Author Archive:


তরুণদেরই বদলে দিতে হবে – কুলদীপ নায়ার

ভারতের রাজধানী নয়াদিল্লি এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হলো: বিত্তবান পরিবারের ছেলেমেয়েরা প্রতিবাদে নেমে আসছে রাজপথে। তারা ওই ২৩ বছর বয়সী তরুণীকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছিল। এমন না যে এই প্রথম কোনো মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর রাস্তায় ফেলে দেওয়া হলো। এমনকি যাদের সঙ্গে এদের চলাফেরা, এই মেয়েটি সেই এলিট শ্রেণী থেকেও আসেনি। সমাজের ওপর

বিস্তারিত

স্টিভ জবসের পছন্দ ছিল আমিন আলীর রেস্তোরাঁ (আমিই বাংলাদেশ সিরিজ-১০)

রেডফোর্ট রেস্তোরাঁয় বসেই আইফোনের চিন্তা করছিলেন অ্যাপল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। সেন্ট্রাল লন্ডনের ব্যস্ত ডিনস্ট্রিটের এই রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে খেতেই জবসের মাথায় খেলা করে আইফোনের ধারণা। ২০১১ সালে তথ্যপ্রযুক্তির এই দিকপাল মারা যাওয়ার পর এ তথ্যটি প্রকাশ পায় ডেইলি ইনডিপেনডেন্ট, টেলিগ্রাফ-এর মতো পত্রিকায়। আর আমাদের জন্য আসল খবরটা হলো রেডফোর্ট রেস্তোরাঁর মালিক হলেন যুক্তরাজ্যে

বিস্তারিত

অপরাজেয় সাবরিনা (আমিই বাংলাদেশ সিরিজ, ৯)

ধীরে ধীরে মাংসপেশির শক্তি কমে যাচ্ছে। এখন কথা বলতেও অসুবিধা হয় সাবরিনা সুলতানার। তবু থেমে থাকছে না তাঁর লেখা ও বলার শক্তি। নিজে যেসব সুবিধা পাননি, অন্য প্রতিবন্ধীরা যাতে সেসব পায়, সে ব্যাপারে সোচ্চার তিনি। প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার জন্য করছেন সংগঠন, লিখছেন ব্লগ। ইন্টারনেটে ব্লগ লিখে যেমন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন, তেমনি সারা বিশ্বে ছড়িয়ে

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে বিষমুক্ত খাবার ও তাহের খান (আমিই বাংলাদেশ সিরিজ-৮)

আমিই বাংলাদেশ বাংলাদেশ এগিয়ে চলেছে মানুষের সম্মিলিত ও ব্যক্তিগত চেষ্টায়। বাংলাদেশ মানে শুধু নেতিবাচক খবর নয়। দেশে ও বিদেশে নিজের কাজ দিয়ে যাঁরা দেশের মুখ উজ্জ্বল করছেন, তাঁদের কথা নিয়ে আমাদের এই আয়োজন- যুক্তরাষ্ট্রের কোনো খাবারদাবার যখন বাজারে আসে, তা যে কঠিনভাবে মাননিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে এসেছে, এ কথা কমবেশি সবাই জানেন। মান নিয়ন্ত্রণ করে খাবার

বিস্তারিত

ধর্ষক: সে কি আমাদেরই লোক! – ফারুক ওয়াসিফ

একাত্তরে লাখ লাখ বাঙালি নারীর ধর্ষিত হওয়ার অভিজ্ঞতার প্রতি সৎ থাকলে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ থাকত। স্বাধীনতার চেতনার জরুরি অংশ হওয়ার কথা ছিল ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে চেতনা। যা হওয়া উচিত তা হয় না। তাই বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ নিত্যদিনকার ঘটনা। মাথাটাকে তাই বালু থেকে তুলে ভাবতে হবে, গলদটা কোথায়? ধর্ষণের সংস্কৃতি: ইচ্ছুক নারীর

বিস্তারিত

নেত্রহীন বুদ্ধ, দামিনীর ভগ্নি এবং বিশ্বজিৎ – মামুনুর রশীদ

দামিনী মৃত্যুবরণ করে বেঁচে যাওয়ার পরক্ষণেই বেঁচে মরে আছে টাঙ্গাইলের মেয়েটি। ঢাকা মেডিকেলের ইসিসি ওয়ার্ডে শায়িত মেয়েটি কী ভাবছে? ও হয়তো দামিনীর সংবাদও জানে না। কিন্তু যাঁরা সংবাদপত্র পড়েন, দেশ-বিদেশের খোঁজখবর রাখেন, তাঁরা সঙ্গে সঙ্গেই বিষয়টির সঙ্গে দামিনীকে মিলিয়েছেন। হয়তো ভারতে, বাংলাদেশে অহরহই ঘটছে এসব ঘটনা। কিন্তু মিডিয়ার কাছে পৌঁছাতে পারে না। অজানা রয়ে যায়

বিস্তারিত

আউটসোর্সিংয়ে সেরা সাঈদ (আমিই বাংলাদেশ সিরিজ-৭)

পড়াশোনা করতেন কানাডায়। চাকরির সুযোগ পেয়েছিলেন বিশ্বখ্যাত সার্চইঞ্জিন গুগলে। তবে মন পড়ে ছিল বাংলাদেশে। তাই ফিরে আসেন দেশে। একসময় তথ্যপ্রযুক্তির মাধ্যমে দারুণ এক কাজের ক্ষেত্রে ঢুকে পড়েন সাঈদ ইসলাম। নিজের মেধা খাটিয়ে দেশে বসে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে যাচ্ছেন। ভালো আয়ের পাশাপাশি অনেকের কর্মসংস্থান যেমন করে দিতে পেরেছেন, তেমনি নিজের কাজের ক্ষেত্রগুলোতেও পেয়েছেন ‘সেরা’র

বিস্তারিত

অক্সফোর্ডে বাংলার নৌকা ভাসালেন আজিজ (আমিই বাংলাদেশ সিরিজ-৬)

ঘটনা ঠিক বিশ্বাসযোগ্য নয়। বিমানে চেপে বাংলাদেশ থেকে নৌকা গেল বিলেতে। সেই নৌকা নিয়ে হলো নৌকাবাইচ। বাংলাদেশের সেই নৌকাবাইচ এখন অক্সফোর্ড নগরের জনপ্রিয় এক বার্ষিক অনুষ্ঠান! এই নৌকাবাইচের তারিফ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ স্বয়ং! ৮ ডিসেম্বর, ২০১২। লন্ডনের ভিক্টোরিয়া থেকে বাসে চেপে গেলাম অক্সফোর্ড। কারণ, ওখানেই থাকেন ঘটনার নায়ক আজিজ উর রহমান। বিখ্যাত আজিজ রেস্টুরেন্টে

বিস্তারিত

সফিকুলের শতরঞ্জি ৩৬ দেশে (আমিই বাংলাদেশ সিরিজ, পর্ব-৫)

ঢাকার শুক্রাবাদে একটা দোকানের নাম শতরঞ্জি। এখানে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি পাওয়া যায়। নাগরিক অন্দরসাজে বাংলাদেশের নিজস্ব ‘কার্পেট’ এই শতরঞ্জি বেশ কয়েক বছর হলো বেশ জনপ্রিয় হয়েছে। এই শতরঞ্জি দোকানের পেছনে আছে কারুপণ্য রংপুর লিমিটেড নামের এক প্রতিষ্ঠান। আর সেই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সফিকুল আলম। তিনি শতরঞ্জিকে ছড়িয়ে দিয়েছেন দেশের বাইরে। ৩৬টি দেশে শৈল্পিক শতরঞ্জি রপ্তানি

বিস্তারিত

আফ্রিকায় আলো ছড়াচ্ছেন মোস্তাক (আমিই বাংলাদেশ সিরিজ, পর্ব-৪)

মোস্তাক আহমেদ বললেন, ‘আমাদের মাধ্যমে বছরে তিন কোটি টাকার বিদেশি মুদ্রা আসছে দেশে। আগামী দুই-তিন বছরের মধ্যে সেটা ২০ কোটি ছাড়িয়ে যাবে।’ আউটসোর্সিংয়ের কাজ পেয়ে বাংলাদেশ উপকৃত হচ্ছে তাঁর কাজের মাধ্যমে। কিন্তু তাঁর কর্মক্ষেত্র আসলে আফ্রিকা। ২০০৭ সাল। মোস্তাক তখন কাজ করছেন সোয়াজিল্যান্ডে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে সোয়াজিল্যান্ড সরকারের বিভিন্ন সেবামূলক কাজকে আনা হচ্ছিল তথ্যপ্রযুক্তির

বিস্তারিত

© বদলে যাও বদলে দাও