বছর ঘুরে আবার এল পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে এই আনন্দময় উৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। মা-বাবা ও স্বজনদের সঙ্গে এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ঢাকা থেকে ইতিমধ্যে বাড়ি গেছেন এবং এখনো অনেক মানুষ বাড়ির পথে রয়েছেন। ঈদের এই আনন্দ আমরাও ভাগ করে নিতে চাই বদলে যাও বদলে দাও মিছিলের প্রিয় পাঠক লেখকসহ শুভানুধ্যায়ীদের সঙ্গে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
এই আনন্দ-উৎসবের আয়োজনে আমাদের কর্মকোলাহলমুখর জীবনেরই উদযাপন। এই উৎসব জীবনকে নতুন করে রাঙানোর উৎসব। সব সংকীর্ণতা ও ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলিত হওয়র উৎসব। পরস্পরের সৎ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদের আগমনী সুরেও বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সমাপ্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে।
মানুষে মানুষে মিলনের উৎসব যখন আসে, তখন এটাও ভাবতে হয় যে, আমাদের দেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মানুষে মানুষে বৈষম্য প্রকটতর হচ্ছে। দারিদ্রসীমার নিচে বাস করে বিপুল সংখ্যক মানুষ, আর খুবই অল্পসংখ্যক মানুষের হাতে পুঞ্জীভূত হয়েছে বিপুল পরিমান অর্থবিত্ত। খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত বিপুলসংখ্যক মানুষের এই দেশে যখন ঈদের মতো আনন্দোৎসব আসে, তখন ঈদের আনন্দ সর্বজনীন হওয়ার পথে বড় বাধা থেকে যায়। ঈদ আমাদের সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবনযাপনে। ঈদ নিছক আনুষ্ঠানিকতা নয়, জীবনকে নবায়ন করার আহ্বান।






আসুন সবাই আমরা একটি মিতব্যয়ীতার ঈদ করি ।
আমরা সকলে জানি ঈদ সবার জন্য সমান হয়ে আসেনা । অনেক পার্থক্য থেকে যায় নিম্নবিত্ত, মধ্যবিত্ত আর উচ্চবিত্তের ঈদ পালনের ধরনে । আর পার্থক্যের বলি হয় আমাদের সমাজেরই কিছু সুবিধা বঞ্চিত মানুষ । যাদের মধ্যে শিশুদের সরল মুখ অপ্রাপ্তিতে আমাদের মনের হাহাকার বাড়িয়ে অনেক বেশী । আমাদের বাচানো খাবারে বা একটি অল্পদামে ক্রয় কৃত পোষাকে এই সুবিধা বঞ্চিত মানুষ কিছুটা হলেও আমাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে ।
আমাদের এই ভাবনা টুকু অনেক পরিবারে ঈদের ভালো খাবারও জুইয়ে দিতে পারে । সবাইকে ঈদের পবিত্র শুভেচ্ছা ও ভালোবাসা । ঈদ প্রতিটি মানুষের মধ্যে নিরাপদ জীবনের আনন্দ বয়ে আনুক ।
ভালো থাকুন, ভালো কাজের মধ্যে থাকুন ।
ঈদ মোবারক ।
বদলে যাও বদলে দাও মিছিলের সকল ব্লগার ও পাঠক কে ঈদের অনেক অনেক শুভেচ্ছা । পবিত্র ঈদ সকলের জীবনে বয়ে আনুক অফুরান শান্তি ও কল্যাণ এই প্রত্যাশায় – ঈদ মুবারক …………।
বদলে যাও বদলে দাও মিছিলের কতৃপক্ষ,প্রিয় পাঠক, লেখকসহ শুভানুধ্যায়ীদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।ঈদ মোবারক।
বদলে যাও বদলে দাও , আমার লেখা ” ধর্ম নিরপেক্ষতা, একজন আদর্শ মুসলিম … এবং আমরা ‘” শিরোনামে যে পোস্ট টি পর্যবেক্ষণের জন্য জমা দেয়া হয়েছে তা খুজে পাচ্ছি না কেন???