Home » ফিচার2 » ঘুরে দাঁড়ানোর সময়

ঘুরে দাঁড়ানোর সময়

8,426 বার পঠিত

আমি সিলেটে থাকি, মাঝে মাঝেই ঢাকায় যেতে হয়। পুরোনো একটা লক্কড়ঝক্কড় মাইক্রোবাসে আমি ঢাকায় যাই। আমার ড্রাইভার, যে এখন আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছে, খুব সাবধানে গাড়ি চালায়, কখনো কোনো ঝুঁকি নেয় না। তার পরও আমি সবিস্ময়ে আবিষ্কার করি, বিশাল দৈত্যের মতো বাস-ট্রাক প্রতিমুহূর্তে অন্য গাড়িকে ওভারটেক করার জন্য আমাদের লেনে চলে আসছে, আর মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য আমাদের নিজের লেন ছেড়ে রাস্তার পাশে নেমে যেতে হচ্ছে। একবার-দুবার নয়, অসংখ্যবার। ঢাকা পৌঁছানোর পর কিংবা ঢাকা থেকে সিলেটে পৌঁছানোর পর আমি আমার মাকে ফোন করে বলি, নিরাপদে পৌঁছেছি। আমার মা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমাতে যান।
অনেক দিন ভেবেছি, ব্যাপারটা নিয়ে কিছু একটা লিখি। তারপরই মনে হয়েছে, লিখে কী হবে। আমার মতো মানুষেরা, যারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করি, তাদের নিয়ে দেশের বড় বড় হর্তাকর্তার কতটুকু মাথাব্যথা আছে? দেশের মন্ত্রী আগে-পিছে পুলিশের গাড়ি নিয়ে সাইরেন বাজাতে বাজাতে যখন এই পথ দিয়ে যান, তাঁরা কি কখনো কল্পনা করতে পারেন দেশের এই রাস্তা কত বিপজ্জনক? একটিবার, শুধু একটিবার যদি আমি কোনো একজন মন্ত্রীকে আমার লক্কড়ঝক্কড় মাইক্রোবাসে বসিয়ে ঢাকা থেকে সিলেট কিংবা সিলেট থেকে ঢাকায় আনতে পারতাম, তাহলেই সবকিছু অন্য রকম হতে পারে!
গত বছরের ডিসেম্বর মাসে গণিত অলিম্পিয়াডে সিলেট থেকে কুমিল্লায় যাচ্ছি। ভাড়া গাড়ি, ড্রাইভার অপরিচিত, আমি খুব সতর্ক হয়ে ড্রাইভারের প্রতিটি ওভারটেক, প্রতিটি মোড় লক্ষ করছি। কিছু বোঝার আগে হঠাত্ করে সে সামনে আরেকটি বাস কিংবা ট্রাককে মেরে বসল। গাড়ি টুকরো টুকরো হয়ে গেছে। আমার একজন সহকর্মী নিজের সিট থেকে উড়ে গিয়ে জানালার কাচে পড়েছেন। মাথা ফেটে রক্ত পড়ছে। আমরা গাড়ি থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা গাড়ি থামানোর চেষ্টা করছি আমাদের আহত সহকর্মীকে বাঁচানোর জন্য। দামি পাজেরো গাড়ি গতি কমিয়ে দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে যাওয়া গাড়িটাকে একনজর দেখে হুশ করে বের হয়ে যায়, থামে না। শেষ পর্যন্ত থামল একটা ট্রাক। ট্রাক ড্রাইভারের পাশে বসিয়ে রক্তাক্ত সহকর্মীকে হাসপাতালে নিয়ে গেলাম। তখন একবার ভেবেছিলাম কিছু একটা লিখি। পরে মনে হলো, কী হবে লিখে? প্রতিদিন কত মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে, আমরা তো শুধু আহত হয়েছি!
গত বছর জুলাইয়ের শেষে আরিচার রাস্তায় দুর্ঘটনায় রিজিয়া বেগম আর সিদ্দিকুর রহমান মারা গেলেন। দুজনই অত্যন্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সিদ্দিকুর রহমান আমাদের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। মাত্র কিছুদিন আগে আরেকটা দুর্ঘটনায় তাঁর দুজন মেয়ে মারা গিয়েছিল। রিজিয়া বেগমকে আমি অনেক দিন থেকে চিনি। গণিত অলিম্পিয়াড যখন শুরু হয়, তখন রাজবাড়ীতে একটা অলিম্পিয়াডে তিনি এসেছিলেন। বিটিসিএলের বোর্ড মিটিংয়ে তাঁর সঙ্গে অনেক মিটিং করেছি। যখন শুনতে পেয়েছিলাম একজন রিজিয়া বেগম মারা গেছেন, তখন মনে মনে দোয়া করেছি যেন অন্য কোনো রিজিয়া বেগম হয়। কিন্তু আমার দোয়া কাজ করেনি। খবরের কাগজে তাঁর ছবি দেখে বুকটা ভেঙে গিয়েছিল। কী ভয়ংকর একটি দুর্ঘটনা! মনে হলো, খবরের কাগজে একটু লিখি। তারপরই দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বলেছি, কী হবে লিখে? আমি এই দুজনকে চিনি বলে কষ্ট পেয়েছি। প্রতিদিন যে কত শত মানুষ মারা যাচ্ছে, তাদের আপনজনেরা কষ্ট পাচ্ছে, তখন কি আমি তাদের নিয়ে কিছু লিখেছি? সেই মৃত্যুগুলো কি শুধু একটা পরিসংখ্যান নয়?
জুলাই মাসের ১১ তারিখে মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪০ জনের বেশি বাচ্চা মারা গেল। কোনো মৃত্যুকেই কেউ কখনো গ্রহণ করতে পারে না, আর সেই মৃত্যু যখন হয় একটি শিশু কিংবা কিশোরের্ততখন সেটি মেনে নেওয়া অসম্ভব হয়ে যায়। আর সে রকম মৃত্যু একটি-দুটি নয়, ৪০টির বেশি। আমার অনেক বড় সৌভাগ্য, আমার টেলিভিশন নেই! যদি থাকত তাহলে টেলিভিশনে স্বজন হারানো কান্না দেখে, ফুটফুটে বাচ্চাগুলোর নিথর দেহ দেখে আমি নিশ্চয়ই অস্থির হয়ে যেতাম। খবরের কাগজের পৃষ্ঠাগুলো দেখে আমার বুক ভেঙে গেছে। আমার মনে হয়েছে, পৃথিবীর অন্য যেকোনো দেশ হলে সেই দেশের যোগাযোগমন্ত্রী নিশ্চয়ই পদত্যাগ করতেন। সরকার টালমাটাল হয়ে যেত। আমাদের দেশে কিছুই হলো না। এই দেশ ৪০টি কিশোরকে ধীরে ধীরে ভুলে গেল। ভাবলাম, পত্রিকায় নিজের ক্ষোভটা লিখ্তিতার পরই মনে হলো, কী হবে লিখে?
আগস্টের ২ তারিখ ভোরবেলা আমার ফোন বেজে উঠেছে, আমার একজন সহকর্মী নরসিংদী বাস অ্যাকসিডেন্টের ভেতর থেকে ফোন করেছে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, ‘স্যার, চারদিকে শুধু লাশ আর লাশ!’ না, কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, একজন রিকশাওয়ালা আমার সহকর্মীকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে হাসপাতালে নিয়ে গেছে। তাকে বসিয়ে বলেছে, আমি যাই, অন্যদের নিয়ে আসি।’ আমাদের যোগাযোগমন্ত্রীদের দেখে (কিংবা নৌপরিবহনমন্ত্রী কিংবা অন্য মন্ত্রী) যখন আমরা দীর্ঘশ্বাস ফেলি, ঠিক তখনই আমরা দেখি, এই রিকশাওয়ালার মতো মানুষজন চারপাশে আছে বলেই দেশটি টিকে আছে। মন্ত্রী মহোদয়রা এই দেশটিকে ধরে রাখেন না্তএই রিকশাওয়ালার মতো মানুষেরা দেশটাকে বুক আগলে ধরে রাখেন। আমার সহকর্মীকে ঢাকার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার সময় খবর পেলাম ১৬ জন মারা গেছে। অন্য সব দুর্ঘটনার মতো এটাও মুখোমুখি সংঘর্ষ। আমার মনে হলো, কিছু একটা লিখি। আবার মনে হলো, কী হবে লিখে? সেই একই দিনে একই রাস্তায় অন্য একটি দুর্ঘটনায় আরও একটি পরিবার শেষ হয়ে গেছে, আমি কি তাদের নিয়ে দুর্ভাবনা করেছি? করিনি। স্বার্থপরের মতো শুধু নিজের আপনজনের কথা লিখব?
আগস্টের ১৩ তারিখ একটা আনন্দানুষ্ঠানে বসে আছি। তখন একটা এসএমএস এল, গাড়ি দুর্ঘটনায় তারেক মাসুদ মারা গেছেন। দুর্ঘটনায় আহত হলে যত কমই হোক, কিছু একটা আশা থান্ডে‘মারা গেছে’ কথাটি এত নিষ্ঠুর, সবকিছু শেষ। আমার পাশে আমার স্ত্রী বসে ছিল। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ আমাদের বহুদিনের পরিচিত, সেই যুক্তরাষ্ট্রের প্রবাসজীবন থেকে। তাকে খবরটা দিতে হব্তেআমি তবু চুপচাপ বসে রইলাম। যদি পাঁচ মিনিট পরও দিই, তাহলে সে মানুষ পাঁচ মিনিট পরে কষ্ট পাবে!
আমি প্রতিদিন অনেকগুলো খবরের কাগজ পড়ি। তারেক মাসুদের মৃত্যুর পরের দিন আমি খবরের কাগজগুলো পড়তে পারিনি। ভাঁজ করে সরিয়ে রেখেছি। যেন খবরের কাগজ সরিয়ে রাখলেই কষ্টটা সরিয়ে রাখা যায়। আমার মনে হলো, কিছু একটা লিখি। প্রথমবার আমি লিখতে বসেছ্তিকী লিখব? একটি কথাই লেখার আছে, যদিও আমি প্রতিটি ঘটনার সময় ‘দুর্ঘটনা’ শব্দটি ব্যবহার করেছি। আসলে এর একটিও কিন্তু দুর্ঘটনা নয়, প্রতিটি একধরনের হত্যাকাণ্ড।

২.
আমরা যে পাকিস্তানকে ছুড়ে ফেলে দিয়ে নিজের দেশকে স্বাধীন করেছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। আমি প্রতিদিন যখন খবরের কাগজ খুলি, তখন চোখে পড়ে পাকিস্তানের কোথাও না কোথাও কোনো জঙ্গি, কোনো তালেবান বোমা মেরে ৩০-৪০ জন মানুষকে মেরে ফেলেছে। পাকিস্তান নামক এই দুর্ভাগা দেশটিকে দেখে এখন আমার করুণা হয়।
আমাদের দেশে জঙ্গিদের উত্পাত নেই। খবরের কাগজে জঙ্গিদের খবর আসে না তা নয়; কিন্তু সেগুলো হচ্ছে তাদের ধরার খবর। এই দেশের মানুষ জঙ্গি বা মৌলবাদকে কখনো প্রশ্রয় দেয়নি, কখনো দেবে না। এই দেশে জঙ্গিদের হাতে প্রতিদিন ৩০-৪০ জন মানুষ নৃশংসভাবে মারা যায় না।
কিন্তু প্রতিদিন দুর্ঘটনায় ৩০-৪০ জন মারা যায়। তাহলে পাকিস্তানের সঙ্গে আমাদের পার্থক্য কী থাকল? খবরের কাগজে মৃত্যুর খবরটা পরিসংখ্যান হিসেবে দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কখনো খেয়াল করি না যে প্রতিটা মৃত্যুই আসলে কোনো না কোনো পরিবারের আপনজন হারানোর হাহাকার। সেই হাহাকারগুলো কত মর্মন্তুদ হতে পারে, সেটা আমরা তারেক মাসুদ কিংবা মিশুক মুনীরের মৃত্যু দিয়ে বুঝতে পারি। দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা যায় দেশের সাধারণ মানুষ। একেকটি মৃত্যুতে একেকটা পরিবার ধ্বংস হয়ে যায়। যারা আহত হয়ে বেঁচে থাকে, তাদের চিকিত্সার ব্যবস্থা করতে গিয়ে একেকটি পরিবার সর্বস্বান্ত হয়ে যায়। এই দেশের অর্থনীতির ওপর এর চাপ নিয়ে আলোচনা হয়, কিন্তু মানবিক বিপর্যয়ের কথাটি কি কেউ ভেবে দেখবে না?

৩.
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কিছুদিন আগে কোনো রকম পরীক্ষা ছাড়াই ২৪ হাজার ড্রাইভিং লাইসেন্স চেয়েছেন। তিনি নৌপরিবহনমন্ত্রী, যদি লঞ্চের সারেং চাইতেন, আমি বুঝতে পারতাম। রাস্তায় গাড়ি চালানোর ড্রাইভার চাওয়ার অধিকার তিনি কোথা থেকে পেয়েছেন, আমি সেটা বুঝতে পারছি না। বিষয়টা অনেকটা অশিক্ষিত ২৪ হাজার মানুষকে স্কুলের মাস্টার করে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবদার করার মতো। (তিনি সম্ভবত যুক্তি দিতে পারতেন, মাস্টারদের লেখাপড়া জানতে হবে কে বলেছে? বইয়েই তো সব লেখা আছে, মাস্টাররা ছাত্রদের পেটাবে, ছাত্ররা পড়বে!)
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কথায় দেশের মানুষ অসম্ভব বিরক্ত হয়েছ্তেপত্রপত্রিকা খুললে কিংবা কম্পিউটার স্পর্শ করলেই সেটা বোঝা যায়। আমি কিন্তু তাঁর কথায় খুব খুশি হয়েছি দুই কারণে। প্রথম কারণটি হচ্ছে, যে কথাটা দেশের মানুষকে বোঝাতে আমাদের জান বের হয়ে যেত, সেই কাজটি মন্ত্রী মহোদয় আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন। আমরা এখন তাঁর দিকে আঙুল তুলে দেখিয়ে বলতে পারি, এটাই হচ্ছে সমস্যা! একজন মন্ত্রী যদি বিশ্বাস করেন যে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িকে ডানে-বাঁয়ে নিতে পারাটাই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার একমাত্র যোগ্যতা, তাকে নিয়মকানুন কিছুই জানতে হবে না, গরু ও ছাগলের পার্থক্যটা জানলেই হবে, তাহলে আমরা কেন রাস্তাঘাটের বাস-ট্রাকের ড্রাইভারদের দোষ দিই? তাদের বেশির ভাগই তো গাড়িটা চালাতে পারে, ট্রাফিক আইন কী, সেটা কেন মানতে হবে তার বিন্দুবিসর্গ জানে না, জানার প্রয়োজন আছে, সেটাও জানে না। যারা জানত তাদেরও মন্ত্রী মহোদয় বলে দিয়েছেন, আর জানার প্রয়োজন নেই।
বেশ কিছুদিন আগে আমি নামীদামি একটা বাস কোম্পানির দামি ভলভো বাসে করে যাচ্ছি। দেখতে পেলাম, বাস ড্রাইভার অন্য গাড়ি ওভারটেক করার জন্য একটু পর পর পাশের লেনে উঠে সামনের দিক থেকে ছুটে আসা গাড়িকে সরে যেতে বাধ্য করছে। কিছুক্ষণ পর ব্যাপারটা আমার আর সহ্য হলো না, আমি ড্রাইভারের কাছে গিয়ে বললাম, ‘এই বাম দিকের লেনটি আপনার, আপনি এই লেন দিয়ে যাবেন। ডান দিকের লেনটি যারা আসছে তাদের জন্য। কাউকে ওভারটেক করার জন্য আপনি ডান দিকের লেনে উঠতে পারবেন শুধু যখন এটা ফাঁকা থাকবে তখন। এই লেনে যদি একটা মোটরসাইকেলও থাকে, আপনি তখন ওখানে উঠতে পারবেন না। বুঝেছেন?’
বাসের ড্রাইভার কিছুক্ষণ আমার দিকে হতভম্বের মতো তাকিয়ে রইল; তারপর বলল, ‘স্যার, আমি এত বছর থেকে বাস চালাই, আপনার আগে আমাকে কেউ এই কথা বলে নাই!’
আমি এবার ড্রাইভারের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এই হচ্ছে অবস্থা। আমাদের দেশে প্রতিদিন ৩০ থেকে ৫০ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়। সৃষ্টিকর্তার এই দেশের জন্য একধরনের মায়া আছে, সেই জন্য সংখ্যাটি মাত্র ৩০ থেকে ৫০। প্রকৃত সংখ্যাটি হওয়ার কথা তার থেকে ১০ গুণ বা ১০০ গুণ বেশি। এই দেশে প্রতিমুহূর্তে কোনো না কোনো রাস্তায় দুটি গাড়ি মুখোমুখি ছুটে আসতে আসতে শেষ মুহূর্তে একেবারে এক সুতো ব্যবধানে পাশ কাটিয়ে চলে যাচ্ছ্তেপৃথিবীর আর কোথাও এত ভয়ংকরভাবে গাড়ি চালানো হয় না।
নৌপরিবহনমন্ত্রী বলেছেন, ড্রাইভারদের লেখাপড়া জানার দরকার নেই, গরু ও ছাগলের পার্থক্য জানলেই হবে! (কেন গরু আর ছাগল বলেছেন, সেটি এখনো রহস্য, যদি বলতেন বাস আর ট্রাকের পার্থক্য জানলেই হবে কিংবা ক্যাব আর টেম্পোর পার্থক্য জানলেই হবে, কিংবা রিকশা আর স্কুটারের পার্থক্যটা জানলেই হব্তেতাহলেও একটা কথা ছিল।) মন্ত্রী মহোদয় নিশ্চয়ই জানেন না গাড়ি চালানোর অন্তত দুই ডজন নিয়ম আছে, যেগুলো পড়ে শিখতে হয় (রাস্তায় কোন ধরনের চিহ্ন থাকলে কোন দিকে যেতে হয় ইত্যাদি)। অন্তত ৩০টা জরুরি আইন আছে, গতিসীমা লিখে দেওয়ার ব্যাপার আছে। যে মানুষটি লেখাপড়া জানে না এবং এই বিষয়গুলো না জেনে একটা ড্রাইভারস লাইসেন্স পেয়ে যাচ্ছে, তার সঙ্গে একজন সন্ত্রাসীর হাতে একটা ধারালো কিরিচ তুলে দেওয়ার মধ্যে পার্থক্য কোথায়? আমি এই কথাগুলো লিখছি এবং ভাবছি, কী বিচিত্র এই দেশ: একজন মন্ত্রী সম্পূর্ণ বেআইনি একটা বিষয়ের আবেদন করছেন এবং কেন তিনি সেটা করতে পারেন না, আমাকে সেটা লিখতে হচ্ছে! বেআইনি কাজ করা যদি অপরাধ হয়, তাহলে বেআইনি কাজ করার জন্য প্রকাশ্য ঘোষণা দেওয়া কি অপরাধ নয়?
আমি বলেছিলাম নৌপরিবহনমন্ত্রীর এই বেআইনি আবদার শুনে আমি খুব খুশি হয়েছিলাম দুটি কারণে। প্রথম কারণটি বলা হয়েছে, দ্বিতীয় কারণটি খুবই সহজ। এই মুহূর্তে নানা কিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার খুব ঝামেলার মধ্যে আছে। গায়ে পড়ে আদিবাসী বিতর্কটা উসকে দিয়েছে, রাস্তাঘাট ভাঙা, ঈদে বাড়ি যাওয়ার কোনো উপায় নেই, সড়ক দুর্ঘটনায় দেশের প্রিয় মানুষগুলোর মৃত্যু্তসেই অবস্থায় নৌপরিবহনমন্ত্রীর উদ্ভট বক্তব্য। এই সরকার নিশ্চয়ই এই অবস্থা থেকে বের হয়ে আসতে চাইছ্তেঅন্তত কিছুদিনের জন্য হলেও দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মাননীয় প্রধানমন্ত্রীকে সেই অপূর্ব সুযোগটি করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এখন নৌপরিবহনমন্ত্রীকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দিয়ে সারা দেশের মানুষের বাহবা পেতে পারেন। তাঁর সঙ্গে সঙ্গে যদি যোগাযোগমন্ত্রীকেও সরিয়ে দেন, তাহলে তো কথাই নেই। ঈদের ছুটিতে যারা বাড়ি যেতে পারবে না কিংবা যারা বাড়ি যেতে গিয়ে ক্ষত-বিক্ষত হয়ে যাবে, অন্তত তাদের বুকের জ্বালা একটু হলেও মিটবে।
খবরের কাগজে দেখছি, সবাই প্রধানমন্ত্রীর কাছে এই ঈদের উপহারটি চাইছে। আমার ধারণা, এটি আসলেই দেশের মানুষের জন্য চমত্কার একটা উপহার হতে পারে!

৪.
সড়ক দুর্ঘটনা্তকিংবা যদি ঠিক ঠিক বলতে চাই, তাহলে, ‘সড়ক হত্যাকাণ্ড’ আমাদের দেশের অনেক বড় একটা সমস্যা। আমার মতে সবচেয়ে বড় সমস্যা। পৃথিবীর অন্য কোনো দেশে বছরে ১২ থেকে ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনা কিংবা সড়ক হত্যাকাণ্ডে মারা যায় বলে জানা নেই। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে কিন্তু আমরা সেটা নিয়ে বিচলিত হই না। হঠাত্ করে তারেক মাসুদ বা মিশুক মুনীরের মতো কোনো প্রিয়জন যখন মারা যায়, আমরা তখন চমকে উঠি। যেদিন মানিকগঞ্জের সেই দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন মারা গিয়েছিল, সেই খবরটির নিচে আরও একটি দুর্ঘটনায় আরও পাঁচজন মারা গিয়েছিল্তসেই খবরটি কিন্তু আমাদের চোখেও পড়েনি। আমাদের অনুভূতি ভোঁতা হয়ে গেছে। সাধারণত এসব দুর্ঘটনায় সাধারণ খেটে খাওয়া হতদরিদ্র মানুষ মারা যায়, সেই মৃত্যুর কথা কারও চোখেও পড়ে না। তাই বছরে ১২ থেকে ২০ হাজার মৃত্যুর পরও কোনো সরকারের কোনো দিন টনক নড়েনি। আমি মোটামুটি নিশ্চিত, এই সরকারেরও টনক নড়বে না। যদি নড়ত, তাহলে যে দুজন মন্ত্রী দেশের মানুষকে ক্ষিপ্ত করে তুলেছেন, তাঁরা নিজেরাই পদত্যাগ করে বিদায় নিতেন। সে রকম কিছু ঘটেনি। দেশের মানুষ শোকসভা, শোকমিছিল, মানববন্ধন করছে। আমি যে রকম খবরের কাগজে লিখছি, সে রকম কিছু অর্থহীন কথা লেখা হবে এবং একসময় সবাই ভুলে যাবে।
কিন্তু এ রকম হতে হবে কে বলেছে? অন্য রকম কিছুও তো হতে পারে? বছরের পর বছর হাজার হাজার মানুষ দুর্ঘটনায় মারা গেছে, লাখো মানুষ দুর্ঘটনায় পঙ্গু হয়েছে, আমরা কেউ গা করি না। ইলিয়াস কাঞ্চন একা নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করে যাচ্ছেন, আমরা তাঁর পাশে গিয়ে দাঁড়াইনি। তারানা হালিমকে আমি সংসদে সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলতে শুনেছি, পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দিয়ে মানুষ হত্যা করার লাইসেন্স দেওয়া হলে তিনি আমরণ অনশন করবেন বলে হুমকি দিয়েছেন। অন্যরা কোথায়? সরকার যেহেতু কিছু করবে না, তাহলে দেশের মানুষ কি সবাই মিলে একত্র হতে পারে না? পত্রিকায় হালকা কলম লেখা বিশেষজ্ঞের পরিবর্তে সত্যিকারের বিশেষজ্ঞরা একত্র হতে পারেন না? ট্রাফিক আইন মানানোর জন্য পুলিশকে জোর করে হাইওয়েতে নামানো যায় না? একটা দুর্ঘটনা হলেই বাসমালিক, বাস ড্রাইভার, যোগাযোগ মন্ত্রণালয়্তসবার বিরুদ্ধে মামলা করা যায় না? আমি নিশ্চিত, সবাই মিলে একত্র হলে বাংলাদেশের সবচেয়ে বড় বিভীষিকাকে নিশ্চয়ই ঠেকানো সম্ভব।
মে মাসের শেষে আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। প্লেনে ওঠার সময় আমাদের ক্যাথরিনের সঙ্গে দেখা। ফুটফুটে বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে তারেক মাসুদের জন্য অপেক্ষা করছে। বিদেশি মেয়ে অথচ কী সুন্দর বাংলা বলে। বহুদিন থেকে তাকে আমরা আমার দেশের মানুষ হিসেবেই ধরে নিয়েছি। বাচ্চাটিকে আদর করে প্লেনে উঠেছি, একটু পর তারাও উঠেছে। তারেক মাসুদ পিঠে একটা ব্যাকপ্যাক নিয়ে হেঁটে যাচ্ছে। সেই আমার শেষ দেখা।
তারেক-ক্যাথরিনের ছোট্ট বাচ্চাটি একদিন বড় হবে। আমার খুব ইচ্ছে, তখন তাকে আমরা বলব, ‘তুমি জানো, তোমার আব্বু ছিল অসম্ভব সুদর্শন একজন মানুষ! এই দেশের জন্য দেশের মানুষের জন্য তার বুকের মাঝে ছিল অসম্ভব ভালোবাসা। একদিন গাড়ি অ্যাকসিডেন্টে সে তার প্রাণের বন্ধুদের নিয়ে মারা গেল। তখন সারা দেশের মানুষ খেপে উঠে বলল, এই দেশে গাড়ি অ্যাকসিডেন্টে আর কাউকে মরতে দেওয়া হবে না। দেশের মানুষ তখন পুরো দেশটাকে পাল্টে দিল। এখন আমাদের দেশে আর গাড়ি অ্যাকসিডেন্টে মানুষ মারা যায় না!’ আমরা তখন ছোট শিশুটির মাথায় হাত দিয়ে বলব, ‘তুমি তোমার আব্বুকে হারিয়েছ। কিন্তু তোমার আব্বুর জীবন দেওয়ার কারণে এই দেশের আর কোনো শিশুর আব্বু এভাবে মারা যায় না।’
আমার খুব ইচ্ছে, আমরা এই ছোট শিশুকে একদিন এই কথাগুলো বলি। সবাই মিলে চাইলে কি বলতে পারব না?
মুহম্মদ জাফর ইকবাল: লেখক। অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য
  • ashik_cpa ডিসেম্বর 19, 2011 at 6:32 অপরাহ্ন

    Sir…write revolutionary articles for inspiration.

  • anirban_roy_10 ডিসেম্বর 17, 2011 at 5:10 অপরাহ্ন

    hum …এটাই আমাদের নিয়তি মনে হয় । তবে চেষ্টা করতে হবে সব কিছু বদলানোর

  • Monsur Chowdhury ডিসেম্বর 17, 2011 at 11:52 পূর্বাহ্ন

    This is our fate!!! At least we should try all together to build up the country with a minimum standard.Politicians should change their mentality and lead from the front…………….

  • bdpolaris ডিসেম্বর 16, 2011 at 11:54 অপরাহ্ন

    aj sadhinota dibos…kintu vabte obak lage amar basar (mohammadpur-noorjahan rd) pase sadhinota udjapon hoche hindi gan bajie (11:53PM) ai amader sadhinota !!! amra kobe thik hobo ??? kobe amra amader jatisotta chinbo…janbo…manbo ???

  • jhruhan ডিসেম্বর 16, 2011 at 11:37 অপরাহ্ন

    আমাদেরত স্যার জীবন না, প্রান না, আমরা হলাম এ দেশের আমজনতা, আমাদের ভালবাসায় ওনারা মন্ত্রী সাহেব, ওনাদের জিবনের অনেক মূল্য। আমারা নিপাত যাই, তাতে ওনাদের কী আসে যায়! কুকুরের মত কতগুলো ড্রাইভার জীবন নিয়ে খেলে যায়, আর ওনারা বলেন তাদের শ্রমিক, আমরা কেউ না। প্রতিবাদ করতে গেলে ওরা চ্যাপ্টা করে দেয়, তখন কেউ ফেরানর থাকেনা

  • tonmoydebnath ডিসেম্বর 16, 2011 at 12:32 পূর্বাহ্ন

    ami nirasa badi noi.tobu bolchi eta hobe durjoyke joy kora

  • Md.Sohag Al Imran ডিসেম্বর 15, 2011 at 12:29 পূর্বাহ্ন

    Hi friends browse this link…..
    http://www.bodlejaobodledao.com/archives/7217

  • safayat Ali ডিসেম্বর 14, 2011 at 10:42 অপরাহ্ন

    Dear sir, I was trying to write in Bangla but I cant type in Bangla. However, often I envy you. You may wonder why. I wish I could possess the love, patriotism that you possess! I wish I could inject the love, patriotism of yours to every single heart of our people. Our every heart has turned into a desert. There is no rain of love & patriotism for a long time…

  • bangali ডিসেম্বর 14, 2011 at 5:06 অপরাহ্ন

    TIME WILL CALL U.
    GET READY.
    EVERYDAY

  • bangali ডিসেম্বর 14, 2011 at 5:04 অপরাহ্ন

    পারব স্যার!

  • Morshed Alam ডিসেম্বর 14, 2011 at 1:10 অপরাহ্ন

    স্যার,
    খালেদা-হাসিনামুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের কি করতে হবে?

  • aagamitech ডিসেম্বর 14, 2011 at 8:00 পূর্বাহ্ন

    Sir, Ami Neta noi. Tai Rastai neme Protibad kortepari na. Amader akjon neta dorkar jini amder 71 er moto duk deben er amra rastai neme asbo.

    Apni akta duk den na Sir. Please

    • Ichrepaka Anupam ডিসেম্বর 14, 2011 at 4:55 অপরাহ্ন

      এক্টুখানি সাহস দেখান।বন্ধুদের নেমে আসুন ঢাবির সামনের রাজপথে ।হাতে একটা প্লাকার্ড ”সড়ক হত্যাকান্ড বন্ধ হোক।”দেখবেন…কতজন পাশে এসে এসে দাড়াঁয়।প্রতিবাদ করতে নেতা হতে হবে কে বলেছে?

  • Chanchal Miah ডিসেম্বর 13, 2011 at 1:10 অপরাহ্ন

    Ami monea kori akti sosto,sondor desh gortea holea desh jara porichalona koren tader sottobadi hotea hobea.Sottobadita-e hotea parea desh gorar prodan hatiar.Cholon sobai melea desh gortea na pri nejar somaj ta goro tobea-e amra akti sosto,sondor desh pabo.

  • Chanchal Miah ডিসেম্বর 13, 2011 at 12:57 অপরাহ্ন

    আমি মনে করি একটি সুষ্ট,সুন্দর দেশ গড়তে হলে দেশ যারা পরিচালনা করেন তাদের সত্যবাদী হবে।

  • Md.Shah Alam Ovi ডিসেম্বর 13, 2011 at 12:19 অপরাহ্ন

    Thank you sir for your nice articles but our government is not realizing it .

  • rony1 ডিসেম্বর 13, 2011 at 3:50 পূর্বাহ্ন

    আমাদের সবাইকে সচেতন হতে হবে ।

  • naim1983 ডিসেম্বর 12, 2011 at 8:18 অপরাহ্ন

    স্যার,
    ভাগ্যিস আপনার একখানা গাড়ি আছে, একজন সার্বক্ষনিক গাড়ির চালক ও আছে যিনি আপনরা পরিবারের সদস্যর মতো। কিন্তু আমাদের তো গাড়ি নাই ভরসা পরিবহন কোম্পানী গুলো। আর তাহার চালকরা তো আমাদের নেৌ মন্ত্রীর আশীর্বাদে পুষ্ট। তার থোরাই কেয়ার করে আইন কানুনের। ক্যাথরিন মাসুদ তারেক মাসুদ দের চালক কে বাচাতে ও আমাদের মান্যবর মন্ত্রী কি সব আবোল তাবোল বললেন। যাই হোক সে ভিন্ন কথা। যা লিখছিলাম সব ঠিক হবে । রাস্তা ঠিক হবে, চালকরা আইন মেনে চলবে সেই দিন যেদিন চালকদের মাথার উপরে আমাদের মন্ত্রী মহোদয়ের হাত গুলো সরে যাবে। তাই আসুন ব্লগাররা এসকল মন্ত্রীদের বয়কট করা শুরু করি।

  • হাসান ইকবাল ডিসেম্বর 12, 2011 at 12:49 অপরাহ্ন

    স্যার, কিছুদিন আগে আমার বন্ধু সুমনের ছোটভাই “রাসেল” সড়ক দুর্ঘটনায় মারা যায়, সেলফোনে খবরটা পাই তারপর টিভি চ্যানেলে দেখি। রাসেল এবছরই ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে বিসিএস এ কেয়ালিফাই করে সরকারী হাসপাতালে চিকিৎসক হিসাবে যোগদান করে। ফজলে রাববী হলের সেই হাসিখুশি মাখা রাসেল যখন চলে গেল খবরটা শুনে আমি বিশ্বাস করতে পারিনি।
    এরকম বিশ্বাস না করতে পারা খবর আমাদের প্রতিদিন শুনতে হয়।

    বেশকিছুদিন হলো একটা ব্লগে সড়ক দুর্ঘটনা নিয়ে লেখা একটা ব্লগ পড়ে (http://www.sonarbangladesh.com/blog/amarmon/57227) পরিসংখ্যান দেখে আমি আতকে উঠেছিলাম….তারপরও আমরা বসে আছি কেন? আমরা সড়ক দুর্ঘটনা রোধে করনীয় বিষয়গুলো অনুধাবন করে কাজ করছিনা কেন?

    আর সময় কোথায়, এতো প্রান ঝরে যাচ্ছে। আসুন সবাই মিলে কিছু একটা করি।

    আর স্যারকে অনেক ধন্যবাদ সময়োপযোগী এই লেখার জন্য…।
    শুভ কামনা।

  • onirudho ডিসেম্বর 12, 2011 at 12:19 অপরাহ্ন

    নিরাপদ সড়ক চাই, এ নিয়ে আমরা অনেকবার মানব বন্ধন করেছি। দেশবাসী ও সরকারেকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। যারা কোনো রকম পরীক্ষা ছাড়াই ২৪ হাজার ড্রাইভিং লাইসেন্স চেয়েছে, সেটা যেন না হয়। আমরা তাহলে আরো ভয়াবহতার দিকে এগিয়ে যাব।

    আর এইসব মৃত্যু দেখতে চাইনা….প্রতিদিনই চলতে গিয়ে দেখি ড্রাইভাররা বেপরোয়া হয়ে গাড়ি চালায়…সেখানে আমাদের পথচারী কিংবা যাত্রীদের কিইবা করার থাকে…আমরা গোটা পরিবহন সেক্টরের কাছে এক দৃশ্যমান সূঁতোয় বন্ধী। এই বন্ধীদশার অবসান ঘটানো জরূরী।
    খবরের কাগজ, টিভি স্ক্রিনে, ব্লগে, টকশো, বিভিন্ন ফোরামে অনেক আশার কথা শুনি…কিন্তু বাস্তবে এর কোন প্রতিফলন দেখছিনা…সড়ক দুর্ঘটনা অবশ্যই বন্ধ করতে পারব। তবে এর জন্য সরকারকে আগে সচেতন হতে হবে। সরকার অসচেতন হলে দেশের মানুষ তো হবে ই…তারপর কান টানলে মাথা আসবেই।

  • nayanjoy ডিসেম্বর 12, 2011 at 9:30 পূর্বাহ্ন

    to make 4 lane highway all over country.

  • Yazdanii ডিসেম্বর 11, 2011 at 7:33 অপরাহ্ন

    ab¨ev` m¨vi

  • Rajan_Ahmed ডিসেম্বর 10, 2011 at 11:10 অপরাহ্ন

    স্যার, আমরা সড়ক দুর্ঘটনা অবশ্যই বন্ধ করতে পারব। তবে এর জন্য বাংলাদেশের সরকারকে আগে সচেতন হতে হবে। সরকার অসচেতন হলে দেশের মানুষ তো হবে ই। সরকার যখন একটি আইন সঠিক ভাবে আরোপ করবে তা এদেশের জনগণ মানতে বাধ্য। নিপোলিয়ান যদি একজন শিক্ষিত মা দিয়ে একটি শিক্ষিত জাতি পেতে পারে তাহলে আমরা কেন একটি সুন্দর শিক্ষিত সরকার দিয়ে একটি সুন্দর বাংলাদেশ পাব না! ধন্যবাদ স্যার।

  • rshq13 ডিসেম্বর 10, 2011 at 2:18 অপরাহ্ন

    thank u sir

  • sumon147 ডিসেম্বর 10, 2011 at 12:41 অপরাহ্ন

    পৃথিবীর সব দেশ থেকে আমাদের দেশ অনেকটাই আলাদা যেমন সবাই শুধু নিজের কথা খুব ভালো ভাবে চিন্তা করতে পারি সেক্ষেেএ আমরা অন্নের বা সমাজের কথা একটু চিন্তা করিনা বা করতেও চাইনা কিন্তু অন্য দেশের মানুষ এতটা চিন্তা করেনা।তাই আমারা স্বাধীনতার ৪০ বছর পরেও আমারা এত পিছিয়ে রয়েছি।

  • Ahsanul Haque ডিসেম্বর 10, 2011 at 4:02 পূর্বাহ্ন

    আমরা আমাদের এই দেশ টা পরির্বতন করবই Injshallah……

  • ahmad4252@gmail.com ডিসেম্বর 10, 2011 at 12:42 পূর্বাহ্ন

    This is a story about a king who was very rich and famous. All the Citizen of his kingdom was very happy. Saitan became very angry and he has sent his one of the follower (IMF) to that kingdom. Saitan said to his follower, be very good and give them lots of money and wealth, give them unlimited promises but keep a hidden condition. IMF went to the king and say: Hello great king, I am from IMF kingdom, My bosses are very glad to see that your citizens are happy, that’s why we do want to give you unlimited money and wealth. We will make all of your country people very happy, they will be very wealthy.
    The king asks the IMF: is it unconditional or you do have condition?
    IMF Says: It is almost unconditional but we do have a small request.
    The king again asks the IMF: What is your request?
    IMF Says: We will give you two/three very obedient literate unpaid servants, they will not take any salary from you, and they will eat their own food; manage everything from their own money.
    The king became very happy and says: very good, please bring them to my kingdom; I will do everything for them. Please disclose their names, so that I can arrange their visas.
    Than IMF says: We will give you a Finance Advisor (Mr. Moshior Rahman ) , Finance Minister ( Mr. Abul Mal Abdul Muhit) and Central Bank Governor ( Mr. Atiur Rahman) .
    The king become very angry and tell the IMF, leave my kingdom now without waiting a minutes, I am not Shake Hassina, I am thinking for my Kingdom and citizens. You have pronounced the names of the three killers; it will be a bad effect in my kingdom. If I bring them to my kingdom they will kill my entire Citizen.

  • Sopner Feriwala ডিসেম্বর 9, 2011 at 11:27 অপরাহ্ন

    Sir we will try them Insaallah.

  • Swagneeq ডিসেম্বর 9, 2011 at 8:06 পূর্বাহ্ন

    অবশ্যই পারি। শুধু আমরা যদি একবার নিজের বিবেকের তাড়নায় এগোতে শুরু করি, তবে আমাদের সফলতা কেউ বন্ধ করতে পারবে না।

  • sayefsha ডিসেম্বর 9, 2011 at 2:31 পূর্বাহ্ন

    স্যার হয়তো আমরা বলতে পারিনা। কিন্তু আমরা জানি এবং বিশ্বাস করি একজন মেহনতি খেটে খাওয়া মানুষের ভেতর যে দেশপ্রেম আছে তার একশো ভাগের এক ভাগও আমাদের মন্ত্রী এমপিদের নেই। তারা শুধু একের দোষ অন্যে গাড়ে চাপিয়ে নিজেদের আখের গোছায়।

  • JOYDIP MONDAL ডিসেম্বর 8, 2011 at 11:09 অপরাহ্ন

    SIR, APONAR LIKHAR MODDHE KI ASE JANI NA………..JE PORE SE SOTTI ONNO JOGOTE HARIA JAI……BUT KOSTO HOLO AMADER DESER 70′/’ LOK NAM MATTRO PORASUNA JANE…..TAI TADER KASE APONAR MASSEGE PUSAI NA…..R A JNNOI MONE HOY AMADER NETARA SANTITE ASE……..NOI LE DESH TA SOTTI ONNO ROKOM HOTO……..WE ALL BANGLADESI(NETADER KOTHA BOLTE PARSI NA) LOVE U….WE WANT TO DO SOMETHING 4 OUR COUNTRY BUT OUR TOP LEADERS NEVER GIVE US ANY CHANCH…….AND WE HAVE NOT ANY POLITICAL OR ADMINISTRAL PAWOR…..WE CAN DO THIS ONLY BY INCRASSING OUR UNITY BUT WE HAVE NO PLATFROM……………..(MORE PEOPLE R POOR OR UNEDUCATTED SO WEB-SIDE CAN’T BE THE ONLY PLATFROM)………………

  • borson ডিসেম্বর 8, 2011 at 6:37 অপরাহ্ন

    montri rod bodol holo tao abul hossain ke akhn o sorano holona!!!!ki kora jay???r valo lagena…kobe je aro boro hobo….shob size kore dibo

  • khairul ডিসেম্বর 8, 2011 at 5:45 অপরাহ্ন

    romana monjur ar samir mirtur rahoso uthgatoner jano midiar gurutto purno bumika rakha ucit.

  • khairul ডিসেম্বর 8, 2011 at 5:41 অপরাহ্ন

    অসাধারন একটি লেখা। apnader ucit a darner kichu manush tiri kara purti thanai

  • rafikalamgir ডিসেম্বর 8, 2011 at 5:12 অপরাহ্ন

    অসাধারন একটি লেখা। চাইলেই আমরা পারি আমাদের দেশটাকে পরিবর্তন করতে।

  • rafikalamgir ডিসেম্বর 8, 2011 at 5:11 অপরাহ্ন

    অনেক ধন্যবাদ মুহম্মদ জাফর ইকবাল স্যার কে।

  • sumon rahaman ডিসেম্বর 8, 2011 at 2:58 অপরাহ্ন

    yes sir

  • Rajan Saha Raj ডিসেম্বর 8, 2011 at 12:35 অপরাহ্ন

    সবই ঠিক! প্রতিবাদ করবে কে ???????????

  • akash77 ডিসেম্বর 8, 2011 at 9:45 পূর্বাহ্ন

    এত সুন্দর করে লিখা লেখাগুলোতে আমাদের অপারগতা ফুটে উঠেছে। আমার যদি ক্ষমতা থাকতো এই লিখাটিকে বাঁধাই করে দেশের বড় বড় দায়িত্বপ্রাপ্ত কর্তাদের প্রতিদিন সকালে একবার করে পড়াতাম। কারণ হাতে গোনা কিছু স্বার্থান্বেষী লোকের হাতে আমরা জীবনের চাবি তুলে দিয়েছি।

  • ahmad4252@gmail.com ডিসেম্বর 8, 2011 at 12:17 পূর্বাহ্ন

    Dear Obeidul Kader,
    You are the 1st minister for Bangladesh who says “I am not a minister for AL but I am a minister for Bangladesh”. We say, Brother Obeidul Kader, we are with you 160 million Bangladeshi. We are not from AL/BNP/Jamat/ML or any other party but we are Bangladeshi. We congratulate you, the Bangladeshi Minister.
    During last 40 years, we have seen the AL ministers, BNP ministers or other party Ministers, 1st time after 40 years you are the Bangladeshi minister.
    All of a sudden I have seen a slogan “ Bodle jao, bodle dao” , we thought that we are the some few people who changed themselves, but we have seen you have also changed yourself. This is the start. We will see more and more minister will come from Bangladeshi national. We started to change; we will see the changes every day. May Allah bless you, May Allah bless all the Bangladeshi.

  • pijush ডিসেম্বর 8, 2011 at 12:01 পূর্বাহ্ন

    এখনই ঘর ছেরে বাহিরে আসতে হবে। প্রতিবাদ করতে হবে। আমাদের আর সময় নেই। পশ্চিম গগনে ডুবছে বেলা। হ্যাঁ, আমি তরুণদের কে বলছি।

  • ফারাহ দিবা আহমেদ ডিসেম্বর 7, 2011 at 10:53 অপরাহ্ন

    আসুন,আম রা সবাই মিলে সড়ক দুর্ঘটনা দূর করার লক্ষে কাজ করি—
    ১)কি কি কারনে সড়ক দুর্ঘটনা হচ্ছে।কারণগুলি খুজে বের করতে হবে;
    ২)এবং কি কিপদক্ষেপ নিলে এ থেকে পরিত্রান পাব ইত্যাদি ইত্যাদি, এভাবেই আমরা শুরু করতে পারি।

  • shawon79 ডিসেম্বর 7, 2011 at 9:27 অপরাহ্ন

    শেমোলি আর হানিফ এর সব বাস এর চাকা আলপিন দিয়া ফূটূ করে দেয়া দড়কার

  • bona ডিসেম্বর 7, 2011 at 8:24 অপরাহ্ন

    তবুও আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্হানে থেকে ঘুরে দাড়াতে চেষ্টাতো করতে ই পারি ।

    • Md. Bashir Khan ডিসেম্বর 7, 2011 at 9:22 অপরাহ্ন

      Ghore daranu kothata ki thik? Amora ki sobai ghore darabo?…. Ami mone kori kothata sob khatre thik na…. jemon aponi , Prothom alo ja korte chachhe… seta thake ki ghore darabe?… na..na.. Tai Amar mone hoy Sobai k Ghore daranur kotha bola thik na…………

  • faisal29000 ডিসেম্বর 7, 2011 at 7:44 অপরাহ্ন

    আপনার লেখা পড়লে কোন এক অজানা জগতে হারিয়ে যাই। প্রত্যেকটি মহাসড়কে যদি devider দেয়া যায় তাহলে এই সমস্যার সমাধান অনেক অংশেই কমান সম্ভব।

  • litonsami ডিসেম্বর 7, 2011 at 7:31 অপরাহ্ন

    kibhabe ghure daraben ? apnar deya suggestion DU care korlona….abar exam nebar date declare korlo.

  • শোয়েব ডিসেম্বর 7, 2011 at 7:27 অপরাহ্ন

    এই সমস্যার সমাধান ভিন্ন, শিক্ষার হার বৃদ্ধি == নিয়ন্ত্রিত জনসংখ্যা == স্বল্প সংখ্যক পরিবহন == সড়ক দুর্ঘটনা হ্রাস।

  • এম. হামিদুজ্জামান সুমন ডিসেম্বর 7, 2011 at 6:38 অপরাহ্ন

    facebook.com/SotterVumikaOsamanno

  • এম. হামিদুজ্জামান সুমন ডিসেম্বর 7, 2011 at 6:30 অপরাহ্ন

    হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে..

  • We r not football ডিসেম্বর 7, 2011 at 5:34 অপরাহ্ন

    Dear Sir, Actually in our country BOTH parties r SAME. WE NEED 3RD PARTY. we r waiting for that…

  • amir_chy ডিসেম্বর 7, 2011 at 5:26 অপরাহ্ন

    dear sir,
    thank you very much for your nice article, amra jara general peoples; amader moner modday bindu bindu kore joma hoa onek na bola kostosto joma hoya shindhu shoman kosto rhidoy take dumre fele, kintu amra bhashi prokash korte parina.. amra guchia bolte parina… apni amder na bola kotha shudor vhabe lekhte paren, shadinotar 40 bochor par holo kintu amra shey jaigai achi…shokale basha theke berole rate thik moto firbo kina janina… amra apnar shathe achi ai andolon a…

  • Tneogi ডিসেম্বর 7, 2011 at 5:18 অপরাহ্ন

    উটপাখি নয় মানুষের জীবন চাই। ঘুরে দারানোর সময় এটাই। মাথা তোলো আোয়ায ওঠাও।

  • rafimohaiminul ডিসেম্বর 7, 2011 at 5:17 অপরাহ্ন

    আমরা কেউ নিরাপদ নই। প্রতি মুহূর্তে মৃত্যু ভয় আমাদের তারা করছে। আর সেটা হচ্ছে অস্বাভাবিক একটা মৃত্যু।

  • Abu Sayed ডিসেম্বর 7, 2011 at 4:04 অপরাহ্ন

    * Adult Joke *
    খ্যাঁচা মিয়ার ছোটবেলার কাহিনী। পোলাডা একদিন
    দেখে এক বড় ভাই একটা মেয়েরে চুমু দিচ্ছে। বাসায়
    এসে খ্যাঁচা মিয়া মারে কয়, আম্মা! চুমা দিলে কি হয়?
    “ওর মা ত খুব কড়া। সে চায় পোলা ভালা থাকুক।

  • Abu Sayed ডিসেম্বর 7, 2011 at 3:59 অপরাহ্ন

    Bajaj Pulsar 150 cc DTS-i Price inBD : tk. 188, 600/- Engine: 4-stroke, DTS-i, air cooled, single cylinder Displacement: 149.01 cc Max.Power: 15.06 @ 9000 (Ps @ RPM) Max.Torque: 12.5 @ 6500 (Nm @ RPM) Mileage: can deliver 43km/ltr in city and 51km/ltr in highway Brakes: Front: 240 mm Disc, Rear: 130 mm Drum Dimensions…

  • A.I.Riad ডিসেম্বর 7, 2011 at 3:40 অপরাহ্ন

    potedin daki.trapik aien na mana jar jar moto road par hoy.amar satork houa ucit.karon manosar jebon unak molluban.

  • Mostafa Sarwar Tito ডিসেম্বর 7, 2011 at 3:31 অপরাহ্ন

    Sir, thanks for great writing. I believe this type of writings from all of you, most honorable citizen of this country, can be changed the situations.

  • shihabulhasan ডিসেম্বর 7, 2011 at 3:19 অপরাহ্ন

    Sir, Er jonno proyojon Aain er jothajotho proyog, Kintu dukkher bishoy holo, shudhu Shorok Durghotona keno, Desher kono kichhu tei Aain er proyog nai. Karon shorkaar er aain proyog korar kono ichchha achhe kina ta nie amar kinchit shondeho achhe. Shob manush ke control korar jonno shorkar achhe. kintu shorkar ke control korar jonno keu nai. Amader kono vabe shorkar ke influence korte hobe. sheta hote pare positive way te othoba negative way te.

  • ishfat jahan ডিসেম্বর 7, 2011 at 2:57 অপরাহ্ন

    sir , likha ta pora nijakai doshe mona hoscha. monahoscha ame matha tuli nai bola amar pashr jon matha tulanai. sir , aupni amader adas korun ,amra ki korbo. amra aupnaka shatha nia bodla jabo , bodla dabo……

    • fzmasuk ডিসেম্বর 10, 2011 at 6:16 অপরাহ্ন

      super like

  • a.rob sikder ডিসেম্বর 7, 2011 at 2:54 অপরাহ্ন

    স্যারের লেখার জন্য সাবধানী ধণ্যবাদ ও কৃতজ্ঞতা। এ জন্যই সাবধানী যে ওরা আবার না বলে যে, আপনার (স্যারের) লক্কর-ঝক্কর গাড়িটে বদলে নেন বা গাড়িটির ফিটনেস আছে কিনা…………….. কাগজ পত্রাদি দেখান, না হয় কিছু………….. দেন।

  • Dakua ডিসেম্বর 7, 2011 at 2:40 অপরাহ্ন

    সবই ঠিক! কে করবে? নেতা/নেত্রী নাকি জনগণ?

  • Imran Hossain ডিসেম্বর 7, 2011 at 1:52 অপরাহ্ন

    কার দোষ দেবেন? সবাই ত অসচেতন ? সবার আগে নিজের পরিবর্তন করতে হবে। আমি আমার দেশকে খব ভালোবাসি কিন্তু আমার দেশে যেতে মন চাই না কারন একটি কোন কিচুই টিক নাই। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর লেখাটির জন্য।

  • Jagroto Jonota ডিসেম্বর 7, 2011 at 11:54 পূর্বাহ্ন

    স্যার অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর লেখাটির জন্য। স্যার আমি মনে করি এসব পরিবর্তন না করে আমাদের দেশের অসুস্থ রাজনিতিবীদ দের পরিবর্তন করে দিই, বাকি সব নিজ থেকেই পরিবর্তন হয়ে যাবে। এই সব হত্যাকান্ডের জন্য আমাদের অসুস্থ রাজনিতিবীদদের বিচারের মুখোমুখি করতে হবে।

  • Nirbhoy ডিসেম্বর 7, 2011 at 11:26 পূর্বাহ্ন

    বর্তমান রাজনীতিবিদরা এই কথা কোনদিন বঝবে না, যতদিন পর্যন্ত না তারা নিজেরা ভুগ করবে… আমরা দুয়া করি যেন একদিন সব গাও জুয়াড়ি কথা ছেড়ে ওরা দেশের ভালো করে.

  • nabodhara123@yahoo.com ডিসেম্বর 7, 2011 at 8:57 পূর্বাহ্ন

    Sir apnar shab likha ami mon dia porar chesta kori.. ami desher baire thaki gato 2 bachor dhore.. jakhon desher potrika porle ba news shunle kono bishoy e amar shandeho jage, takhon e ami khuji kothau apni kichu likhlen kina, pele ta mon dia pori… karon amader desher shabar katha bishash hai na amar… Tareq Masud (der) mato ekjon bangali jakhon sharok durghatonai (so called) mara jai, takhon kemon hathash lage.. ami jani apni bolben akhon jege uthar somoy, boldle jabar shomoy… kintu r kakhon? ami deshe giachilam der bachor por, buker modhe ektu holeo asha chilo dekhbo desh ektu holeo bodleche, torun shamaj bodleche.. ami dukkher shathe bolte kasto hai hathashar shathe dekhechi, ai bodle jauar somoy e o torun shamaj bodlai ni, ami janina amar dekha katotuku shotto, kintu ami dekhechi, deshe r o ”dharmandota” bereche.. amar shomoy e ami ato borka, dharmo palon dekhini ja aibar gia dekhlam.. anekei haito bolbe ate dosher ki? ami bolbo ache… r ache bolei amra pichia achi… 12 haat shari r garomer deshe kalo borka pore keu kakhono shachondo bod korte parena.. ami bishas kori poshak manus k bodle dei… shari ba salwar kamij er ami birodhita korchina… kintu amader meyeder r o badlate habe.. facebook e dekhi amar sahokormi jader kina anek degree ache, link share koreche ”sunita williams” islam grohon koreche, r shabai sei email e marhaba marhaba korche… lojjai amar matha nicu hoa jai… prithibite r o anek dharmo ache, kintu kakhono to dekhina r keu ato barabari korche dharmo nia!!!! ami bishash kori Bangladesh er hajaro problem ache, r tar prodhan population. amader desh jara nijeder shampotti mone kore, sei rajniti bidra desher janoshonkha kamanor jonno konodin China er mato kono step nebe na, karon tara dharmo dia rajneeti kore, sei capital venge tara khabe na…

    amar ai likhar modhe kono shamonjosho rakhte parlam na bole dukkhi to.. majhe majhe mone hai bairer aisab unnoto bishe na ashlei valo hoto. manus j maush ta jante partam na.. akhon jakhon dekhi ai sab desher manus hocce manus r amar shonar banglar sab ashole goru chagol, takhon mone baro kasto hai.. aikhane road er pashe sign dea thake ”see for animals”.. r amar shonar banglai manus k animal o mone kora hai na, tader k rashtai amon vabe pishe fela hai jar shathe kono jaro bostur parthokko nei…

    amader Hasina-khaleda ra ki kakhono desh ta k kono manusher hate tule debe na?? amar baro bhai hai ki habe shamne? Hasina, khaleda jodi er por hai “TAREK JIA”… !!!??? k bacabe amader desh, r ki ashbe 71 er sei torun shamaj?? ajker torun shamaj ki parbe dharmandota theke beria ashte??

  • Syed Murrad ডিসেম্বর 7, 2011 at 12:45 পূর্বাহ্ন

    কিন্তু স্যার আবুল হোসেন সাহেবকে তো ICT -তে দেোয়া হয়েছে! এখন কি হবে স্যার?

  • iqbal ডিসেম্বর 6, 2011 at 11:00 অপরাহ্ন

    স্যার একজন নতুন মানুষ যোগাযোগ মন্ত্রী হয়েছেন। তিনি খারাপকে নির্মূল করে ভালকে আনতে পারবেন আশা করছি। আপনারা সবসময় তার দিকে দৃষ্টি রাখবেন আশা করি। যাতে তিনিও আবার পথভ্রষ্ট না হয়ে যান।

  • ahmad4252@gmail.com ডিসেম্বর 6, 2011 at 9:23 অপরাহ্ন

    Are we going to stay as “Ostrich” ? No, No more. We have started to talk, we will not stop. “Bodle jao, Bodle dao”, if you can change yourself, you can change the world. Please start to talk against those media, who helped the Corruption. We will be in favor of media but not in favor of corrupted media. We will not be Ostrich.We will fight against ” Black dress Elena khan “, ” To make money Elena khan can do anything”.

  • iqbal ডিসেম্বর 6, 2011 at 8:19 অপরাহ্ন

    “আসলে এর একটিও কিন্তু দুর্ঘটনা নয়, প্রতিটি একধরনের হত্যাকাণ্ড।” স্যার আপনারা জাতির বিবেকেরা চাইলেই পারবেন। কেউ তো কষ্ট করে এমন একটি লেখা ও লিখেনা। আপনি তো অন্ততঃ লিখেছেন। আল্লাহর কাছে আপনার সর্বপ্রকার কল্যাণ কামনা করছি।

  • nusrat ডিসেম্বর 6, 2011 at 8:01 অপরাহ্ন

    sir u r my honorable person.i pray for u.God bless u.

  • nusrat ডিসেম্বর 6, 2011 at 7:59 অপরাহ্ন

    sir,we(people’s) are little person thats mean we have no power for anything changing.but we hope so much.we also see dream.government can do something but why they silent?because of they does not love country.they love power for money.they have too much greed.this is chronic desease.i hope it will remove.its a long cherished hope.I also want that our country will be so nice.oh god give us sense.

  • Jihad Talukder ডিসেম্বর 6, 2011 at 7:57 অপরাহ্ন

    Islam is the complite code of life.
    Bortomanay ivtigin amder des saho sara bisser akti baro samossa. Ami bissas kori j pritibir sakol samossar samadhan ditay paray akmatro Islam. Tai sakol samossar samadaner janno amder k islam ar kasay jatay habay. Amra sakolay jodi islamic jibon babosta onusaron kortay pari tabay e ivtigin thakay amader ma-bonder k rakka kara jabay. Islam sara amra j kono samossar samadan kujina kano ta sob e barthota promanito habay.

    Pritibir itihas sakki j aj projonto pordansil / darmic kono meya ivtigin / asid er sikar hoyni. Insaallah konodin habay o na.

    Tai asun amra sabai Islamic jibon babosta manay choli & ivtigin saho sakol samossar hat thakay amra mukto thaki…………………………………………..

  • mohammad ডিসেম্বর 6, 2011 at 6:34 অপরাহ্ন

    ঘুরে দাড়ানোর সময় অনেক আগে থেকেই হয়েছে। কিন্তু ঘুরে দাড়াচ্ছে না কেন ? গত ৪০ বছরের এ দেশের ইতিহাস তো আমাদের সবার জানা। অনেক বার ঘুরে দাড়িয়েছে, অনেকবার প্রশাসক বদলিয়েছে। কিন্তু তাতে আইনের সদব্যাবহারের কি কোন উন্নতি হয়েছে ? সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে। চলবেও। কিন্তু তার জন্য শাস্তী দেওয়া যাবে না কেন ? কেন আনফিট গাড়ী রাস্তায় চলে ? কেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া লোক গাড়ী চালাতে পারে ? কেন রাস্তার তুলনায় বেশী গাড়ী রাস্তায় চলার অনুমতি পায় ? নিশ্চয় কারো না কারো স্বার্থ এই সমস্ত কর্ম কান্ডের সাথে জড়িত। তাও জানা। কিন্তু এর প্রতিকার কি ? কেন আইন প্রয়োগ করা যায় না ? তাই প্রশ্ন – কার পিছনে ঘুরে দাঁড়াবে এ দেশের জনগন ? সবার চেহারাই তো দেখা শেষ । তাই তো মুখ গুজে পরে আছে সাধারন মানুষ।

  • pijush ডিসেম্বর 6, 2011 at 2:28 অপরাহ্ন

    স্যার আমিও আপনার সাথে একমত।

  • zahidrassul ডিসেম্বর 6, 2011 at 1:20 অপরাহ্ন

    Thank u sir. Ami khub asha korechilam Tarek Masud o Mishuk Munir sir der HOTTAKANDOR por ekta kichu change hobe , But kichu e holo na ulta Hottakari r tader doshorder (our socalled minister ) achorn dekhe khub lojja lagchilo, Aj apnar lekhata pore khub valolegeche , mone hochche na amra ekhon o ovibhabokhin hoe jaini ,Amder deshtar jonno apnader bolishtho podokhkhep khub e dorkar , Amra ekdin obshsho e apnar ichche puron korbo . Amader shudhu apnara e tuku onuvob korte din amra ovivabok chara na .

    Assalamualikum

  • Brightboy ডিসেম্বর 6, 2011 at 10:15 পূর্বাহ্ন

    Apnar kotha gulo khub mulloban.Amra sorok durghotona mukto desh chi. Amra ar kono ma, bon, sojon der canna sunta chi na. Amader desher sorkar, protek calok der socaton hoya uchit.

  • islamamanul ডিসেম্বর 6, 2011 at 2:00 পূর্বাহ্ন

    স্যার আপনাকে ধন্যবাদ, আমাদের সবার মনে কথা গুলো প্রকাশ করার জন্য।

  • Shajahan6487 ডিসেম্বর 6, 2011 at 12:19 পূর্বাহ্ন

    আবার একই কাজ বোধকরি করা হল। কারন, এ লেখাটিতে কিছু কমেন্ট আসা ছাড়া আর কিছুদিন আলোচিত থাকা ছাড়া আর কিছু হবে বলে মনে হচ্ছে না। ‘জাগো’ ব্যাপারটা আরও ব্যাপক ক্ষেত্রে ছড়াতে হবে। ধন্যবাদ

  • kamalctg ডিসেম্বর 6, 2011 at 12:05 পূর্বাহ্ন

    Dear Sir
    With the deep respect I like to comment on your writings. I am a school teacher. You are a University teacher. Above all a writer. We need some people like you. But the number exiting in our country is too poor to bring a change. Sir you know when you say something, we hope that it will bring a change. You are the worthy son of a great wariror. You have the courage to say something to unfold the vile of the so called politicians. We want to get rid of such ministers(Abul Hossain and Shahjahan Khan). Sir call for a change. I know you will be attacked in many ways but I think you are not afraid of death like your honorable father.
    Call a movement, we are with you. We are waiting for a calling from a brave son like Bangabondhu. We need a new Bangabandhu who will guide us to decorate Bangldesh to present as a Brave and Honest nation self motivated and self sufficient.
    Kamal
    Asstt Teacher(Eng)
    Halishahar Ahmed mea City Corp Girls High School.
    Bandar, Chittagong.

  • golamkayes ডিসেম্বর 6, 2011 at 12:02 পূর্বাহ্ন

    HASINA HAVE UNDERSTOOD THE PRESENT SITUATION. SO SHE CHANGE ABUL AND GIVEN THE CHARGE BETTER PERSON.
    I THINK WE SHALL BE ABLE TO SEE THE CHANGE BY MR KADER’S HARD WORK.

  • noyon999 ডিসেম্বর 5, 2011 at 11:19 অপরাহ্ন

    sir, apner ai laka amader moto sadaron manus porsa, kono MP ba Montry porsana ar akani amader afsos.

  • ManusherShantirJibonChai ডিসেম্বর 5, 2011 at 10:37 অপরাহ্ন

    priyo sir, emon chomotkar ekti lekhar jonno apnake onek dhonnobad.

    sir, ei ‘sorok hottkando’er jonno ki amrai porokho vabe daee noi? karon, amader osochetonota r protibadhinotai to ei hottakandoguloke boidho kore tulche.

  • AYUB KHAN ডিসেম্বর 5, 2011 at 10:26 অপরাহ্ন

    স্যার,
    আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা যারা এই মিছিলে যোগ দিয়েছি, তাদের সঙ্গ দেয়ার জন্য, পথ বাতলে দেয়ার জন্য। আমরা চাই, আপনি আলোক বর্তিকা হাতে এই মিছিলের সবার অগ্রে অগ্রে থাকবেন। আমরা আপনার দেখানো পথে গুটি গুটি পায়ে এগিয়ে যাব। স্বীয় হাতের আলোক বর্তিকা হতে প্রত্যেক অভিযাত্রীর হাতে আপনি একটি একটি আলোক মশাল তুলে দিবেন। সে্‌ই আলোয় আলোকিত হবে বাংলাদেশ, সমগ্র বিশ্ব।

    স্যার, এই লেখাগুলো আপনি আরো অনেক বার লিখতে চেয়েছিলেন। কিন্তু লিখেননি। লিখে কি হবে সেই জন্য। এখন লিখলেন। হয়ত আমাদের জন্য লিখলেন। হয়ত আমরা কিছু একটা করব, সেই ভরসা করে। আমরা যারা এই ব্লগে লিখি, পড়ি, সদস্য হয়েছি, আমি সবার উদ্দেশ্যে বলছি, ইভটিজিং মুক্ত বাংলাদেশ গড়তে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, আসুন সম্মিলিত ভাবে কিছু একটা করি। কী সেটা আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে, এই ব্লগেই। আসুন কিছু একটা করি। আসুন বদলে যাই, বদলে দিই।

    আমার মনের, সুনির্দিষ্ট ভাবে বল্লে অর্ন্তনিহিত ভাবনার কথাগুলো বলার জন্য স্যারকে আরো একবার অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।

  • kais shami ডিসেম্বর 5, 2011 at 10:13 অপরাহ্ন

    sir lekhalikhite kono kaj hobe na. ekta andoloner dak den. shekh mujib amader neta hoye amader deske mukto korechen. apni amader neta hoye ebar shorok durghotona theke mukto korun.

  • jagomanusjago ডিসেম্বর 5, 2011 at 9:19 অপরাহ্ন

    স্যার সালাম। খুব ভালো লাগলো। এই দুর্লভ সত্যি কথা গুলো বলার লোক দিন দিন কমে যাচ্ছে! আপনার সাহস ও ন্যায়ের প্রশংসা করি সর্বদা। কিছু একটা করেন। আপনার সেই ক্ষমতা আছে। শুধু কলাম আর বই লিখলেতো চলবেনা স্যার। সময় খুব কম। দেশটাকে সামলাতে হবেতো। এভাবে একটা দেশ চলতে পারেনা। আমরা সবাই আছি…

    যদি সময় পান কষ্ট করে আমার লেখাটা পড়লে খুশী হব।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজিনেস স্টাডিস ডিপার্টমেন্টে কি হচ্ছে, বিজিনেস না স্টাডিস?
    http://www.bodlejaobodledao.com/archives/5424

  • mirza ডিসেম্বর 5, 2011 at 9:10 অপরাহ্ন

    ১৯৭১ সালে ৩০ লক্ষ পরিবার উজাড় হয়েছিল … ২০০০-২০১১ পর্যন্ত বাৎসারিক ২০০০০ হিসেবে ২২০০০০ পরিবার তার সড়ক-জুয়ায় সর্বস্ব হারিয়েছে ।। এ হত্যাকান্ডের দায় পাকিস্তানী নরপশু এবং তার দোসরদের নয় …আমাদের …আমাদের নির্বাচিত গনতান্ত্রিক সরকারের……কি লজ্জার ব্যাপার…… স্যার আমরা উটপাখি না ।। উটপাখি আমাদের শাসকগোষ্ঠী ……আমরা হলাম উঠপাখির খাদ্য ।।

    • iqbal ডিসেম্বর 6, 2011 at 11:01 অপরাহ্ন

      মির্জা ভাই সুপার ফাইন একটা কমেন্টস করছেন।

  • tunerbd.com ডিসেম্বর 5, 2011 at 8:46 অপরাহ্ন

    একমত , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাইট http://www.tunerbd.com

  • Messenger ডিসেম্বর 5, 2011 at 7:41 অপরাহ্ন

    আমরাও উনাদের (তারেক-ক্যাথরিনের) সন্তানের মাথায় হাত রেখে বলতে চাই-
    “তুমি তোমার আব্বুকে হারিয়েছ। কিন্তু তোমার আব্বুর জীবন দেওয়ার কারণে এই দেশের আর কোনো শিশুর আব্বু এভাবে মারা যায় না।”
    স্যার আপনাকে ধন্যবাদ, আমাদের সবার মনে কথা গুলো প্রকাশ করার জন্য।

© বদলে যাও বদলে দাও