের সহিত উচ্চারণ হয় । এর কারন হচ্ছে সমাধান চাই মনোভাব নিয়ে ব্লগ পরিচালিত করা । এ লক্ষে ব্লগ সঞ্চালক এর ভুমিকা নিঃসন্দেহে আশাবাঞ্জক ।
আমি নিজে বেশ কয়েকটা ব্লগে লিখে থাকি । এর পেছনে আমার যুক্তি হচ্ছে – সব জায়গা থেকে রেসপন্স এর ভিত্তিতে করনীয় ঠিক করা । যদিওবা এখন ব্লগ মিডিয়ার মত নিরপেক্ষ থাকতে নিজেদের অসাড়তার প্রমান দিয়েছে । যেমন – “আমার ব্লগে” আপনি লীগের সমালোচনা করতে পারবেন না , যদি করেও থাকেন তাহলে ভোমরার মত তেড়ে এসে আপনাকে বিষদাঁত বসিয়ে দিবে । শুধু তাই নয় আপনার পূর্ব পুরুষ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত একে একে সবাইকে ধরে গালিগালাজ করবে । “মুক্তমনা ব্লগে” সাধারণত যারা কোন ধর্মে আস্থা পোষণ করেন না তারাই লিখে থাকেন । “সচলাতয়ন” ও একই ধরনের বলা যায় । “সামহয়ারইন” ব্লগ সবার জন্য উম্মুক্ত তবে এখন ব্লগে লেখার মান অনেকটা পড়তির দিকে বলে মনে হয় । “সোনার বাংলা” ব্লগ জামাতিদের, এখানে সাধারণত এদের আজ্ঞাবহ লেখকরা লিখে থাকেন ।
এত সব ব্লগের ভিড়ে অনন্য মনে হয়েছে “বদলে যাও বদলে দাও” মিছিল এবং “বিডি নিউজ” পত্রিকার বাংলা ব্লগ কে । এটি আপনাআপনি তৈরি হয় নি এর পেছনে অনেকের সংগ্রাম এবং শুভ বুদ্ধির মানুষদের হাড় ভাঙ্গা পরিশ্রম এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার তীব্র মনোবাসনা করেছে এতে কোন সন্দেহ নেই । আমার লেখালিখি অনেক আগে থেকেই যদিওবা লেখার মান নিয়ে নিজে সন্তুষ্ট নই । বিশেষ করে “বদলে যাও বদলে দাও” মিছিল ব্লগে যে সমস্ত সম্মানিত লেখক লিখে থাকেন তার মধ্যে আমিই মনে হয় অনভিজ্ঞ এবং শিক্ষানবিস । চেষ্টা করে থাকি গুছিয়ে লিখবো যেটা অনেক সময় হয় আবার অনেক সময় হয় না । অনেক সময় যে লেখাটা লিখে নিজেই সন্তুষ্ট হয় না সেটা পাঠকপ্রিয় হয় আবার অনেক তথ্য উপাত্ত এবং বিশ্লেষণধর্মী লেখা পাঠকপ্রিয় হয় না ।
আশা করি “বদলে যাও বদলে দাও” মিছিল গতানুগতিক ধারার হবে না, বাক স্বাধীনতার ইচ্ছেমত ব্যবহার এখানে থাকবে না । গণতান্ত্রিক রীতিতে কাওকে ব্যান করার পক্ষে না থাকলেও এটা মনে রাখা উচিত “দুষ্ট গরুর চাইতে শুন্য গোয়াল ভালো”। রাজনৈতিক সমালোচনা থাকবে কারন আমি যে রকম ভাবি অন্যকেও তা না ভাবতেই পারেন এটা অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা মানা যায় না । আলোচনার ঝড় উঠতেই পারে কিন্তু সীমা লঙ্ঘন করে কাওকে সরাসরি আক্রমন নীতিবিরুদ্ধ বলে মনে করি । আর যারা এই বিশেষায়িত ব্লগের মর্ম অনুধাবন করতে অক্ষম তাদের লিখার কোন যুক্তি থাকতে পারে না । দরকার সাপেক্ষে এ রকম দৃশ্যমান হলে সতর্ক করা যেতে পারে যাতে সংশোধন আসে তারপরেও কাজ না হলে ব্যান করা হোক । ইদানিং কালে এই ব্লগে যে সব অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে তা নিতান্তই অপমানজনক ।
আমার পড়ার অভ্যাস বিশেষ করে (পত্রিকা) অনেক আগে থেকেই । শুরুতে ইত্তেফাক তারপরে প্রথম আলো যা আজ অবধি অব্যাহত আছে কারন “প্রথম আলো”কে দল নিরপেক্ষ মনে হয় আমার কাছে । আর পাঠক প্রিয়তার কথা নতুন করে না বললেও হবে । এমন গনমাধ্যম চাই যারা সততের পক্ষে থাকবে কথা বলবে জনতার হয়ে , কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এধরনের গণমাধ্যম খুভ আকাল । আশা করি প্রথম আলোর মত “বদলে যাও বদলে দাও” মিছিলেরও একটি মান থাকবে ।
আবার বলি, ব্লগ আঙ্গিনা হওক উম্মুক্ত তবে কলুষমুক্ত । সত্যের পক্ষে, শুভ্রতার পক্ষে পথ চলা হোক অবিরাম, অবিচল । সবার শুভ বুদ্ধির উদয় হোক এ কামনায় করছি ।






S.M.Nazrul Islam , আপনার কথা গুলু এই পোস্টে প্রাসঙ্গিক না ।
We r Muslims , but don’t know what Allah swt said in Quraan.So pls read the Quraan with understanding.
We r not conscious , not united , not democratic , not patient etc. just because we r not properly educated with Islamic Norms.
S.M.Nazrul Islam আপনাকে বিনীত ধন্যবাদ। আপনি হয়ত জেনে থাকবেন বদলে যাও বদলে দাও মিছিল ব্লগটি ধর্ম নিরবতা মেনে চলে। বিষয়টি এমন নয় যে আমরা ধর্ম বিদ্বেষী। অর্থাৎ আমরা এখানে ধর্ম নিয়ে কোন আলোচনাই করতে চাই না। আমরা এই দেশকে নিয়ে, দেশের সমস্যা-সম্ভাবনা নিয়ে, দেশের পরিবর্তন নিয়ে, দেশের যে কোন জরুরি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে চেষ্টা করি। আমাদের এই নীতি যদি সীমাবদ্ধতা মনে করেন তবে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। আশা করি আমাদের ভুল বুঝবেন না। আপনাকে আবারও ধন্যবাদ।
অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা মানে অন্যায়কেই প্রশ্রয় দেয়া , নীরবে সমর্থন জানানো ; নয় কি ?
কিছু কিছু বিষয় নিয়ে নিরপেক্ষতা কাম্য না , যেমন- আমাদের স্বাধিকার আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধ নিয়ে । আমি নিরপেক্ষ বলতে বুঝাতে চেয়েছি – সমালোচনা যে কারো হতে পারে তবে তা যেন হয় সীমা লঙ্গন না করে । এবং অনৈতিক ভাবে ও যেন না হয় তা খেয়াল রাখা উচিত ।
আমার কথা হচ্ছে সব সময় শুভ্রতার পক্ষে , সাদার পক্ষে এবং মানবতার পক্ষেই যেন আমরা সবাই কথা বলি ।
হ্যাঁ আমারও কথা হচ্ছে সব সময় শুভ্রতার পক্ষে , সাদার পক্ষে , মানবতার পক্ষে ; আর যুক্তির পক্ষে এবং অব্যশই সমাজ প্রগতির পক্ষে যেন আমরা সবাই কথা বলি ।সাথে গণমানুষের মুক্তির পক্ষে তো বটেই ।
ধন্যবাদ আপনাকে ।
আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন সতত ।
masud khan ধন্যবাদ। অনেক ভাল লাগল । ঈদের ব্যস্ততায় এই কদিন ব্লগ পড়তে পারিনি ।মনে হচ্ছে মিস করেছি । নারী ব্লগারদের প্রতি বিদ্বেষমূলক মনোভাবটা আমাকে কষ্ট দিচ্ছিল । আপনি লিখেছেন বলে খুশী হলাম ।
আপনার মত আমিও চাই ব্লগ আঙ্গিনা হওক উম্মুক্ত তবে কলুষমুক্ত ।
ভাল থাকুন এবং নিরাপদে পথ চলুন ।
Railway Deptt. is not beyond the control of our corrupted community.So what should be done by our Minister only.The Deptt. has been suffering from incurable disease since long years. Sick railway track,coaches.administration etc.can not be cured overnight until the culture of punishment is introduced at all levels.How come the tickets were issued for a train on its off date ?.Vigorous punishment is due to the concerned officers right now.
মাসুদ ভাই,আপনার লেখার বিষয়বস্তু প্রাসঙ্গিক। ভাল লিখেছেন।
ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন সতত ।
Eid is very close to us . Let us think to start Ramadan on the same date & make Eid on the same date throughout the world together. The first day of the Moon should be same for the whole world as 1st January. Pls see the web http://www.moonsighting.com.
আপনার লেখাটি পড়লাম। ভালো লেগেছে।
লিখতে থাকুন।
রাহা , আপনাকে ধন্যবাদ । আশা করি শুভ্রতার পথে চলবেন ।
ঈদ মোবারক ।
আমাদের পথচলা অনেক কঠিন । ভালো থাকার জন্য সংগ্রাম করতে দ্বিধা নেই কিন্তু আমাদের সংগ্রাম করতে হয় বেঁচে থাকার জন্য । আমরা সহ্যশীল হয়ে বেচে থাকার সংগ্রাম করতেও রাজি । কিন্তু যদি আমাদের পাশে সরকার থাকতো ? এ কথাটা বলার জন্যও আমি লিখছি । এটা আমার অধিকারের কথা , কখনও কখনও আকুতির কথা । আমরা চাই এই কথাগুলো আরো স্পষ্টভাবে বলতে । আমরা চাই শুধু অধিকার নয় সামাজিক সমস্যাগুলো ব্লগে তুলে ধরে তার সমাধান আনতে । মাসুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সাবলিল ভাষায় ব্লগ সুন্দর করার, প্রতিবাদী করার, অতিরিক্ত সমালোচনা না করার বিবৃতি দেওয়ার জন্য । ভালো থাকুন, ভালোর পক্ষে কাজ করুন । পাশে আছি ।
ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা । পথ চলা হওক শুভ্রতার সন্ধানে ।
ঈদ মোবারক ।
জনাব masud khan,
আপনার এই স্পষ্ট বচনেরজন্য অসংখ্য ধন্যবাদ।আমি এই ব্লগ ছাড়া অন্য কোথাও লিখতাম না। লিখতাম না কারন, আমার মনে হয়েছে এখানে লেখকদের মাঝে নানা বিষয়ে মতবিরোধ আছে, লেখা নিয়ে আলোচনা সমালোচনা হয়, কিন্তু তা সবই হয় একটি উদ্দেশ্য কে ঘিরে-চারিপাশের, জীবনে চলার পথে যে বিশৃঙ্খলা, অন্যায়, অনুচিত কাজ হচ্ছে তার বিপরীতে সোচ্চার হওয়া।হ্যাঁ, আমরা এই ব্লগের লেখকরা বদলে যাবার মিছিলে জগ হয়েছি মৌনভাবে। কিন্তু প্রতিমুহূর্তে শানিত বাক্যে কথা বলে ওঠে আমাদের কলম।কলম দিয়ে জীবন যুদ্ধ জয় করা যায় কিনা আমি জানিনা,তাও আমি লেখি।কিছু অন্যায়, কিছু অশামাঞ্জসশ্যতা সয়ে নেতার চাইতে তার বিপরীতে সচেতনভাবে আওয়াজ তোলাকে আমি বেশী শ্রেয় মনে করি।আমি না। এখানে সব লেখক/লেখিকা/ পাঠকও তাই অনুভব করেন বলে আমার বিশ্বাস।
তবে আজকাল ব্লগের পরিবেশ পরিবর্তন হচ্ছে নানাভাবে।নানা মন্তব্যে উথে আসছে দলীয় রাজনীতির বাণী। তার প্রমান হয়ত আপনার লেখায় সুধীজনের(!!!!!!) মন্তব্যে আপনি মনে হয় এতক্ষণে পেয়ে গেছেন। এখন এখানে দেশের যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি, অন্যায়, শোষণ এর কথা বললেই এরা তেড়ে আসে।এদের ব্যবহার দেখলে মনে হয় স্বাধীনতা একটি শিরোনাম মাত্র।স্বাধীনতার আগে ভাষা আন্দোলনে বহু বাঙালি প্রান দিয়েছে কারন তখন শোষকরা বাধ্য করতেন আমাদের উর্দু বলার জন্য।এই ব্লগের দলীয় নীতির অন্ধ অনুসারী কিছু ব্লগ সদস্য যেকোনো লেখা বা মন্তব্যে জেভাবে হেনস্থা করছেন, তা দেখে মনে হয়, বাংলা ভাষা কেন, যেকোনো ভাষায়ই হোক, জীবনের নানা বিশৃঙ্খলা, অশামাঞ্জশতা নিয়ে কথা বলা একেবারে নিষিদ্ধ।আগে ভাষা নিয়ে শোষণ চলত।এখানে বোধ করি কিছু মানুষ মনের কথার উপর শোষণ জরুরি বলে মনে করেন যেহেতু মনের কথা তাদের দলীয় মতের বিপরীতে যাচ্ছে।
সত্যি বলতে কি, বেশ কিছুদিন হল কিছু লেখা লিখে বসে আছি।কিন্তু এখনও পোস্ট করিনি।আমি ভয় পাচ্ছি তা নয়, আমি কিছুটা আশ্চর্যান্বিত, কিছুটা দ্বিধান্বিত, কিছুটা আশাহত।
ভাল থাকবেন।আপনার লেখাতি পরে খুব ভাল লাগল।আশা করি এমন স্পষ্ট বচন ধরে রাখবেন আজীবন
আপু ধন্যবাদ । আসলে ভিন্নমত সহ্য করার শক্তি সবার থাকে না । গত কিছু দিন আগে নারী ব্লগার দের নিয়ে যে সবের অবতারনা হয়েছে তাতে আমি খুভই লজ্জিত এবং নিজেও যেহেতু পুরুষ সমাজের অংশ তাই দায় সারার চেষ্টা করলাম লিখনি দিয়ে । আমি দৃঢ় বিশ্বাস করি – লেখনির হাতের চেয়ে শক্ত কোন হাত আর নেই ।
ভালো থাকবেন এবং আশা করি শুভ্রতার পথে চলবেন ।
ঈদ মোবারক ।
(আমার ব্লগে” আপনি লীগের সমালোচনা করতে পারবেন না , যদি করেও থাকেন তাহলে ভোমরার মত তেড়ে এসে আপনাকে বিষদাঁত বসিয়ে দিবে । শুধু তাই নয় আপনার পূর্ব পুরুষ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত একে একে সবাইকে ধরে গালিগালাজ করবে। “মুক্তমনা ব্লগে” সাধারণত যারা কোন ধর্মে আস্থা পোষণ করেন না তারাই লিখে থাকেন । “সচলাতয়ন” ও একই ধরনের বলা যায় । “সামহয়ারইন” ব্লগ সবার জন্য উম্মুক্ত তবে এখন ব্লগে লেখার মান অনেকটা পড়তির দিকে বলে মনে হয় । “সোনার বাংলা” ব্লগ জামাতিদের, এখানে সাধারণত এদের আজ্ঞাবহ লেখকরা লিখে থাকেন ।) তথ্যগুলো জানতে পেরে ভালো লাগছে।
তথ্য গুলু জেনে আপনি উপকৃত হয়েছেন তা খুভ ভালো লাগলো ।
ভালো থাকবেন ।
ঈদ মোবারক ।
SORRY FOR MY ENGLISH WORD TYPING, JONAB MASUD PATAN APNI LIKHECHILEN “আমার ব্লগে” আপনি লীগের সমালোচনা করতে পারবেন না , যদি করেও থাকেন তাহলে ভোমরার মত তেড়ে এসে আপনাকে বিষদাঁত বসিয়ে দিবে । শুধু তাই নয় আপনার পূর্ব পুরুষ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত একে একে সবাইকে ধরে গালিগালাজ করবে । “মুক্তমনা ব্লগে” সাধারণত যারা কোন ধর্মে আস্থা পোষণ করেন না তারাই লিখে থাকেন । “সচলাতয়ন” ও একই ধরনের বলা যায় । “সামহয়ারইন” ব্লগ সবার জন্য উম্মুক্ত তবে এখন ব্লগে লেখার মান অনেকটা পড়তির দিকে বলে মনে হয় । “সোনার বাংলা” ব্লগ জামাতিদের, এখানে সাধারণত এদের আজ্ঞাবহ লেখকরা লিখে থাকেন ।
এত সব ব্লগের ভিড়ে অনন্য মনে হয়েছে “বদলে যাও বদলে দাও” মিছিল এবং “বিডি নিউজ” পত্রিকার বাংলা ব্লগ কে । এটি আপনাআপনি তৈরি হয় নি এর পেছনে অনেকের সংগ্রাম এবং শুভ বুদ্ধির মানুষদের হাড় ভাঙ্গা পরিশ্রম এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার তীব্র মনোবাসনা করেছে এতে কোন সন্দেহ নেই.
MASUD PATAN APNAR LIKHAY ONEK KISU TE SONDEHO NA THAKA SABABIK. KARON BLOG TA APNADER. R “বদলে যাও বদলে দাও” BLOG TI RAJAKR SOMORTHITO TA APNI NIJER LIKHAY PROMAN DIYECHEN, KARON APNI EKTI DOLER NAAM MENTION KOREN NI,
EKJON NASTIQ SOMPADITO NEWSPAPER R BLOG KEMON HOTE PARE EKTU BHEBE NIN. 40 BOCHOR POR O EKHONO RAJAKAR ER GOSTIR SES HOLONA. BISES EK BEKTIR KHOMAY BECHE JAWA RAJAKAR ER DOL AJO PORIKOLPONA KORE JACHHE DES K ABAR KIVHABE PAKISTANIDER HATE TULE DEYA JAY.
RAJAKAR ER BLOG E RAJAKAR CHARA ONNO KARO PROBESH NISHED.
“GOTI DOVENA NAAM E TAAL PUKUR”
SAME SAME
“বদলে যাও বদলে দাও” MICHIL.
mdmafiz আপনার কথা আমি কিছুই বুঝি নি , দয়া করে বাংলায় লিখেন । আর ইংলিশে লিখলেও লিখতে পারেন । কিন্তু ইংরেজি কে এভাবে লিখেছেন তাতে বুঝতে সমস্যা হচ্ছে ।
মন্তব্য করার জন্য অভিনন্দন ।
ঈদ মোবারক ।
জনাব mdmahfiz—
মাসুদ খানের লেখায় আপনার মন্তব্যটি দেখলাম। আপনি বদলে যাও বদলে দাও ব্লগটিকে এক হাত নিয়েছেন। নিতেই পারেন, কেননা পছন্দ- অপছন্দ একেবারেই ব্যাক্তিগত বিষয়। আপনার যা ভালো লাগে, আমার তা ভালো নাও লাগতে পারে। তবে কিছু কথার অযথা সম্প্রসারণ আপনি করেছেন যা না করলেও হতো। দলীয় করণের মারপ্যাঁচে ব্লগটিকে অযথাই কালোবর্ণে রাঙাচ্ছেন। নাস্তিকতা বা আস্তিকতা কি বাইরে থেকে পুরোটা বোঝা যায়? মনের খবর তো শুধু স্রষ্টাই রাখেন, তাই না? হয়তো দেখা যাবে, সুন্নতের ভালোবাসায় কারো মুখে দাঁড়ি আছে, অথচ তাকে জঙ্গি, জামাত- শিবিরের তকমা সেঁটে দেওয়া হল। এরূপ ঘটছে অহরহ। সব ব্লগেই সব ধারার মানুষ জন লেখে, পাঠ করে, আলোচনা- সমালোচনায় অংশ নেয়। কিন্তু দল মত ধরে তো আর আকাউন্ট খোলা- বন্ধ করা যায়না।
প্রতিটি সরকারের দোষ আছে। কেউ ধোঁয়া তুলসী পাতা নয়। হয়তো এক এক সরকার এক এক নীতিকে প্রাধান্য দেয়, বিধায় তাদের নির্দিষ্ট কিছু সফলতা ঠিকই আসে।
লেখকের বৈশিষ্ট্য কী? লেখক স্বাধীন- সে তাবৎ ধরণীকে কেটে কুটে একাকার করতে পারে, আবার মনোরম সজ্জায় রচনা করে সপ্নকল্পনা গৃহ। কোন সরকারের পান থেকে চুন খসলে রক্ষা নেই- লেখকের চোখে, কেননা সে সবচেয়ে বড় সমালোচক।
আপনার দৃষ্টিতে মাসুদ সাহেব হয়তো অন্য ব্লগগুলোকে ধুয়ে দিয়েছেন প্রবল বর্ষণে, যেটা তিনি আরেকটু গোপন রাখলেই পারতেন, তাই না? এটাই হয়তো আপনার মনঃখেদ, জনাব মাফিজ।
গত ৬ মাসের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এখানে দল-মত নির্বিশেষে সবার চিন্তার কমন পয়েন্ট এর উপর আলোচনা হয়। তাই অন্য পাঠকদের বলছি, আলোচনা- লেখা এবং মন্তব্যের অন্তর্নিহিত ভাষা তাৎপর্য বুঝতে হবে। অহেতুক নিচু দরের বিতর্ক অনভিপ্রেত।।
আমার এই কথা গুলো কারো মন জুগিয়ে চলার জন্য নয়। যা ভাবি- তাই লিখি, তাই বলি– এই নীতিতে পথ চলছি।
না কোন কথা হবে না , এ রমক ই চাই । ভালো কে ভালো আর মন্দ কে মন্দ সবাই বলতে পারে না । তাজ ভাই – স্যালুট দিয়ে দাড়িয়ে গেলাম আমি ।পরিবর্তন চাই , ইতিবাচক পরিবর্তন । এমন সমাজ চাই যেটা মানবতার তরে পরিচালিত হবে ।
আমি নিজেকে নিজের ভেতরে প্রতিনিয়ত গড়ে তুলছি , কারন আদর্শের মৃত্যু হয় না ।
আপনাকে সংগ্রামি অভিনন্দন ।
আমরা আসলে এখনও শিখলাম না যা ভালো তা এককথায় ভালো বলতে ! আগের পিছের অনেক ঘটনা টেনে বর্তমান ভালোকেও নষ্ট করে দিতে পারি ইচ্ছা করলেই কিন্তু ইচ্ছা করলেই কি পারি একটি ভালো কাজের সূচনা করতে ?
সবাই ভেবে দেখবেন কথাটা ।
সাইদ ভাই, অতীত কে আঁকড়ে ধরে থাকলে তো ভবিষ্যৎ অন্ধকার , আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কে গড়বো । আর আমি আগেও বলেছি ভিন্নমত সবাই সহ্য করতে পারে না ।
ধন্যবাদ আপনাকে ।
লেখাটি পড়লাম, জনাব মাসুদ খান। লেখাটির প্রতিটি বর্ণ, শব্দ, বাক্য- আমার কাছে অর্থপূর্ণ মনে হয়েছে। অযথা বাগাড়ম্বর কিছু নেই। আরেকটা বিষয়, ইভ টিজিং নিয়ে বোনদের মধ্যে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর ম্যাডাম ফারহানা সম্ভবত অনেক দিন অনুপস্থিত। কারণ অবশ্য অজানা !!
অন্যান্য কিছু ব্লগে আর আট দশ জনের মত আমি বা আমরাও লিখি এবং পাঠ অব্যাহত রাখি। তবে এই ব্লগ টাকে আমার গত ৬ মাস বেশ আপন আপন লাগে। এখানে লিখতে গেলে অন্যরকম এক দায়বদ্ধতা অনুভব করি। কেন যেন মনে হয় দেশমাতাকে নিয়ে সর্বোত্তম লেখাটাই রচনা করি।
হুব্বুল ওয়াত্নি মিনাল ঈমান- স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। আশা করাই যায়, উন্নত এই প্রেমে উজ্জীবিত হবে সবাই।
তাজ ভাই , আপনাকে ধন্যবাদ আমাকে উৎসাহ প্রদানের জন্য । ফারহানা আপুর ব্যাপারটা আসলে খুভ ই দুঃখজনক । আশা করি নব দিগন্তের পথ চলায় উনি পিছপা হবেন না ।
ঈদ মোবারক ।
masud khan…আপনি অনেক সঠিক একটা লেখা লিখেছেন, আমার পত্রিকা পড়ার হাতে খড়ি বিচ্ছু দিয়ে মানে তখন অনেক ছোট ছিলাম তাই পত্রিকার অন্য পাতা পড়া হত না… তবে হঠাৎ করে হকার এক দিন আমাদের প্রথম আলো পত্রিকা দিল হাতে তুলে দিল আলপিন…। তখন একটু বয়স হয়েছে … সে দিন কিছু পাতা পড়ে দেখেছিলাম্, তারপর থেকে আজ পর্যন্ত প্রথম আলোর সাথেই পথ চলা…আমারও কয়েকটা ব্লগে লেখা ও পড়ার অভিজ্ঞতা আছে … বদলে দাও বদলে যাও সম্পর্কে আপনার অভিমত সম্পূর্ণ সঠিক…… তবে আমার একটা ছোট অভিযোগ আছে তা হল…। আমরা মনে হয় এখন অনেক সময় একটা লেখা ভেতরে কেমন তার থেকে কে লিখেছেন তার উপর বেশি গুরত্ত দিচ্ছি এবং মন্তব্য করছি তাতে করে একটা সময় পক্ষপাত দুষ্ট একটা ভাব চলে আসবে এই ব্লগে তাই এই মনোভাব থেকে আমাদের বেড়িয়ে আসা উচিৎ কি বলেন??? …।
শাহিন ভাই, ধন্যবাদ আপনাকে ।
আশা করি প্রথম আলো চিরদিন ই সাদার পক্ষে আমাদের মাটি ও মানুষের পক্ষে কথা বলা অব্যাহত রাখবে ।
ঈদ মোবারক ।
masud khan বিনীত ধন্যবাদ আপনাকে। ব্লগ ও ব্লগের পরিবেশ নিয়ে চমৎকার নিবন্ধ লিখেছেন। আমরা আনেকেই পরিষ্কার হতে পারব এই জগত সম্পর্কে। ব্লগ দিয়ে দেশে বিপ্লব ঘটানো যাবে কিনা সেরকম বিতর্ক আমরা তুলতে চাই না। আমরা দেশের মানুষের মৌলিক অধিকারগুলোই নিশ্চিত করতে পারছি না। বর্তমান রাজনৈতিক সংস্কৃতি আমাদের সকল অগ্রগতির প্রতিবন্ধক হয়ে উঠেছে। সেটা রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতারাও ভালো করে বোঝেন। দলীয় ব্যানারে যে কথাগুলো বলতে চান সেটা বলতে পারছেন না। বাইরে এসে বলেন।
আমাদের বুদ্ধিবৃত্তিক জ্ঞানের চর্চা সীমাবদ্ধ হয়ে পড়েছে। বুদ্ধিজীবীরাও দুই দলকে মাথায় রেখে কথা বলছেন, লেখালেখিতেও সেটা প্রকাশ করছেন। দেশের মানুষ এই বন্দীদশা থেকে বেরিয়ে আসতে চাইছে। সেরকম বিশ্বস্ত রাজনৈতিক দল ও নেতা খুজেঁ পাচ্ছে না। ৯০এর পর বাংলাদেশের সকল রাজনৈতিক দল একটি রাজনৈতিক রূপরেখায় স্বাক্ষর করেছিল। কিন্তু নতুন সরকার গঠনের পরই সেটা ছুঁড়ে ফেলা হয়। আমরা ক্রমেই একটি গণতান্তিক নামধারি স্বৈরাচারী রাজনৈতিক পরিবেশে আটকে গেছি।
পরিবর্তনে আমাদেরই এগিয়ে আসতে হবে। সবসময় মানুষের পাশে থাকতে হবে। এটা একজন কবি কবিতা লিখে যেমন মানুষের পাশে থাকতে পারেন, একজন সাহিত্যিক তার গল্প- উপন্যাসের মধ্যে দিয়ে, একজন চিত্র শিল্পী তার চিত্রকর্মের মাধ্যমে। এভাবে আমরা শিক্ষিত সমাজের সকল প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারি। হতাশ হলে চলবে না। আমাদেরকেই এগিয়ে আসতে হবে, উদ্বুগ্ধ করতে হবে, আস্থা জাগাতে হবে, বিশ্বাস দিতে হবে। চেতনাকে শাণিত করতে হবে প্রতিক্ষণে। আমরা সেরকম একটি পরিবেশ তৈরিতে আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই, আমাদের সবটুকু সামর্থ দিয়ে পাশে থাকতে চাই।
বদলে যাও বদলে দাও মিছিল এদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষের সাথে থাকতে চায়। এজন্য তাদের সমস্যার ইস্যুগুলি নিয়ে কথা বলার পরিবেশ তৈরি করে দিতে চায়। আমরা হঠাৎ করে কিছু করতে চাই না। মানুষকে সঙ্গে নিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। আমরা যদি সবাই বিশ্বাস করতে শিখি এবং সেভাবে আমরা এই ব্লগে লিখে যেতে পারি তবে অবশ্যই আমরা জয়ের দিকে এগিয়ে গেত পারব। এটি দেশ নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য প্লাটফর্ম হয়ে উঠুক। পাবলিক ইউনির্ভারসিটি হয়ে উঠুক। আমরা যদি নোংরাদের বুঝিয়ে দিতে পারি এটা দেশকে পরিবর্তন আনার জন্য একটি কাজের জায়গা তবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কুলষমুক্ত করার কথা কখনও যেন আমাদের বলতে না হয়।
আপনাকে আবারও ধন্যবাদ।
মাসুদ ভাই, খুব ভাল লাগল। আপনাকে ধন্যবাদ সময়োপযোগী লেখাটির জন্য। ধন্যবাদ কর্তৃপক্ষকে পোষ্টটি ষ্টিকি করার জন্য। সকল ব্লগারের উচিৎ এই পোষ্টটির অন্তর্নিহিত ভাবটি বুঝতে চেষ্টা করা। তা হবে ব্লগ এবং ব্লগার উভয়ের জন্যই মঙ্গলজনক।